এক্সপ্লোর

Municipal Election: নভেম্বরই কলকাতা পুরসভার ভোট ? এবার কলকাতা-হাওড়া পুরভোট নিয়ে প্রস্তুতি শুরু বিজেপির

KMC Municipal Election Update: নভেম্বরই কলকাতা পুরসভার ভোট? প্রস্তুতি শুরু বিজেপির, বৈঠকের পরে কী সিদ্ধান্ত ?

কলকাতা: নভেম্বরই কলকাতা পুরসভার ভোট? প্রস্তুতি শুরু এবার বিজেপির। মূলত, পুজোর আগেই ভোট প্রস্তুতিতে জোর দিল পদ্ম শিবির। বিজেপির রাজ্য দফতরে, কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে,  উত্তর ও দক্ষিণ দুই সাংগঠনিক জেলার নেতৃত্বদের নিয়ে এদিন বৈঠক হয়।পুজোর আগে থেকে কর্মসূচি শুরু করার নির্দেশ দিয়েছে শীর্ষ নেতৃত্ব। ওয়ার্ড বিন্যাস নিয়েও আলোচনা হয়েছে  বৈঠকে এবার। এদিন সুকান্ত মজুমদার বলেন, বিজেপি কর্পোরেশন নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। প্রস্তুতি শুরু করে দিয়েছে। 

আরও পড়ুন, বাড়ছে বিধবা ভাতা-বার্ধক্য ভাতা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “আগের সরকারের কাছে করা অ্যাপ্লিকেশনগুলি নিইনি”, কারা পাবেন এই 'নতুন ভাতা' ?

এবিপি আনন্দ: কমিটি গঠন হয়েছে কোনও পুরসভা নির্বাচনের জন্য ?

সুকান্ত মজুমদার: নির্বাচন করতে গেলে কমিটি তো অবশ্যই লাগবে। আমরা আরও কমিটি তৈরি করব। নিচের দিকেও কমিটি তৈরি হবে। এই ধরণের তো কোনও অভিযোগ আমরা পাইনি যে, তৃণমূল থেকে বিজেপিতে কেউ ঢুকছে। বিজেপিতে যারা আছে, তারা আছে। পার্টি বাড়তে গেলে নতুন লোক ঢোকে। সময়ের সাথে সাথে নতুন লোক ঢুকবে। তার মানে এই নয় যে, যারা ছিল, তাঁদের গুরুত্ব কমে যাবে, এরকম কোনও বিষয় নয়।

কে কোন দায়িত্ব পেলেন ?

কলকাতা পুরভোটের জন্য দায়িত্বে সুকান্ত মজুমদার 
কলকাতা পুরভোটে সুকান্তর সহযোগী হিসেবে দায়িত্বে রাজু বন্দ্যোপাধ্যায়
আহ্বায়ক হিসেবে তাপস রায়কে দায়িত্ব, সহযোগী রিতেশ তিওয়ারি 
হাওড়া পুরসভার দায়িত্বে রাহুল সিন্হা
হাওড়া পুরভোটে আহ্বায়ক হিসেবে দায়িত্বে সঞ্জয় কুমার সিং

পুজোর পরই রাজ্যে বাজতে চলেছে পুর-ভোটের বাদ্যি। এবছরের শেষেই হতে চলেছে কলকাতা এবং আট বছর ধরে আটকে থাকা হাওড়া পুরসভার ভোট। ইতিমধ্যেই, বিধানসভার বিশেষ অধিবেশনে পাশ হয়েছে কলকাতা ও হাওড়া পুরসভা সংক্রান্ত জোড়া সংশোধনী বিল। ওয়ার্ড পুনর্বিন্যাসের ফলে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড বেড়ে হয়েছে ২০৯।এই প্রেক্ষাপটে সম্প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি। কেন্দ্রে তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী , NCPI, NDA-কে সমর্থন করলেও, পশ্চিমবঙ্গে বিজেপি কারও সঙ্গে পুরসভা ভোটে লড়বে না স্পষ্ট করেন শমীক ভট্টাচার্য।

বিজেপি রাজ্য সভাপতি  শমীক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গ বিজেপির কোনও শরিক দল নেই। পশ্চিমবঙ্গ বিজেপি একা লড়ে ক্ষমতায় এসেছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ বিজেপি এই যে কলকাতা পুরসভার নির্বাচন আসছে, একাই লড়বে। এটাই আমাদের দলীয় অবস্থান। NDA-কে একটা দল সমর্থন করেছে। আমার বাড়ির পাশ দিয়ে যদি কেউ যায়, সে যদি তৃষ্ণার্ত থাকে, রোদ থাকে, তো আমি কি বলব না, একটু এসে বসতে। জল খেতে। চা খেতে। এ তো রাজনৈতিক সৌজন্য সব জায়গায় থাকে। 

 

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget