এক্সপ্লোর

KMC Election 2021: বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিতকে হেনস্থা, পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ

Kolkata Municipal Election 2021:কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র  তথা ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে হেনস্থা, পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

কলকাতা: পুরভোট চলাকালে (KMC Election 2021) কলকাতার বিভিন্ন জায়গাতেই অশান্তির খবর এসেছে। ভোট শুরু হওয়ার পরই বিভিন্ন জায়গাতেই উত্তেজনা দেখা দিয়েছে। এরইমধ্যে জোড়াবাগান এলাকায় কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র  তথা ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে (Meena Devi Purohit )হেনস্থা, পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি, নির্দল প্রার্থীদের মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ। পাল্টা বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই অশান্তি তৈরির অভিযোগ এনেছেন তৃণমূল প্রার্থী শ্যামপ্রকাশ পুরোহিত।

মীনা দেবী পুরোহিতের অভিযোগ, তৃণমূল বহিরাগতদের নিয়ে এসে বুথ দখলের চেষ্টা করছে। বুথে ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়, হেনস্থা করা হয়। যদিও তৃণমূল প্রার্থীর দাবি, গোলমাল পাকানোর চেষ্টা করেন বিজেপি প্রার্থী।

এরপর পোস্তার একটি বুথে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল ও নির্দল প্রার্থীর এজেন্টরা।

এই ঘটনা পাওয়ার পরই রাজ্য নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে বলে জানা গেছে। অবজার্ভারকে খতিয়ে দেখার নির্দেশ কমিশনের।

এরইমধ্যে, পোস্তায় ২২ নম্বর ওয়ার্ডে ১৯ নম্বর বুথে ভুয়ো ভোটার ধরার দাবি বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের। প্রশ্নের মুখে দৌড়ে পালায় ২ জন। 

 এদিকে,  মানিকতলায় (maniktala) ২৮ নম্বর ওয়ার্ডে বিরিয়ানি, চিকেন চাপ খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির (bjp) বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তীর অভিযোগ, গতকাল রাত থেকে এলাকার একটি বেসরকারি হাসপাতালের (hospital) ছাদে চলছে বিরিয়ানি, চিকেন চাপ রান্না। রোগী ও হাসপাতালের কর্মীদের জন্য বিরিয়ানি রান্না, সাফাই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের। 

পাশাপাশি, বেলেঘাটার ৩০ নম্বর ওয়ার্ডে বোমাবাজির অভিযোগ উঠল। এই ঘটনা নিয়ে তৃণমূলের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাদের ক্যাম্প অফিস ভাঙচুর করে ব্যানার ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের তরফে বলা হয়েছে রবিবার সকালে ৪টে বোমা পড়েছে বেলেঘাটার ৩০ নম্বর ওয়ার্ডে। বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছেছে। তৃণমূলের তরফে বলা হয়েছে,  "আমাদের ক্যাম্পে ব্যানার হোর্ডিং ছিঁড়ে ফেলা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন রেললাইনের ওপর বোমাবাজি হয়েছে। পুলিশের তদন্তের বিষয়। প্রশাসন দেখবে এটি কী হয়েছে।"

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget