এক্সপ্লোর

Kolkata: সঙ্কটে স্বাস্থ্য পরিষেবা, এনআরএসে করোনা আক্রান্ত ৭০ চিকিৎসক, নার্স

Kolkata News: স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের একমাত্র সরকারি চক্ষু হাসপাতাল রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি-তে আক্রান্ত ১২ জন চিকিত্সক। উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর।

ঝিলম করঞ্জাই, কলকাতা: করোনা, ওমিক্রন আবহে কলকাতায় স্বাস্থ্য পরিষেবায় সঙ্কট। এবার এনআরএসে ৭০ জন চিকিত্সক-নার্সের করোনা। যার জন্য গোটা হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। এনআরএসে ১০ জন ইন্টার্ন ও চিকিত্সক, নার্স মিলিয়ে ৭০ জন করোনা আক্রান্ত।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের একমাত্র সরকারি চক্ষু হাসপাতাল রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি-তে আক্রান্ত ১২ জন চিকিত্সক। ন্যাশনাল মেডিক্যালে জুনিয়র চিকিত্সক ও চিকিত্সক মিলিয়ে প্রায় ৮০ জন আক্রান্ত। আর আহমেদ ডেন্টাল কলেজে আক্রান্ত চিকিত্সকের সংখ্যা ৩০-এর বেশি। চিত্তরঞ্জন সেবাসদনে আক্রান্ত চিকিত্সকের সংখ্যা প্রায় ৩৬। যেভাবে চিকিৎসক ও নার্সরা কোভিড আক্রান্ত হচ্ছেন তাতে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। কলকাতায় সরকারি স্বাস্থ্য পরিষেবা সঙ্কটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসল রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবনে ভার্চুয়াল বৈঠকে স্বাস্থ্য অধিকর্তা ও শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা। বৈঠকে যোগ দিয়েছেন সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও পোস্ট গ্র্যাজুয়েট কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষরা। বৈঠকে স্বাস্থ্য পরিষেবা বজায় রাখা নিয়ে রূপরেখা তৈরির পাশাপাশি, হস্টেল বন্ধ ও এমবিবিএস পাঠক্রমের পরীক্ষা নিয়ে আলোচনা হবে।

এদিকে, আজ থেকেই চালু হল ১৫ ঊর্ধ্বদের টিকাকরণ। কোউইন অ্যাপে দেশজুড়ে নথিভুক্ত সোয়া তিন লক্ষের নাম। কলকাতার ১৬টি সরকারি স্কুলে মিলবে টিকা। ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। আজ কলকাতা পুরসভার ১৬টি স্কুল ও ৩৭টি কোভ্যাক্সিন সেন্টার থেকে দেওয়া হবে ভ্যাকসিন। কাল ৫০টি স্কুল থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে। কলকাতা পুরসভা সূত্রে খবর, পুর এলাকায় ১৫ থেকে ১৮ বছর বয়সীদের সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার। দু’ সপ্তাহের মধ্যে সবাইকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। শ্যামবাজার টাউন স্কুল এবং চেতলা গার্লস স্কুলে চলছে টিকাকরণের প্রস্তুতি।

আরও পড়ুন: চিকিৎসকদের মধ্যে সংক্রমণের ঢেউ ! সঙ্কটে জরুরি বৈঠকে রাজ্য স্বাস্থ্য দফতর

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
Weather Update: ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
ধীরে ধীরে কমছে তাপমাত্রা, রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া, ভাইফোঁটায় কী হঠাৎ বড় পরিবর্তন?
Kolkata Water Problem: টালায় জলের পাইপ ফেটে বিপত্তি, কলকাতার বড় একটা অংশে দেখা দিতে পারে জলের সমস্যা
টালায় জলের পাইপ ফেটে বিপত্তি, কলকাতার বড় একটা অংশে দেখা দিতে পারে জলের সমস্যা

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget