এক্সপ্লোর

Adhir on Mamata : "সিবিআই-ইডির আক্রমণ বেড়ে যায়, মোদিকে চটাতে চাইছেন না দিদি", খোঁচা অধীরের

Bridge Collapse Issue : গুজরাতে সেতু বিপর্যয় নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা : গুজরাতে সেতু বিপর্যয় (Gujrat Bridge Collapse) নিয়ে সিবিআই বা ইডি কোনও ব্যবস্থা নিচ্ছে না কেন বলে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। এমনকী ঘটনায় সুপ্রিম কোর্টের (Supreme Court) নজরদারিতে বিচার বিভাগীয় কমিশন গঠনের আবেদনও জানিয়েছেন তিনি। কিন্তু, এপ্রসঙ্গে প্রধানমন্ত্রীকে নিয়ে কোনও কথা বলতে চাননি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কোনও কথা বলবেন না। আর এনিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধীরা।

চেন্নাই যাওয়ার আগে গুজরাতে সেতু বিপর্যয় নিয়ে আজ বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "যাঁদের মৃত্যু হয়েছে, সরকার তাঁদের সাহায্য করতে পারেনি। যে ঠিকাদার এবং টেন্ডার প্রক্রিয়ায় যারা কাজ করেছে, তাদের বিরুদ্ধে সিবিআই বা ইডি কোনও ব্যবস্থা নিচ্ছে না কেন ? ওরা শুধু সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। যারা প্রকৃত অপরাধী তাদের কেন ক্ষমা করে দেওয়া হচ্ছে। আমি প্রধানমন্ত্রীকে নিয়ে কোনও কথা বলব না। কারণ, ওটা তাঁর রাজ্য।"

এতবড় একটা ঘটনায় মোদিকে নিয়ে কোনও শব্দ খরচ না করায় এবার তৃণমূল নেত্রীকে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, "দিদি চাইছেন না মোদিকে চটাতে। মোদিকে চটালে আখেরে সিবিআই-ইডির আক্রমণ বেড়ে যায়। দিদি মোদির সঙ্গে সমঝোতা করে চলতে চাইছেন। মোদি-দিদির সম্পর্ক আজকের নয়। বাংলার মানুষ ধীরে ধীরে তা বুঝতে পারছে। আগামীদিনে আরও বুঝতে পারবে।"

প্রসঙ্গত, গুজরাতের মোরবিতে মাচ্ছু নদীর ওপর ব্রিটিশ আমলে তৈরি সেতু ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে তিন থেকে ১২ বছরের ৫৬জন শিশু রয়েছে। আহতের সংখ্যা শতাধিক। ভোটের মুখে গুজরাতে সেতু বিপর্যয়ে প্রশ্ন উঠেছে, বিপর্যয়ের দায় কার ?

সূত্রের খবর, যে বেসরকারি ঘড়ি নির্মাণকারী সংস্থা, ওরেভা গ্রুপকে (অজন্তা ঘড়ির অভিভাবক সংস্থা) সেতুর রক্ষণাবেক্ষণের বরাত দেওয়া হয়েছিল, সাত মাস সময় নিয়েও পুরনো কেবল বদলায়নি তারা। বরং জং ধরা সেই কেবলের উপর রং চাপিয়েই খুলে দেওয়া হয় সেতু। সেতুর স্বাস্থ্য পরীক্ষাও করা হয়নি। গোটা ঘটনায় তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী শিবিরের নেতারা।

আরও পড়ুন ; 'কেন তদন্তে নেই সিবিআই-ইডি ?' গুজরাত সেতু-বিপর্যয়ে সুপ্রিম কোর্টের নজরদারিতে কমিশন গঠনের দাবি মমতার

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget