এক্সপ্লোর

Kolkata: বিধাননগর থেকে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ধৃত ৩, উদ্ধার ২ রাউন্ড গুলি

Kolkata News: সল্টলেকের ছয়নাভি এলাকার ঘটনা। সেখান থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে ২ রাউন্ড গুলি সহ একটি আগ্নেয়াস্ত্র।

রঞ্জিত সাউ, কলকাতা: একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধারের (firearms recovered) খবর আসছে সামনে। ফের পুলিশের (Police) জালে ধরা পড়ল দুষ্কৃতী। উদ্ধার হল আগ্নেয়াস্ত্র।

কোথা থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র?

সল্টলেকের ছয়নাভি এলাকার ঘটনা। সেখান থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে ২ রাউন্ড গুলি সহ একটি আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর ওই এলাকারই বাসিন্দা এই ধৃত তিন ব্যক্তি। খবর মিলেছে এর আগেও বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল এই তিনজন।

গতকাল অর্থাৎ রবিবার রাতে সূত্র মারফত খবর পায় পুলিশ। এরপর ওই এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকেই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। শুরু হয়েছে জেরা। তাঁদের কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আজ অর্থাৎ সোমবার অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এদের সঙ্গে আরও কারও যোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

আরও পড়ুন: Nadia: 'চেয়ার নিয়ে গিয়েছেন প্রাক্তন', মেঝেতে বসেই পৌর পরিষেবা দান বর্তমান কাউন্সিলরের

বরানগরে অস্ত্র উদ্ধার

দিন কয়েক আগে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে যে গত বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পায় বরানগর থানার পুলিশ। খবর মিলতেই বরানগরের সাবেদা বাগান এলাকায় তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে অজয় মণ্ডল নামে বছর তিরিশের এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।

হাড়োয়ায় অস্ত্র উদ্ধার

হাড়োয়ার কলুপুকুরে নাকা চেকিংয়ের সময় আগ্নেয়াস্ত্র পাচারের ছক বানচাল করেন উর্দিধারীরা। উদ্ধার হয় ১টি কারবাইন, ১টি রাইফেল, ৪টি রিভলভার, ১টি পাইপ গান ও ১৫ রাউন্ড কার্তুজ। ২ অস্ত্র পাচারকারীকে গ্রেফতারও করেছে পুলিশ। উদ্ধার হয়েছে একটি বাইক। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থেকে আগ্নেয়াস্ত্র পাচার করতে আসছিল। পণ্য পরিবহণের নামে চটের ব্যাগে খড়ের মধ্যে আগ্নেয়াস্ত্র পাচার হচ্ছিল বলে দাবি পুলিশের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Mamata Banerjee: মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
মমতার গাড়িতে ‘হামলা’, 'তীব্র নিন্দা' কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির
Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget