এক্সপ্লোর

Kolkata: বিলুপ্তপ্রায় হরিণের লোম দিয়ে তৈরি শীতবস্ত্র সহ ধৃত ৩

Kolkata News: টিবেটান অ্যান্টিলোপ বিলুপ্তপ্রায় প্রাণী হিসেবে চিহ্নিত হওয়ার পর থেকেই এই হরিণের লোম দিয়ে শীতবস্ত্র তৈরি ও বিক্রি নিষিদ্ধ। কিন্তু তা সত্ত্বেও একশ্রেণির অসাধু ব্যবসায়ী তা করে চলেছে।

রঞ্জিৎ সাউ, কলকাতা: বিরল প্রজাতির হরিণের লোম দিয়ে তৈরি শীতবস্ত্র সহ ধৃত তিন। ধৃতদের নাম আবদুল সামাদ শাহ, আসিফ আহমেদ ও সুদর্শন কুশওয়াহা। এই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট। যৌথ অভিযানে উদ্ধার হয়েছে ২৭টি বেআইনি শীতবস্ত্র সহ ৩০০টি শীতবস্ত্র।

বনবিভাগ সূত্রে খবর, সূত্র মারফত বনবিভাগের এই দুই অপরাধ দমন শাখার কাছে তথ্য আসে, কলকাতার বড়বাজার এলাকায় কয়েকজন শীতবস্ত্র বিক্রেতা বেআইনি কিছু শীত বস্ত্র বিক্রি করছে। সেই তথ্যের ভিত্তিতে আজ বড়বাজার এলাকায় যৌথ অভিযান চালায় এই দুই অপরাধ দমন শাখা। সেখান থেকে ৩০০টির উপর শীতবস্ত্র উদ্ধার করে বনবিভাগ। সেই শীতবস্ত্রের মধ্যে ২৭টিকে শাহতোষ শাল বলে চিহ্নিত করা হয়েছে বলে বনবিভাগ সূত্রে খবর।

তদন্তকারীরা জানিয়েছেন, এই শীতবস্ত্রগুলি মূলত টিবেটান অ্যান্টিলোপ বা চিরু হরিণের লোম থেকে তৈরি হয়। বিলুপ্তপ্রায় এই প্রাণীটিকে প্রথমে মঙ্গোলিয়া অঞ্চলে পাওয়া গেলেও, পরে সেটিকে তিব্বতে দেখা যায়। তবে এই প্রাণীটির সংখ্যা দিনে দিনে কমতে থাকায় বিলুপ্তপ্রায় প্রাণী হিসাবে চিহ্নিত করা হয় এবং এর লোম দিয়ে তৈরি শীতবস্ত্রের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

এই প্রাণীটির লোম খুবই নরম হওয়ায় সেটি দিয়ে তৈরি শীতবস্ত্র খুবই হালকা এবং মসৃণ হয়। ফলে এর বাজার মূল্য ৫ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। শাহতোষ শাল নিষিদ্ধ হয়ে গেলেও, কাশ্মীরের কিছু অসাধু ব্যবসায়ী এই শালকে কলকাতা সহ বিভিন্ন রাজ্যে নিয়ে গিয়ে বিক্রি করে বহু পরিমাণে অর্থ উপার্জন করে। এই তিন অভিযুক্ত একই পদ্ধতিতে এই শালগুলিকে কলকাতার বাজারে বিক্রি করছিল বলে বনবিভাগের দাবি।

ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া বাকি শীতবস্ত্রের মধ্যে শাহতোষ শাল আছে কিনা তদন্ত করে দেখছে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget