এক্সপ্লোর

Kolkata News : তারাতলা বিপর্যয়ে মৃত্যুমিছিল, আটক ফিরহাদ ঘনিষ্ঠ কালীচরণ বন্দ্যোপাধ্যায়

Taratala Incident Firhad OSD Kalicharan Banerjee Detained : তারাতলা বিপর্যয়ে মৃত্যু মিছিল, এবার  আটক করা হল ফিরহাদ ঘনিষ্ঠ কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: তারাতলা বিপর্যয়ে মৃত্যু মিছিল, এবার  আটক করা হল ফিরহাদ ঘনিষ্ঠ কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে। কলকাতা পুরসভার আগের বোর্ডে কালীচরণ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের OSD হিসেবে কাজ করতেন।  

আরও পড়ুন, মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?

জানা গিয়েছে, ফিরহাদ ঘনিষ্ঠ কালীচরণ বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রের ওএসডি হিসেবে কাজ করতেন। এদিন তিনি কলকাতা পুরসভাতেও আসেন। বিকেল চারটে নাগাদ তিনি বেরিয়ে যান। সূত্রের খবর, লালবাজার থেকে তিনি ফোন পেয়েছিলেন, দেখা করতে বলা হয়েছিল। এবং সেই কারণেই বিকেল চারটে নাগাদ কলকাতা পুরসভা থেকে বেরিয়ে যান। এবং সেখান থেকে বেরিয়ে তিনি লালবাজারে যান। তারাতলা কাণ্ডের তদন্তে যে সিট গঠন হয়েছে, সেই সিট সেখানেই তাঁকে আটক করে রেখেছে।

তারাতলায় ভয়াবহ বিপর্যয়। ১১ জনের মৃত্য়ু, এই আবহেই এবার সরাসরি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। আক্রমণ করলেন পুরনো তৃণমূল সরকারকে। নিশানা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। কোনও দোষীকে না ছাড়ার হুঁশিয়ারিও দিলেন মুখ্য়মন্ত্রী।এদিন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীকেও বিধানসভায় দাঁড়িয়ে বলতে শোনা গিয়েছে, "আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনও প্ল্যান হয় না।"  আর মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরেই এবার আটক কালীচরণ বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেসের রাজ্য় সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে। তাদের নামে FIR হল এবং তাদের গ্রেফতার করে নেওয়া হল আর বড় নাম যদি পিছনে থাকে, তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশে বিধানসভায় ব্যবহার করা হল, সেটা যেন না হয়। যদি প্রাক্তন মেয়র, তাঁর কোনও দায় থাকে, তাহলে তাঁকে গ্রেফতার করা হোক। তারাতলার ঘটনায় এখনও পর্যন্ত গোডাউনের মালিক সহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। রাতেই তারাতলা মোড়ের ফ্ল্য়াট থেকে গোডাউনের মালিক শম্ভুনাথ বেহরাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই আবাসনে ৬ টি ফ্ল্য়াট রয়েছে তাঁর। আবাসনে গিয়ে প্রথমে শম্ভুনাথ বেহরার খোঁজ পায়নি পুলিশ। দেখা হয় CCTV ফুটেজ। এরপর আবাসনের কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তল্লাশির সময় একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় শম্ভুনাথ বেহরাকে। গোটা ঘটনার তদন্তে SIT গঠন করেছে কলকাতা পুলিশ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
Advertisement

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget