এক্সপ্লোর

KMC Election 2021: ব্যবধান ৩৭৬৬১! ১০৯ নম্বর ওয়ার্ডে রেকর্ড জয় অনন্যার

KMC Electin 2021: ১০৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতলেন ৩৭৬৬১ ভোটে। পুরভোটে এত বড় ব্যবধানে জয় অবিশ্বাস্য ফল, মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

কলকাতা: কলকাতা পুরভোটে রেকর্ড জয় পেলেন অনন্যা বন্দ্যোপাধ্যায় (Ananya Banerjee)। ১০৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতলেন ৩৭৬৬১ ভোটে। পুরভোটে এত বড় ব্যবধানে জয় অবিশ্বাস্য ফল, মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

১০৯ নম্বর ওয়ার্ডে অনন্যা পেয়েছেন ৮২ শতাংশ ভোট। পুরভোটে যা বেশ বিরল। নির্বাচনে রীতিমতো দাপট দেখিয়ে জয়ী অনন্যা। তৃণমূল কংগ্রেসের মুখপত্র কুণাল ঘোষ বলেছেন, 'প্রচারের সময় থেকেই বোঝা গিয়েছিল অনন্যা বড় ব্যবধানে জিতবে। দারুণ কাজ করেছে। এলাকায় ভীষণ জনপ্রিয় অনন্যা।'

কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা শুরু। রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে সাড়ে ৯০০ প্রার্থীর। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে ভোটগণনা চলছে। ১১ থেকে ১৬ রাউন্ডে গণনা চলছে। কোন ওয়ার্ডে কে জিতলেন? দেখে নিন তার আপডেট

৮৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের দেবাশিস কুমার

৮৮ নম্বর ওয়ার্ডে জয়ী মালা রায়

১৪০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের আবু মহম্মদ তারিক

অপারজেয় তকমা বজায় রেখে কলকাতা পুরভোটের (Kolkata Municipal Election 2021) ৮৮ নম্বর ওয়ার্ডে ফের একবার জিতলেন মালা রায় (Mala Roy)। ৭৩৫৭ ভোটের ব্যবধানে জিতেছেন তিনি। ১৯৯৫ সাল থেকে তিনি টানা কাউন্সিলর যে ওয়ার্ডের। এই নিয়ে টানা ষষ্ঠবার পুরভোটে জিতে উঠে হাসিমুখে মালা রায় জানালেন, '৩৬৫ দিন মানুষের পাশে থাকি, সেই জন্যই মানুষ দু'হাত তুলে আর্শীবাদ করেছেন।' কলকাতা পুরভোটে তৃণমূলের তৃতীয়বার ক্ষমতা দখলের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা প্রসঙ্গে তাঁর সংযোজন, 'এই জয় সারা কলকাতার জয়। সাধারণ মানুষের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার জন্য যেরকম একাধিক কাজ করেছেন, আরও উন্নত করার স্বপ্ন দেখেছেন, তা এখানকার মানুষ সাদরে স্বাগত জানিয়েছেন।'

১১৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের অমিত সিংহ

১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের কাকলি বাগ

৫১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল কুমার

৬৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুস্মিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায়

৬৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী শাম্মি জাহান বেগম

১১৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের তারক সিংহ

২২ নম্বর ওয়ার্ডে জয়ী মীনাদেবী পুরোহিত

২৩ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী বিজয় ওঝা

১৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেসের ওয়াসিম আনসারি

১৩৫ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী রুবিনা নাজ

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget