এক্সপ্লোর

Durga Puja 2023: পরিবেশ রক্ষায় বার্তা, পুরস্কৃত শহরের একাধিক পুজো

Kolkata Durga Puja 2023: JSW বিশ্বধারিণী পুরস্কার ২০২৩ জিতে নিয়েছে শহরের একাধিক পুজো

কলকাতা: পরিবেশ রক্ষায় বার্তা। দূষণ ঠেকাতে মণ্ডপ সজ্জায় পরিবেশ বান্ধব সামগ্রীর ব্যবহার। এবিপি আনন্দ এবং JSW পেইন্টসের যৌথ উদ্যোগে সেই সব পুজোকে দেওয়া হল স্বীকৃতি।

যৌথ উদ্যোগে স্বীকৃতি: কোথাও থিমে অভিনব চমক। কোথাও সাবেকীয়ানায় সহজিয়া টান। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো মানেই জমকালো মণ্ডপ। চোখ ঝলসানো আলোর কারুকাজ। কিন্তু, এত উদযাপনের মধ্যেও যাঁরা মাথায় রেখেছেন পরিবেশ রক্ষার কথা, দূষণ ঠেকাতে মণ্ডপ সজ্জায় ব্যবহার করেছেন পরিবেশ বান্ধব সামগ্রী, এবিপি আনন্দ এবং JSW পেইন্টসের যৌথ উদ্যোগে পুরস্কৃত করা হয়েছে শহরের সেই পুজোগুলোকে।

JSW বিশ্বধারিণী পুরস্কার ২০২৩ জিতে নিয়েছে হাতিবাগান নবীন পল্লি। সুকুমার রায়ের মৃত্যু ও আবোল-তাবোল প্রকাশের এবার ১০০ বছর। সেই ভাবনাই ফুটিয়ে তোলা হয়েছে হাতিবাগান নবীন পল্লির পুজোয়। উত্তরের আরেক পুজো, টালা বারোয়ারি দুর্গোৎসব সমিতিও জিতে নিয়েছে এই পুরস্কার। তাদের থিম ভাবনায় এবার উঠে আসছে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও ছবি।দক্ষিণদাঁড়ি ইউথ ফোরামও জিতে নিয়েছে ২০২৩-এর JSW বিশ্বধারিণী পুরস্কার।

পরিবেশ রক্ষার কথা মাথায় রেখে মণ্ডপ তৈরির জন্য পুরস্কৃত হয়েছে গড়িয়া বৈষ্ণবঘাটা দুর্গোৎসব সমিতিও। পরিবেশবান্ধব ভাবনার জন্য পুরষ্কৃত হয়েছে পূর্বাচল শক্তি সঙ্ঘ। এবার ১৫ বছরে পদার্পন করল এই পুজো। তাদের এবারের থিম সর্বজনের দুর্গাপুজো। মণ্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে কাঠখোদাই শিল্প। পুরস্কৃত হয়েছে রাজডাঙা নব উদয় সঙ্ঘও। যত দিন যাচ্ছে, যেন বদলে যাচ্ছে কলকাতা। সেই বদলে যাওয়া কলকাতার মধ্যেও যেন কিছু নিজস্বতা আজও বজায় রয়েছে। সেটাকেই এবার তুলে ধরা হয়েছে মণ্ডপে। এর পাশাপাশি পুরস্কৃত করা হয়েছে, সাবর্ণপাড়া বড়িশা সর্বজনীন দুর্গোৎসব কমিটি সল্টলেক সিই ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অজেয় সংহতি এবং ৬৬ পল্লি ক্লাবকেও।এই পুজোগুলোর হাতে পুরস্কার তুলে দেন পরিবেশবিদ সুভাষ দত্ত এবং নব দত্ত। ছিলেন অভিনেত্রী তৃণা সাহা এবং দর্শনা বণিক।

এদিকে পুজোয় ভেজাল খাবারের রমরমা রুখতে তৎপর কলকাতা পুরসভা (KMC)। উত্তর কলকাতার হেদুয়া থেকে হাতিবাগান পর্যন্ত বিভিন্ন রেস্তোরাঁ ও ফুটপাতের দোকানে হানা দিলেন পুরসভার খাদ্য় নিরাপত্তা ও ভেজাল প্রতিরোধ বিভাগের আধিকারিকরা। শস ও পাউরুটির গুড়োর মান খারাপ হওয়ায় ফুটপাতের অস্থায়ী দোকানদারদের সতর্ক করলেন তাঁরা।

আরও পড়ুন: Kolkata Weather:পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি, তার আগে কেমন আবহাওয়া কলকাতায়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget