এক্সপ্লোর

Kolkata Municipality Corporation: কর মকুবের আর্জি নিয়ে টক টু মেয়রে ফোন, সাড়া দিয়ে একগুচ্ছ ঘোষণা ফিরহাদের

সিদ্ধান্ত অর্থ দফতরের, জারি হয়েছে বিজ্ঞপ্তি। অন্যদিকে, স্বস্তির খবর দিয়েছে কলকাতা পুরসভাও। আবেদন করলে সম্পত্তি করের ক্ষেত্রে পুরো পেনাল্টি এবং সুদের ৫০ শতাংশ মকুব করা হবে।

কলকাতা: স্বস্তির খবর দিয়েছে কলকাতা পুরসভাও। আবেদন করলে সম্পত্তি করের ক্ষেত্রে পুরো পেনাল্টি এবং সুদের ৫০ শতাংশ মকুব করা হবে। জানিয়েছেন মেয়র (Mayor Firhad Hakim)। শনিবার পুরসভায় টক টু মেয়রে ফোন করে কর মকুবের আর্জি জানান এক ব্যক্তি। সেই প্রসঙ্গে একথা জানান ফিরহাদ হাকিম (Firhad Hakim)। অন্যদিকে, করোনাকালে সাধারণ মানুষকে স্বস্তি দিল সরকার (West Bengal Government)। আগামী ৩১ মার্চ পর্যন্ত যে কোনও ধরনের রেজিস্ট্রেশনের জন্য স্ট্যাম্প ডিউটি কমল ২ শতাংশ এবং সার্কেল রেট কমল ১০ শতাংশ। সিদ্ধান্ত অর্থ দফতরের, জারি হয়েছে বিজ্ঞপ্তি।

অন্যদিকে, গত পাঁচ মাস ধরে অবসরকালীন সুবিধা ও পেনশনের টাকা পাচ্ছেন না অবসরপ্রাপ্ত কর্মীরা। এমন অবস্থায় পুরসভার পেনশন বিভাগে একটি নোটিস নিয়ে বিতর্ক চরমে পৌঁছয়। সেখানে বলা হয়েছিল, ২০২১ সালের সেপ্টেম্বরের পর থেকে যে পুরকর্মীরা অবসর নিয়েছেন, পুরসভার তহবিলের সঙ্কটের জন্য তাঁদের অবসরকালীন সুযোগ-সুবিধা ও পেনশনের টাকা আপাতত দেওয়া যাচ্ছে না। যদিও এই নোটিসের সত্যতা অস্বীকার করেছেন মেয়র।

এদিন টাউন হলে কলকাতার পুরসভার পেনশন বন্ধের নোটিস বিতর্কে ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘পেনশন যাঁদের পাওয়ার কথা তাঁরা পাচ্ছেন। যাঁদের পেনশন পাওয়া প্রসেসে আছে, তাঁদের একটু দেরি হচ্ছে। কে নোটিস দিয়েছে, তদন্ত হচ্ছে। ১০০০ কোটি টাকার ক্রাইসিস আছে কলকাতা পুরসভার। কিন্তু তার মানে এই নয় যে পেনশন বন্ধ করে দেব।' 

প্রসঙ্গত, অবসরের পরে বেশ কয়েক মাস কেটে গেলেও পেনশনের টাকা না পেয়ে প্রায়ই সংশ্লিষ্ট বিভাগে এসে দরবার করছেন তাঁরা। পেনশনের টাকা হাতে না পেয়ে বর্তমানে অনিশ্চয়তায় ভুগছেন অবসরপ্রাপ্তদের অনেকেই। যদিও এর আগেই ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘‘শপথ নেওয়ার এই মুহূর্তে ৭০০ কোটি টাকা ঋণের বোঝা রয়েছে পুরসভার মাথায়।’’ এদিন তিনি বলেন, প্রায় এক হাজার কোটি টাকার সঙ্কট রয়েছে পুরসভায়। আচমকা পেনশন বন্ধে উদ্বেগে পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। চিন্তিত ঠিকা কর্মীরাও। কারণ, গত ৮-৯ মাস ধরে তাঁদের প্রাপ্য বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে কবে টাকা পাবেন, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajarhat Blast: সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
Covid New Cases: রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
Abhishek Banerjee: 'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget