এক্সপ্লোর

Durga Puja 2023: রেস্তোরাঁ ও ফুটপাতের দোকানে হানা, পুজোয় ভেজাল খাবার রুখতে তৎপর কলকাতা পুরসভা

Durga Puja 2023: রেস্তোরাঁ থেকে ফুটপাতের খাবারের দোকান। রসনাপ্রিয় বাঙালি পুজোয় রসনা তৃপ্তির জন্য় ভিড় জমান সর্বত্র।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: পুজোয় ভেজাল খাবারের রমরমা রুখতে তৎপর কলকাতা পুরসভা (KMC)। উত্তর কলকাতার হেদুয়া থেকে হাতিবাগান পর্যন্ত বিভিন্ন রেস্তোরাঁ ও ফুটপাতের দোকানে হানা দিলেন পুরসভার খাদ্য় নিরাপত্তা ও ভেজাল প্রতিরোধ বিভাগের আধিকারিকরা। শস ও পাউরুটির গুড়োর মান খারাপ হওয়ায় ফুটপাতের অস্থায়ী দোকানদারদের সতর্ক করলেন তাঁরা।

পুজো মানে ঘোরা ও ঠাকুর দেখার সঙ্গে, জমিয়ে দেদার খাওয়া দাওয়া। রেস্তোরাঁ থেকে ফুটপাতের খাবারের দোকান। রসনাপ্রিয় বাঙালি পুজোয় রসনা তৃপ্তির জন্য় ভিড় জমান সর্বত্র। পুজোয় ফুটপাতে অস্থায়ীভাবে পসরা সাজিয়ে বসেন অনেক খাবার ব্যবসায়ী। রেস্তোরাঁ কিংবা ফুটপাতের দোকানের খাবারের মান নিয়ে অভিযোগ নতুন নয়। এবার পুজোয় ভেজাল খাবারের রমরমা রুখতে মাঠে নেমেছে কলকাতা পুরসভা। বৃহস্পতিবার উত্তর কলকাতার হেদুয়া থেকে হাতিবাগানের বিভিন্ন রেস্তোরাঁ এবং ফুটপাতের দোকানে হানা দিলেন কলকাতা পুরসভার খাদ্য় নিরাপত্তা ও ভেজাল প্রতিরোধ বিভাগের আধিকারিকরা।

ফুড লাইসেন্সের পাশাপাশি খাবারের মান, খাবারে কী ধরনের উপকরণ ব্য়বহার করা হচ্ছে এবং অর্ধেক রান্না করা খাবার ফ্রিজে রাখা রয়েছে কিনা খতিয়ে দেখেন তাঁরা। পরিদর্শনে তাঁদের নজরে আসে ফুটপাতের অস্থায়ী দোকানের শস ও পাউরুটির গুড়োর মান খারাপ।সংশ্লিষ্ট দোকানদারদের সতর্ক করা হয় কলকাতা পুরসভার তরফে। কলকাতা পুরসভার খাদ্য নিরাপত্তা ও ভেজাল প্রতিরোধ বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক বিভাকর ভট্টাচার্য বলেন, “রেস্তোরাঁ ও ফুটপাতের দোকানে ঘুরছি। ফুটপাতের অস্থায়ী দোকানে দেখলাম শস ও পাউরুটির গুড়োর মান খারাপ। সতর্ক করা হয়েছে। সতর্ক করতেই পরিদর্শন করছি। পুজোর দিনগুলোতেও পরিদর্শন করব।’’ ভেজাল খাবারের রমরমা রুখতে শহরের বিভিন্ন জায়গায় রেস্তোরাঁ ও ফুটপাতের দোকানে অভিযান চালাচ্ছে কলকাতা পুরসভা। বুধবার গোলপার্কে হানা দেন খাদ্য় নিরাপত্তা ও ভেজাল প্রতিরোধ বিভাগের আধিকারিকরা। এদিন উত্তর কলকাতায় অভিযান চালালেন তাঁরা।

পরিবেশ রক্ষায় বার্তা। দূষণ ঠেকাতে মণ্ডপ সজ্জায় পরিবেশ বান্ধব সামগ্রীর ব্যবহার। এবিপি আনন্দ এবং JSW পেইন্টসের যৌথ উদ্যোগে সেই সব পুজোকে দেওয়া হল স্বীকৃতি। কোথাও থিমে অভিনব চমক। কোথাও সাবেকীয়ানায় সহজিয়া টান। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো মানেই জমকালো মণ্ডপ। চোখ ঝলসানো আলোর কারুকাজ। কিন্তু, এত উদযাপনের মধ্যেও যাঁরা মাথায় রেখেছেন পরিবেশ রক্ষার কথা, দূষণ ঠেকাতে মণ্ডপ সজ্জায় ব্যবহার করেছেন পরিবেশ বান্ধব সামগ্রী, এবিপি আনন্দ এবং JSW পেইন্টসের যৌথ উদ্যোগে পুরস্কৃত করা হয়েছে শহরের সেই পুজোগুলোকে।

আরও পড়ুন: Durga Puja 2023: পরিবেশ রক্ষায় বার্তা, পুরস্কৃত শহরের একাধিক পুজো

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
CM Suvendu Adhikari: মতুয়াগড়ে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর,
মতুয়াগড়ে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর, "পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে না সরালে গ্রেটার বাংলাদেশ হয়ে যেত.."
Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?

ভিডিও

Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর মধুছন্দা, এবার লালবাজারের স্ক্যানারে ইন্দ্রনীল সেনের স্ত্রী
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে মতুয়া গোঁসাই সম্মেলনে মুখ্যমন্ত্রী, মতুয়াদের উদ্দেশে কী বার্তা?
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে গিয়ে ঠাকুরবাড়ির পুজো যোগদান, আরতি করলেন মুখ্যমন্ত্রী
INDI Alliance Ramlila Maidan Rally : হুডখোলা গাড়ি চড়ে ময়দানের পথে বিরোধীরা, রয়েছেন রাহুল, মমতা, অখিলেশ-সহ প্রথমসারির নেতা
Gyanesh Kumar Row | ভোটচুরি-সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'প্রতীকী' ইমপিচমেন্ট বিরোধীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget