এক্সপ্লোর

Mamata Banerjee : 'কেন তদন্তে নেই সিবিআই-ইডি ?' গুজরাত সেতু-বিপর্যয়ে সুপ্রিম কোর্টের নজরদারিতে কমিশন গঠনের দাবি মমতার

Mamata on Gujrat Bridge Collapse : ভোটের রাজনীতির জন্য তড়িঘড়ি খোলা হয় ব্রিজ, অভিযোগ তৃণমূল নেত্রীর...

কলকাতা : গুজরাতে সেতু-বিপর্যয় (Gujrat Bridge Collapse) নিয়ে বিজেপিকে নিশানা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ঘটনার তদন্তে সুপ্রিম কোর্টের (Supreme Court) নজরদারিতে বিচার বিভাগীয় কমিশন গঠনের আবেদন জানালেন তিনি। এই ঘটনায় "যাঁদের মৃত্যু হয়েছে, সরকার তাঁদের সাহায্য করতে পারেনি", বলে অভিযোগ তাঁর।

তিনি সিবিআই-ইডি তদন্তের দাবি জানান। বলেন, "যে ঠিকাদার এবং টেন্ডার প্রক্রিয়ায় যারা কাজ করেছে, তাদের বিরুদ্ধে সিবিআই বা ইডি কোনও ব্যবস্থা নিচ্ছে না কেন ? ওরা শুধু সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। যারা প্রকৃত অপরাধী তাদের কেন ক্ষমা করে দেওয়া হচ্ছে। আমি প্রধানমন্ত্রীকে নিয়ে কোনও কথা বলব না। কারণ, ওটা তাঁর রাজ্য।" 

মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরুষ-মহিলা-শিশুর থিকথিকে ভিড়ে তার ছিঁড়ে নদীতে পড়ে গিয়েছিল ঝুলন্ত সেতু। মুহূর্তের আনন্দ বদলে গিয়েছিল বিষাদে। গুজরাতের মোরবিতে মাচ্ছু নদীর ওপর ব্রিটিশ আমলে তৈরি সেতু ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে তিন থেকে ১২ বছরের ৫৬জন শিশু রয়েছে। আহতের সংখ্যা শতাধিক। ভোটের মুখে গুজরাতে সেতু বিপর্যয়ে প্রশ্ন উঠেছে, বিপর্যয়ের দায় কার ?

সূত্রের খবর, যে বেসরকারি ঘড়ি নির্মাণকারী সংস্থা, ওরেভা গ্রুপকে (অজন্তা ঘড়ির অভিভাবক সংস্থা) সেতুর রক্ষণাবেক্ষণের বরাত দেওয়া হয়েছিল, সাত মাস সময় নিয়েও পুরনো কেবল বদলায়নি তারা। বরং জং ধরা সেই কেবলের উপর রং চাপিয়েই খুলে দেওয়া হয় সেতু। সেতুর স্বাস্থ্য পরীক্ষাও করা হয়নি। গোটা ঘটনায় তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী শিবিরের নেতারা।

এই নিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুজরাতের বিজেপি সরকারকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। 

বিজেপি সরকারকে নিশানা-

তিনি বলেন, "রাজনীতির থেকেও মানুষের জীবন গুরুত্বপূর্ণ। এই ঘটনায় আমি স্তম্ভিত। পরিবারগুলিকে সমবেদনা জানাই। এতগুলো মানুষের মৃত্যু। যাঁদের মৃত্যু হয়েছে ওখানে, সরকার তাঁদের সাহায্য করতে পারেনি। কারণ, ওরা ভোট নিয়ে ব্যস্ত।" 

এদিকে এই পরিস্থিতিতে গতকাল সেতু-বিপর্যয়ে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। কী ভাবে আঘাত লাগল, কতটা জখম হয়েছেন তাঁরা-ঘুরে ঘুরে জানেন বেশ কয়েকজনের থেকে। 

আরও পড়ুন ; মোরবি বিপর্যয়ে নয়া তাস মোদি-শাহের! পড়শি দেশের অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget