এক্সপ্লোর

KMC: কলকাতা পুরসভার দুর্নীতি ইস্যুতে 'কালী'-র নাম উল্লেখ মুখ্যমন্ত্রীর, কে এই কালীচরণ বন্দ্যোপাধ্য়ায় ?

Taratala Incident CM on Kalicharan : বিধানসভায় বিবৃতিতে কলকাতা পুরসভার দুর্নীতি প্রসঙ্গে জনৈক 'কালী'-র নাম উল্লেখ মুখ্যমন্ত্রীর, কে এই কালীচরণ বন্দ্য়োপাধ্য়ায় ?

কলকাতা: বিধানসভায় বিবৃতিতে কলকাতা পুরসভার দুর্নীতি প্রসঙ্গে জনৈক 'কালী'-র নাম উল্লেখ মুখ্যমন্ত্রীর। শেষ অবধি পাওয়া খবরে ইতিমধ্যেই আটক হয়েছে কালীচরণ বন্দ্য়োপাধ্য়ায়কে। কলকাতা পুরসভার আগের বোর্ডে কালীচরণ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের OSD হিসেবে কাজ করতেন। এই মুহূর্তে আগের বোর্ড ভেঙে যাওয়ায় প্রাক্তন মেয়রের OSD হিসেবে নির্দিষ্ট জায়গায় বসেন না কালীচরণ বন্দ্যোপাধ্যায়।এর আগে বিরোধী দলনেতা থাকাকালীন পুরসভার বিভিন্ন ইস্যুতেও 'কালী'-র কথা তুলেছিলেন শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন, মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?

মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় দাঁড়িয়ে কী বলেছেন ? "আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে"

ক'দিন আগেও চর্চার কেন্দ্রে ছিলেন কালীঘাটের বন্দ্য়োপাধ্য়ায়রা। আজ চর্চার কেন্দ্রে কালীচরণ  বন্দ্য়োপাধ্য়ায়। আর এই 'কালী'র ছিটে সোজা গিয়ে লেগেছে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গায়ে। মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, "আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনও প্ল্যান হয় না।"  

কী বলছেন ফিরহাদ হাকিম ? " এটায় বেআইনি হয়নি...আমি যতদূর জানি"

ফিরহাদ হাকিম বলেছেন এটায় বেআইনি হয়নি। এটা প্ল্য়ান, আমি যতদূর জানি, প্ল্য়ানটা বোধহয় স্য়াংশন হয়েছিল। প্ল্য়ানের স্য়াংশন ফিজও বোধহয় জমা হয়েছিল।  কিন্তু, এটা যখন হচ্ছিল, তখন যে সুপারভিশন সেটার বোধহয় গাফিলতি ছিল। '

কে এই কালী বা কালীচরণ বন্দ্য়োপাধ্য়ায় ?

কে এই কালী বা কালীচরণ বন্দ্য়োপাধ্য়ায় ? কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD। এর আগেও তাঁকে নিয়ে তৃণমূলের অন্দরে তীব্র টানাপোড়েন দেখা গিয়েছে। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ফিরহাদ হাকিমের তৎকালীন OSD এই কালীচরণ বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছিলেন, তৃণমূলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অফিসের এক কর্মী। তাঁর অভিযোগ ছিল, "ফিরহাদ হাকিমের OSD কালীচরণ বন্দ্যোপাধ্যায় নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করে, ব্যবসায়ী, সরকারি আধিকারিক ও সাধারণ মানুষের থেকে তোলা আদায় করছেন। নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে একাধিক এজেন্টের মাধ্যমেও কোটি কোটি টাকা প্রতারণা করেছেন।" এই অভিযোগপত্র পাঠানো হয়েছিল DC সাউথকে। এবার গোডাউন বিপর্যয়ে মুখ্য়মন্ত্রীর মুখে উঠে এল সেই কালীচরণের নাম।  

 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget