এক্সপ্লোর

Khidirpur Fire Incident: 'মমতা সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি..', খিদিরপুরে অগ্নিকাণ্ডে 'ম্যান মেড' তত্ত্ব শুভেন্দুর, 'পরিকল্পনামাফিক আগুন লাগানো হয়েছে..' !

Suvendu Attacks Mamata On Khidirpur Fire Incident :খিদিরপুরের অগ্নিকাণ্ডে ভস্মীভূত প্রায় ১৩০০ দোকান, মুখ্যমন্ত্রীর প্রস্তাব ঘিরে বড় প্রশ্ন ব্যবসায়ীদের, এবার ঘটনাস্থলে এসে কী তীব্র আক্রমণ শুভেন্দু,

কলকাতা:  ৩৫ ঘণ্টা পরেও খিদিরপুর বাজারে জ্বলছে আগুন ! ঘটনাস্থলে গিয়ে মার্কেটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমেই তাঁর মুখে শোনা গেল, 'ফায়ার ব্রিগেড দাঁড়িয়ে আছে। বলছে জল নেই।' গতকাল খিদিরপুর বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা বলেন। পাশাপাশি বিনা পয়সায় নতুন মার্কেট করে দেওয়ার প্রতিশ্রুতি দেন মমতা। যদিও ক্ষতিপূরণ ঘোষণার পরেও, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। আর এরপরেই উঠেছে একের পর এক বিস্ফোরক প্রশ্ন ব্যবসায়ীদের তরফে। তার সারমর্ম এই যে, আগুন লাগার আগেই 'জায়গাটা ঠিক কী করে হয়ে গেল ?' আর মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। বললেন, 'খিদিরপুরে ম্যান মেড অগ্নিকাণ্ড।পরিকল্পনামাফিক আগুন লাগানো হয়েছে ' !

আরও পড়ুন, 'মুখ্যমন্ত্রীর মতো পাকিস্তান প্রীতি নেই, বুকের ভিতরে ভারত আছে' ! বিধানসভায় মমতার 'হাফ মন্ত্রী' কটাক্ষর পাল্টা সুকান্ত

শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। মুখ্যমন্ত্রীকে তো বলেছিল 'বাংলার মেয়ে।' কেন মুখ্যমন্ত্রীকে কাল ১ হাজার পুলিশ নিয়ে এসে, বক্তব্য রাখতে হয়েছে ? ধমকাতে হয়েছে ? কেন ধমকাবেন ? মুখ্যমন্ত্রী তো সবার। এখানে হিন্দু আছে। মুসলমানও আছে। বিজেপিও আছে। সিপিএমও আছে। টিএমসিও আছে। আমাকে তো কেউ বলেনি, যে আপনি রাজনীতি করতে এসেছেন। মানুষের আস্থা উঠে গেছে। তাই তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি। তিনি গরীব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি।' এরপরেই বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতার, তাঁর কথায়,' রাত ১টায় আগুন লাগল। দমকল এল ভোর ৪টেয়। প্ল্যানিংটা আপনি জানেন। ..গোটা এলাকা বেচে দিয়েছেন। চিড়িয়াখানা বেচে দিয়েছে। বাকি আছে আপনাদের এই এলাকা।মুখ্যমন্ত্রী কাল এসে প্রথমেই বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে..।' এরপরেই পাল্টা হুঁশিয়ারি দিয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অভয়বার্তা শুভেন্দুর , ' আমি আপনাদের বলে যাচ্ছি জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট। '

সাংবাদিক: ব্যবসায়ীরা বলছেন ২০২২ সালে কর্পোরেশন এটা নিয়েছে। তারপর এখনও তাঁদের বৈধতা..

 শুভেন্দু অধিকারী:  ৪ বছর নিয়েই সেটেলড হয়ে গেছে। এক্সচেঞ্জ অব স্যুটকেস। ..এরা উঠবে না। অবস্থান ধর্ণা চলবে। আমরা আছি।

সাংবাদিক: ব্যবসায়ীদের অনেকে ষড়যন্ত্রর.. 

শুভেন্দু অধিকারী(কথা শেষ করার আগেই) অনেকে না, সবাই বলছে।..মমতা বন্দ্যোপাধ্যায় জানলেন কীকরে , আগুন লাগবে ? নতুন জায়গা ঠিক হয়ে গেল ! (ভস্মীভূত দোকানগুলিকে দেখিয়ে ক্ষতিপূরণ প্রসঙ্গ) এই দোকানগুলি ১ লাখ টাকা ? ২৫ লাখ টাকা করে দিন।...(কিছুটা থেমে) তৃণমূলের এখন নতুন নাম টাকা মারা কোম্পানি।

মূলত,খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুনে প্রায় তেরোশো দোকান ভস্মীভূত হয়ে গেছে বলে স্থানীয়দের দাবি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অভিযোগ, উনি বলছেন ১ লাখ টাকা করে দেওয়া হবে। যেই দোকান পুরো জ্বলে গিয়েছে। আর যেটা অর্ধেক জ্বলে গিয়েছে, ৫০ হাজার টাকা দেওয়া হবে। এখানে উনি একটা জায়গা ঠিক করে রেখেছেন, সেটা উনি বললেন না। তো আগে থেকে জায়গাটা ঠিক কীকরে হয়ে গেল ? সাহায্য করবেন। করে ছেড়ে দেবেন। বলবেন যে, অন্য জায়গায় চলে যেতে আমরা চলে যাব ? আমাদের জায়গা আমরা ছাড়ব না। পয়সা দিচ্ছে নাকি ভিক্ষা দিচ্ছেন  ? কোন দাবি রাখার সুযোগই পাইনি', বিস্ফোরক অভিযোগ ব্যবসায়ীদের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !
Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget