এক্সপ্লোর

TMC News: এবার বিজেপি-র প্রার্থী কোয়েল মল্লিক, ‘দিদিমণি এইসব জিনিসপত্রকে নিয়েছিলেন কেন?’, মমতার উদ্দেশে কুণাল

Kunal Ghosh on Koel Mallick: কোয়েল মল্লিক রাজ্যসভায় বিজেপি-র প্রার্থী। তীব্র আক্রমণ কুণাল ঘোষের। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশেও বার্তা।

কলকাতা: তৃণমূলের সাংসদপদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি-র টিকিটে ফের রাজ্যসভায় প্রবেশের প্রস্তুতি। রাজ্যসভা উপনির্বাচনে কোয়েল মল্লিককে তাঁরই ছেড়ে যাওয়া আসনে প্রার্থী করল বিজেপি। সেই নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিধায়ক কুণাল ঘোষ। একদিকে, কোয়েলকে কার্যতই 'বিশ্বাসঘাতক' বলে অভিহিত করলেন তিনি। পাশাপাশি, মমতার সিদ্ধান্তেরও সমালোচনা করলেন কুণাল। 

রবিবার রাজ্যসভা উপনির্বাচনের প্রার্থিতালিকা প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকায় কোয়েলের নাম রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে শীঘ্রই তিনি বিজেপি-র পতাকা হাতে তুলে নেবেন বলেও খবর। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই কোয়েলকে বেঁধেন কুণাল। বলেন, "কোয়েল মল্লিক বিশিষ্ট অভিনেত্রী। তাঁকে রাজ্যসভায় পাঠানোর কথা ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন আপনার তৃণমূলকে ভাল লাগছিল। এখন আর মুখ্যমন্ত্রী মন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সঙ্গে সঙ্গে বিজেপি-তে যেতে হল আপনাকে।"

আরও পড়ুন: রাজ্যসভায় বিজেপি-র প্রার্থী কোয়েল মল্লিক, তৃণমূলের হয়ে জিতেও ইস্তফা দিয়েছিলেন

কোয়েলকে রাজ্যসভায় পাঠানো নিয়ে মমতার সিদ্ধান্ত নিয়েও এদিন প্রশ্ন তোলেন কুণাল। তাঁর কথায়, "এই কারণেই তো প্রশ্ন ওঠে! দিদিমণি এই সমস্ত জিনিসপত্রকে নিয়েছিলেন কেন? মমতা বন্দ্যোপাধ্য়ায়ের যে উদারতা, অর্থাৎ সমাজের বিশিষ্টদের রাজনীতি, জনপ্রতিনিত্বের জায়গা বিধানসভা, রাজ্যসভা বা লোকসভায় পাঠনো...সদিচ্ছা থেকেই করেছিলেন। প্রণববাবু একসময় বলতেন, 'মমতা তৃণমূলকে অন্তর্নিহিত জোট বানিয়ে দিয়েছে'। কারণ সমাজের বিভিন্ন স্তরের মানুষের এক অদ্ভুত প্রতিনিধিত্ব করেছে তৃণমূল। সক্রিয় রাজনীতিক থেকে ডাক্তার, খেলোয়াড়, গায়ক, সিনেমার শিল্পী...সকলেই আছেন, যাঁরা বিধায়ক বা সাংসদ হয়ে জনপ্রতিনিধিত্ব করতে গিয়েছেন। শুধু রাজনীতিক কেন, সকলকে আনার পক্ষে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই সৌজন্যকে কয়েক জন বিশ্বাসঘাতকতা করে বুঝিয়ে দিয়েছেন, আর যেন কেউ এই পথে না হাঁটেন। এই সৌজন্য সকলের জন্য নয়।"

আগামী ১৬ অক্টোবর, ষষ্ঠীর দিন রাজ্যসভায় উপনির্বাচন। নিজের ছেড়ে দেওয়া আসনেই ফের প্রার্থী হচ্ছেন কোয়েল, তবে এবার বিজেপি-র টিকিটে। রাজ্যে পালাবদলের পর সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক, সুস্মিতা দেবও একই পথে হেঁটেছিলেন। সেই থেকেই কোয়েলকে নিয়ে জল্পনা চলছিল। রবিবার শেষ পর্যন্ত জল্পনা সত্য বলে প্রমাণিত হল। আগামী ৬ তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এই মুহূর্তে সমীকরণ যা বলছে, তাতে কোয়েলের সাংসদ হওয়া পাকা। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বিজেপি-তে যোগ দিতে হবে তাঁকে। শীঘ্রই তাঁকে পদ্মপতাকা হাতে তুলে নিতে দেখা যাবে বলে খবর। 

আরও পড়ুন: আরও বিপাকে জ্ঞানেশ কুমার, মালয়েশিয়ার ইঞ্জিনিয়ারের সুইসাইড নোট মামলায় নতুন করে তদন্তের নির্দেশ দিল কেরলম সরকার

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Advertisement

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget