এক্সপ্লোর

Sougata Roy: 'এটাই হবার ছিল, সবাই মিলে এবার ঝগড়া করে মরবে', অনুপম ইস্যুতে তোপ সৌগত-র

Sougata Attacks Anupam Sukanta: 'ব্যক্তিত্বহীন' বলে খোদ রাজ্য সভাপতি সুকান্তকেই আক্রমণ করেন বিজেপি নেতা অনুপম হাজরা। কী বললেন সৌগত রায় ?

কলকাতা: সুকান্তকে নিয়ে অনুপম ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন সৌগত রায় (Sougata Roy)। মূলত,  'ব্যক্তিত্বহীন' বলে খোদ রাজ্য সভাপতি সুকান্তকেই আক্রমণ করেন বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। এদিন তিনি বলেন,'দো আঁশলা লোক নিয়ে সংগঠন করা খুব মুশকিল। রাজ্য সভাপতির মধ্যে সেই ব্যক্তিত্ব থাকা দরকার, যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন। সরাসরি সুকান্তর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এবার আক্রমণে অনুপম হাজরা। এই মানসিকতা চলতে থাকলে, আবকি বার ২০০ পার বলতে গিয়ে ৭৭-এই আটকে যাবে। পদাধিকারীদের চেয়ে যাদের পদ নেই, তাদের পিছনে বেশি লোক। বাইরের লোক নিয়ে বোলপুরে র‍্যালি করলেন সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)।'

এটাই হবার ছিল, সবাই মিলে এবার ঝগড়া করে মরবে: সৌগত রায়

এদিন সৌগত রায় বলেন, 'আমি বলব যে, আগে ঢুকেছে, পরে ঢুকেছে, নতুন ঢুকেছে। এরা সবাই মিলে এবার ঝগড়া করে মরবে। সুতরাং এটাই হবার ছিল, এটাই হচ্ছে। অনুপম হাজরা তো সেদিন তৃণমূল থেকে গেল। বিজেপিকে নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না।'প্রসঙ্গত, এর আগে বোলপুরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মিছিলের দিনেই আক্রমণ করেন খোদ বিজেপি নেতা অনুপম হাজরা। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির 'ইস্যু' কাজে লাগাতে না পারার অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। অনুপম হাজরা বলেন, ‘বীরভূমে জমি তৈরি, ইস্যু ঘিরে ফসল ফলানোর সেরা সময়। তাও আমি থাকার সময় কোনও আন্দোলন নয় কেন? কোনও পদাধিকারীর দেখা পেলাম না। কিন্তু পদে নেই এমন বহু মানুষ দেখা করলেন, ইস্যুটি নিয়ে কথা বললেন। আন্দোলনে নামতেও তৈরি জানাতে পিছপা হলেন না।’  অনুপম হাজরার আরও অভিযোগ, ‘বীরভূমে যারা পদে, তাদের মধ্যে অনুব্রত নিয়ে উৎসাহ নেই। বীরভূমে ঘরের শত্রু বিভীষণ থাকলে, খুঁজে বের করে ফাঁস করব। কারণ নিজের মাটিতে কোনও বাঁদরামো বরদাস্ত করব না। অনুব্রত মণ্ডলের মত অত্যাচারী নেতা গ্রেফতার হয়েছে। সেটা ইস্যু করে তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করার জমি তৈরি, এখন যদি মাঠে না নামেন, তাহলে আর কবে নামবেন ?’

বাইরের লোক নিয়ে বোলপুরে র‍্যালি করলেন সুকান্ত মজুমদার, উচিত ছিল আমাকে জানানোর: অনুপম হাজরা

আরও পড়ুন, 'দুর্গার রোল প্লে করছেন', বিস্ফোরক সেলিম

আর এ দিন তিনি বলেন, ‘এই মানসিকতা চলতে থাকলে, আবকি বার ২০০ পার বলতে গিয়ে ৭৭-এই আটকে যাবে। পদাধিকারীদের চেয়ে যাদের পদ নেই, তাদের পিছনে বেশি লোক। বাইরের লোক নিয়ে বোলপুরে র‍্যালি করলেন সুকান্ত মজুমদার। বাইরে থেকে লোক না এনে উচিত ছিল আমাকে জানানোর। নিজে বিরাট কিছু না করতে পারলে কেন অন্যের সহযোগিতা নিতে ক্ষতি কী? অনুপমের প্রশ্ন, ‘বাঙালি কাঁকড়ার জাত হয়ে আর কতদিন থাকবে? সংগঠনের কেউ উপরে উঠলে, টেনে নামাবো, এরকম চললেই ৭৭-এই আটকে যাবে। ‘অনেকে গুড বয় সাজে, সোজা কথা সোজাভাবে বলতে পারে না।’

সেরা শিরোনাম

Baruipur Police: বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
Barun Biswas Case: বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget