এক্সপ্লোর

Sukanta Majumdar: 'আজকেই বড় কিছু ঘটতে পারে', অভিষেকের তলবের দিনেই কীসের ইঙ্গিত সুকান্ত-র ?

Sukanta on CBI interrogation: 'জেলে গেছে পার্থ-কেষ্ট, বোঝাপড়া থাকলে এরা জেলে যেত না, আজকেই বড় কিছু ঘটতে পারে' অভিষেকের তলবের দিনেই কী বললেন সুকান্ত মজুমদার?

কলকাতা: মমতার (Mamata Banerjee) সমাবেশে বক্তব্য রাখার পরপরই কয়লাকাণ্ডে (Coal Scam) অভিষেকের (Abhishek Banerjee) তলব ঘিরে এমনিতেই উত্তাল রাজ্য-রাজনীতি। দুই দফায় জিজ্ঞাসাবাদ করছে। তার উপর এবার রাজ্যের একাধিক দুর্নীতির মামলায় ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব ঘিরে বিস্ফোরক ইঙ্গিত সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)।

জেলে গেছে পার্থ-কেষ্ট, বোঝাপড়া থাকলে এরা জেলে যেত না, আজকেই বড় কিছু ঘটতে পারে: সুকান্ত

এদিন সুকান্ত মজুমদার বলেন, 'কোনও বোঝাপড়া নেই, সেটা প্রমাণিতও হয়েছে।  জেলে গেছে পার্থ-কেষ্ট, বোঝাপড়া থাকলে এরা জেলে যেত না। আগামীদিনে আরও কিছু যাবে বলে মনে হচ্ছে। আজকেই বড় কিছু ঘটতে পারে।' প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে যে তিনটি মামলা বারবার শিরোনামে আসছে, সেগুলি হল এসএসসি দুর্নীতি নিয়োগ মামলা, গরুপাচার মামলা, কয়লাপাচার মামলা। আর  ইতিমধ্যেই এই তিন মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এইমুহূর্তে এসএসসি দুর্নীতি নিয়োগ মামলা এবং গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। এবং কয়লাপাচার মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

আরও 'এটাই হবার ছিল, সবাই মিলে এবার ঝগড়া করে মরবে', অনুপম ইস্যুতে তোপ সৌগত-র

মূলত কয়লাপাচার কাণ্ডে গতবছরও একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করা হয়। পাশাপাশি তলবের তারিখ রাখা হয় তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এদিকে ছোট বাচ্চা নিয়ে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে মেলও করা হয় রুজিরার তরফে। কেন কলকাতার অফিসে জেরা নয় ? এনিয় প্রশ্ন তুলে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করে অভিষেক। এবং সেই মামলায় সুপ্রিম কোর্ট কলকাতার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরেই তলবের নির্দেশ দেয়। যদিও একাধিকবার তলবের ইস্যুতে, অভিষেক গতবছর বলেছিলেন, এটা 'রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়।' তবে সুপ্রিম কোর্টের সেই নির্দেশে মেনেই এবার তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  একদিকে নেত্রীর উপর ভরসা রাখলেও নাম না করে,' অভিযোগ প্রমাণ হলে যাবজ্জীবন কারাদণ্ড হোক', বলেছেন মুখমন্ত্রী।  পার্থ কারো সাপোর্ট না পেলেও, অনুব্রত গ্রেফতারের পর পরেই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তবে অভিষেকের জিজ্ঞাসাবাদ চলাকালীন 'আজকেই বড় কিছু ঘটতে পারে' বলে সুকান্ত-র ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে তুমুল জল্পনা। তাহলে আজ কী ঘটতে চলেছে ? প্রশ্নের ঢেউ গোটা বাংলায়।

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana: 'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget