এক্সপ্লোর

KMC Election 2021: এমএলএ হস্টেলের গেটে তালা, ভিতরে আটকে ৮ বিজেপি বিধায়ক

KMC Election 2021 Live Updates: ভোটের কারণে এমএলএ হস্টেলে তালা ঝুলিয়েছে পুলিশ, অভিযোগ বিজেপির। প্রতিবাদে এমএলএ হস্টেলের ভিতরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। পুলিশের প্রতিক্রিয়া মেলেনি।

কলকাতা: পুরসভা ভোটের দিন এমএলএ হস্টেলের গেটে তালা। এমএলএ হস্টেলের ভিতরে আটকে আটজন বিজেপি বিধায়ক। ভোটের কারণে এমএলএ হস্টেলে তালা ঝুলিয়েছে পুলিশ, অভিযোগ বিজেপির। প্রতিবাদে এমএলএ হস্টেলের ভিতরে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। এ বিষয়ে এখনও পুলিশের প্রতিক্রিয়া মেলেনি। 

অন্যদিকে, সল্টলেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক চলাকালীন শুভেন্দুর বাড়ি ঘিরল পুলিশ। বিজেপি বিধায়কদের শুভেন্দুর বাড়ি থেকে বেরোতে না দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে বিধাননগর পুলিশের বচসা। 

এরই মধ্যে বিধাননগরে আসার পথে ‘আটক’ বিজেপি বিধায়ক নীলাদ্রি দানা। দ্বিতীয় হুগলি সেতুতে বিজেপি বিধায়কের গাড়ি আটকাল পুলিশ। ‘ভোট চলাকালীন বাইরের বিধায়ককে কলকাতায় প্রবেশ নয়। ভোট চলাকালীন বাইরের কোনও জনপ্রতিনিধির প্রবেশ নয়’, নির্বাচন কমিশনের নির্দেশের কথা বলে বিধায়কের গাড়ি আটকায় পুলিশ। প্রতিবাদ টোল ট্যাক্সের কাছেই রাস্তায় অবস্থানে বসে পড়েন বিজেপি বিধায়ক। শেষপর্যন্ত শিবপুর থেকে ডানলপ হয়ে বিধাননগরে ঢোকায় পুলিশ। 

বাগবাজার হরনাথ হাইস্কুলে উত্তেজনা। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটদানে বিঘ্ন ঘটানোর অভিযোগ। বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা ভোটারদের। বিজেপি প্রার্থী ব্রজেশ ঝা-কে ঘিরে বিক্ষোভ ভোটারদের। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

বড়বাজারে ২৩ নম্বর ওয়ার্ডে মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ে উত্তেজনা। পুলিশকে ঠেলে বুথে ঢোকে বহিরাগতরা। ভাঙা হয় ইভিএম। তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী বিজয় ওঝার মদতে চলছিল ছাপ্পা ভোট। বিজেপি প্রার্থীর পাল্টা অভিযোগ, বুথের ভিতরে ঢুকে গন্ডগোল পাকান তৃণমূল প্রার্থী সানওয়ারমল আগরওয়ালের অনুগামীরা। গোলমালের জেরে আপাতত বন্ধ ভোটগ্রহণ। 

ব্রেবোর্ন রোডে ৪৫ নম্বর ওয়ার্ডে জৈন হাইস্কুলে পুলিশের সামনেই কংগ্রেস এজেন্টকে মারতে মারতে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস এজেন্টকে মাটিতে ফেলে মারা হয় কিল, চড়, লাথি। প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। 

সন্ত্রাসের অভিযোগে ভোটকেন্দ্র থেকে এজেন্ট প্রত্যাহার বামেদের। আলিপুর রোডে ন্যাশনাল টেস্ট হাউস ভোটকেন্দ্র থেকে এজেন্ট প্রত্যাহার। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ ফরওয়ার্ড ব্লক প্রার্থীর। এ প্রসঙ্গে তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget