এক্সপ্লোর

Kolkata Accident: শহরে ফের দুটি বাসের রেষারেষি, সাতসকালে দুর্ঘটনা ধর্মতলায়

Kolkata News: প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, 205-A রুটের বাঁশদ্রোণী থেকে বাবুঘাটমুখী দুটি বাস নিজেদের মধ্যে রেষারেষি করছিল।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: শহরে ফের বেপরোয়া বাসচালকের দৌরাত্ম্য। একই রুটের দুটি বাসের রেষারেষি (Bus Accident)। তার জেরে সকাল সকাল ভয়ঙ্কর দুর্ঘটনা কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়। 

সাতসকালে দুর্ঘটনা ধর্মতলায়:  প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, 205-A রুটের বাঁশদ্রোণী থেকে বাবুঘাটমুখী দুটি বাস নিজেদের মধ্যে রেষারেষি করছিল। একটি বাস রানি রাসমণি অ্যাভিনিউতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। ডিভাইডার ভেঙে সোজা পাশের লেনে উঠে যায় বাসটি। শেষপর্যন্ত একটি গুমটিতে ধাক্কা মেরে তার ভিতরে ঢুকে যায়। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করেছে পুলিশ। বাসচালক পলাতক। রেষারেষি করা আরেকটি বাসও পলাতক।        

এদিনই ভোরের আলো ফুটতেই শহরে পথদুর্ঘটনা ঘটে। এজেসি বোস ফ্লাইওভার থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে ঢোকার সময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। দুই গাড়ির চালকই আহত হয়েছেন। চিকিৎসার জন্য দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ির একটিতে সেনার বোর্ড লাগানো ছিল। দুর্ঘটনাগ্রস্ত আরেকটি গাড়ি হল অ্যাপক্যাব। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, অ্যাপ ক্যাবটি আচমকা রং-সাইডে ঢুকে পড়ায়, মুখোমুখি সংঘর্ষের কবলে পড়ে দুটি গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই আটক করেছে পুলিশ।                                              

দুটি লরির মুখোমুখি সংঘর্ষ: গতকাল দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দুই চালকের। ঘটনাটি ঘটে হুগলির সিঙ্গুরের পুরুষোত্তমপুরে। বালি বোঝাই লরি সিঙ্গুরের দিক থেকে বৈদ্যবাটির দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা খালি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত হন লরি দুটির দুই খালাসিও। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে ঘণ্টাদুয়েক তারকেশ্বর-বৈদ্যবাটি রোডে যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাগ্রস্ত লরি দুটিকে ক্রেন দিয়ে সরানোর পর ফের গাড়ি চলাচল শুরু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর ৫টা নাগাদ সিঙ্গুরের দিকে থেকে একটি বালি বোঝাই লরি বৈদ্যবাটির দিকে যাচ্ছিল। অন্যদিকে বৈদ্যবাটির দিক থেকে একটি লরি সিঙ্গুরের দিকে যাচ্ছিল। সিঙ্গুরের পুরুষোত্তমপুর কলাহাট এলাকায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় দুটি লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বৈদ্যবাটি তারকেশ্বর রোডের উপর ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল।

আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?

সেরা শিরোনাম

Bad Road Conditions: কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও
কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও
Teacher Protest : কারও চাকরি যাবে না...সরকারি আশ্বাসের পরেও পথে কম্পিউটার শিক্ষকরা, কী দাবি?
কারও চাকরি যাবে না...সরকারি আশ্বাসের পরেও পথে কম্পিউটার শিক্ষকরা, কী দাবি?
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget