এক্সপ্লোর

Kolkata Money Recover: খাস কলকাতায় ফের টাকার পাহাড়! গাড়ি থেকে উদ্ধার কোটি কোটি নোট, কোথা থেকে আসছিল?

বেঙ্গল STF সূত্রে খবর, তাতেই ১টি গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫ কোটি টাকা।

কলকাতা: এবার রাজারহাটের আকাঙ্খা মোড়ের কাছে গাড়ি থেকে উদ্ধার প্রায় ৫ কোটি টাকা। সেই সঙ্গে গ্রেফতার গাড়ির চালক-সহ ২ ব্যক্তি। গতকাল নারায়ণপুর-ইকোপার্কের সংযোগস্থলে আকাঙ্খা মোড়ের কাছে আটক গাড়ি। বীরভূম থেকে গাড়িটি আসছিল বলে অনুমান তদন্তকারীদের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান করা হয়। 

বেঙ্গল STF সূত্রে খবর, তাতেই ১টি গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫ কোটি টাকা। গতকাল বিকেলে স্করপিও গাড়িটি উদ্ধার হয়। প্রায় ৫ কোটি উদ্ধার। চালক এবং সঙ্গীকে ধরা হয়েছিল।

বেঙ্গল STF-এর তরফে জানানো হয়েছে, রবিবার বিকেলে নারায়ণপুর থানার অন্তর্গত বারোমাথার মোড়ে গাড়িতে তল্লাশি চালানো হয়। সাদা রঙের একটি স্করপিও গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একাধিক ব্যাগ। তাতে ছিল প্রায় ৫ কোটি টাকা। বেঙ্গল STF এবং নারায়ণপুর থানার যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে গাড়ির চালক ও তাঁর সঙ্গী।

ধৃতরা হলেন, আক্রম খান, ইমরান খান। সোমবার তাঁদের ব্য়ারাকপুর মহকুমা আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। বাজেয়াপ্ত করা হয় স্করপিও গাড়িটি।

এদিকে কলকাতার বুকে এমন বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোথা থেকে এল এত টাকা? কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল সেসব? এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। 

কিছুদিন আগে নিয়োগ দুর্নীতি মামলায়, কলকাতার তারাতলায় এক ব্যবসায়ীর অফিসে বিপুল অঙ্কের টাকার হদিশ পাওয়া গিয়েছিল। ED সূত্রে খবর, তারাতলায় রেডিয়েন্ট এন্টারপ্রাইজ নামে এই অফিসে এখনও পর্যন্ত পাওয়া গেছে প্রায় দেড় কোটি। আরও বাড়তে পারে টাকার পরিমাণ, চলছে টাকা গোনার কাজ। পুর নিয়োগ দুর্নীতি মামলায়, তদন্ত করতে গিয়ে একাধিক সূত্র পাওয়া গেছিল আগেই। সেই সূত্র ধরেই তারাতলার এই ব্যবসায়ীর বাড়ি ও অফিসে হানা দেয় ED. সেই থেকে চলছে টাকা গোনার কাজ। সূত্রের খবর, এই বিপুল অঙ্কের টাকার হিসেব এখনও পর্যন্ত পাওয়া যায়নি। 

এর আগে পানশালার আড়ালে নারী পাচার? ইডি হানায় উদ্ধার ১ কোটি ১ লক্ষ টাকা। বাজেয়াপ্ত হয়েছিল ২টি বিলাসবহুল গাড়ি, নথিপত্র ও ডিজিটাল তথ্যপ্রমাণ। একটি ল্যান্ড রোভার ও একটি জাগুয়ার গাড়ি বাজেয়াপ্ত, বিবৃতি ইডির। একযোগে ৭ জায়গায় অভিযান চালায় ইডি। সল্টলেকের ব্যবসায়ী জগজিৎ সিংহ সহ ৩ ব্যবসায়ীর বাড়িতে হানা। বাড়ি ছাড়াও অফিস, পানশালা-সহ একাধিক ঠিকানায় তল্লাশি। ব্যবসায়ী ঘনিষ্ঠ এক ইঞ্জিনিয়ারের নাগেরবাজারের ফ্ল্যাটেও অভিযান চলে।  

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget