এক্সপ্লোর

Kobita Utsav: কবিতা অ্যাকাডেমিতেও দুর্নীতি? তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি বিশিষ্টদের

Kobita Utsav Controversy: এখনও হল না কবিতা উৎসব, অ্যাকাডেমি ঘিরে দুর্নীতির ছায়া? কবিতা অ্যাকাডেমির বিরুদ্ধে স্বজনপোষণ-দুর্নীতির অভিযোগ।

কলকাতা: পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ ঘিরে বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে খোলা চিঠি দিলেন কবি-সাহিত্যিকদের একাংশ। সেখানে কবিতা উৎসব বন্ধ হওয়া নিয়েও সরব হয়েছেন তাঁরা। 

এখনও হল না কবিতা উৎসব। এবার কি অ্যাকাডেমি ঘিরে দুর্নীতির ছায়া? কবিতা অ্যাকাডেমির বিরুদ্ধে স্বজনপোষণ-দুর্নীতির অভিযোগ উঠেছে। এক বছর ধরে হয়নি কোনও বৈঠকও। কবিতা পাঠের জন্য টাকা চাওয়ার বিস্ফোরক অভিযোগও সামনে এসেছে। দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিশিষ্টদের একাংশ। পবিত্র সরকার, মন্দাক্রান্তা সেন-সহ ৫৫জন মুখ্যমন্ত্রীকে এই খোলা চিঠি দিয়েছেন। এবিষয়ে কবি ও অধ্যাপক অংশুমান কর বলেন, "আমরা বাধ্য হলাম চিঠি লিখতে। খবরে প্রকাশ পেয়েছিল যে এই অভিযোগগুলো আসছে। আবৃত্তির যে তালিকা তাতে নজর রাখলে অভিযোগ বোঝা যাবে। গত আর্থিক বর্ষে এই প্রথম কবিতা উৎসব হল না। সরকারের তরফে নাকি অনুমতিই পাওয়া যায়নি। প্রথম যে অভিযোগ সামনে এসেছে বিভিন্ন কবিতার দলকে বা এককভাবে কাউকে আবৃত্তি করার সুযোগ করে দেওয়া হবে এই মর্মে টাকা তোলা হচ্ছে। এটা নিয়ে ফেসবুকে পোস্ট করার পর কবি জানান, তাঁদের থেকেও টাকা চাওয়া হয়েছে। কেউ আবার ভয়ে হোয়াটসঅ্যাপে জানাচ্ছেন তাঁর থেকেও টাকা চাওয়া হয়েছে, কিন্তু নাম যেন প্রকাশ্যে না আসে। অভিযোগ, কবিতা অ্যাকেডেমির ঘনিষ্ঠ বেশ কিছু কবি নাকি এই টাকা তোলার কাজের সঙ্গে যুক্ত। গতবছরের উৎসবের যে তালিকা তাতে ১৮ জন মাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের। বিশেষত তরুণদের মধ্যে যাঁরা পুরস্কার পেয়েছেন তাঁদের বাধ্যতামূলকভাবে ঘনিষ্ঠতা বজায় রাখতে হয়েছে। সভাপতি ব্যক্তিগতভাবে কখনও অভিযোগ জানাইনি। তবে অনেকেই তাঁকে এই অভিযোগ জানিয়েছেন।''

কোলা চিঠিতে লেখা হয়েছে, ভারতবর্ষের মাত্র একটি রাজ্যেই আপনার উদ্যোগে পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি স্থাপিত হয়েছিল। এই আকাদেমির কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই কবি এবং আবৃত্তিকারদের মধ্যে ক্ষোভ জমা হচ্ছিল। ...কবিতা আকাদেমি আয়োজিত কবিতা উৎসবটি এবছর বন্ধ হয়ে গেছে আর্থিক অনিয়ম-সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠায়। চিঠিতে আরও লেখা হয়েছে, পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমরা চাইছি, আকাদেমির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির একটি নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক যাতে ভবিষ্যতে পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির কবিতা উৎসব সহ আরও নানা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে। আবারও একটি সরকার পরিচালিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় আমরা বিচলিত। আশা করব আমাদের দাবিতে সাড়া দিয়ে আপনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।

সেরা শিরোনাম

Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget