এক্সপ্লোর

Kharagpur Shootout: খড়গপুরে শ্যুটআউট, পর পর গুলিতে ঝাঁঝরা তৃণমূল সমর্থকের দেহ

Kharagpur Shootout TMC Supporter: রেলের হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল সমর্থককে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। হামলার কারণ খতিয়ে দেখছে খড়গপুর টাউন থানার পুলিশ

বিশ্বজিৎ দাস, খড়্গপুর: দত্তপুকুরের (Duttapukur) পাশাপাশি, খড়গপুরেও (Kharagpur) শ্যুটআউট (Shootout)। তৃণমূল (TMC) সমর্থককে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, মৃতের নাম ভেঙ্কট রাও। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

ঠিক কী অভিযোগ? 

প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল রাত ১০টা নাগাদ রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন বছর বিয়াল্লিশের ওই তৃণমূল সমর্থক। অভিযোগ, তখনই স্কুটারে চেপে এসে ৩ দুষ্কৃতী তৃণমূল সমর্থককে লক্ষ্য করে পরপর ৫ রাউন্ড গুলি চালায়। বুকে, পিঠে, পায়ে গুলি লাগে। 

এই ঘটনার পর রেলের হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল সমর্থককে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। হামলার কারণ খতিয়ে দেখছে খড়গপুর টাউন থানার পুলিশ। কী কারণে এই ঘটনা, কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন, হরিদেবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু! একে অপরকে দোষারোপ প্রশাসন-বিদ্যুৎ সংস্থার                                                        

দত্তপুকুরেও শ্যুটআউট

অন্যদিকে, ভরসন্ধেয় দত্তপুকুরের খেজুরতলায় জমি ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগও উঠেছে। নিহত মন্মথ মণ্ডলকে দলের নেতা বলে দাবি করেছে বিজেপি। যদিও ব্যবসায়িক শত্রুতাকেই খুনের কারণ বলে মনে করছে মৃতের পরিবার।              

স্থানীয় সূত্রে খবর, জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন মন্মথ। পরিবারের দাবি, গতকাল সন্ধেয় মোবাইলে ফোন আসায় তিনি বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর বাড়ি থেকে কিছুটা দূরে বছর ষাটের ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। মাথায় ও কানের নীচে ঘাড়ে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। বিজেপির দাবি, খুনের নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। অভিযোগ অস্বীকার শাসকদলের।

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget