এক্সপ্লোর

Kolkata Airport Bomb Threat: 'বিমানে বোমা রাখা আছে', মাঝ আকাশে উড়ানের সময়ই এল ফোন; কলকাতা বিমানবন্দরে এমার্জেন্সি ঘোষণা

Bomb Hoax: রবিবার, একযোগে ২৫টি বিমানে বোমাতঙ্ক ছড়ায়। যার জেরে জরুরি ভিত্তিতে অবতরণ করতে হয় বিমানগুলিকে।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : পরপর ৩দিন, ফের কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ! পুণে থেকে কলকাতা-আকাশা এয়ারের বিমানে বোমাতঙ্ক ছড়ায়। বিমানে বোমা থাকার কথা বলে কলকাতা বিমানবন্দরে ফোন আসে।

বিমানটি মাঝ আকাশে থাকার সময়ই ফোন আসে। ওই বিমানে বোমা রাখা আছে বলে কলকাতা বিমানবন্দরে ফোন আসে। তৎক্ষণাৎ কলকাতা বিমানবন্দরে এমার্জেন্সি ঘোষণা করা হয়। ৪ টে ৩৮ মিনিট নাগাদ পুণে থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। অবতরণের আগেই সেখানে ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স ও নিরাপত্তাকর্মীদের প্রস্তুত রাখা হয়। কলকাতা বিমানবন্দরের বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি এই মুহূ্র্তে পর্যালোচনা করছে, যে থ্রেট এসেছে সেটি আদতে সত্যি কি না। কারণ, প্রায় একমাস ধরে প্রায় দিনই এই ধরনের কল আসছে কলকাতা বিমানবন্দরে। পরে দেখা যায় সেগুলি ভুয়ো। বিমানবন্দরের রানওয়ে থেকে অনেক দূরে বিমানটি রাখা হয়েছে।

একের পর এক বিমানে বোমাতঙ্ক ছড়ায় গত কয়েক দিন ধরে। এবার এই ইস্যুতে কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। বিমান নিরাপত্তা নিয়মে সংশোধনী হাঁটার পথে এগোতে চলেছে মোদি সরকার, গতকাল এক সাংবাদিক বৈঠকে এমনই জানালেন অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নায়ডু কিঞ্জারাপু। কী কী বদল আনা হবে ?

রবিবার, একযোগে ২৫টি বিমানে বোমাতঙ্ক ছড়ায়। যার জেরে জরুরি ভিত্তিতে অবতরণ করতে হয় বিমানগুলিকে। কোনো কোনো বিমানের রাস্তাও ঘুরিয়ে দেওয়া হয়। এর জেরে চরম আতঙ্ক ছড়ায় যাত্রী ও কেবিন ক্রুদের মধ্যে। 

PTI রিপোর্ট অনুযায়ী, ইন্ডিগো, ভিস্তারা, এয়ার ইন্ডিয়া ও আকাশা এয়ার এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের অন্ততপক্ষে একটি করে বিমানে গত রবিবার বোমাতঙ্ক ছড়ায়।

ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার পর থেকেই একের পর এক বিমানে আতঙ্ক ছড়ায়। যার মধ্যে কয়েকটিতে হুমকি খলিস্তানি সমর্থকরা দেয় বলে অভিযোগ। যদিও এনিয়ে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। এরই মধ্যে জঙ্গি তকমা পাওয়া গুরুপাতওয়ান্ত সিং পান্নুন আগামী নভেম্বরে এয়ার ইন্ডিয়া ফ্লাইটকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে। নভেম্বরের ১ থেকে ১৯ তারিখের মধ্যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমা হামলার হুমকি দিয়ে রেখেছে পান্নুন, এমনই খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের। এর আগে কানাডা যখন প্রথমবার ভারতের বিরুদ্ধে হরদীপ সিং নিজ্জর হত্যায় ভূমিকা থাকার অভিযোগ এনেছিল, ২০২৩ সালে তখনও আমেরিকার খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা একইরকম হুঁশিয়ারি দিয়েছিল।

এ প্রসঙ্গে গতকাল অসামরিক পরিবহনমন্ত্রী বলেন, যদি প্রয়োজন পড়ে আমরা আইনি পদক্ষেপের চিন্তাভাবনা মন্ত্রকের তরফে করেছি। এক্ষেত্রে আমরা দুটি সিদ্ধান্তে এসেছি। প্রথমত, বিমান নিরাপত্তা আইনে সংশোধন...এই নিয়মগুলি পরিবর্তন করে আমরা যে ধারণা প্রচার করতে চাই তা হল যে একবার আমরা এর পিছনে থাকা অপরাধীকে ধরতে পারলে, তাকে নো-ফ্লাইং তালিকায় রাখা হবে। দ্বিতীয়ত, অসামরিক বিমান চলাচল আইনের নিরাপত্তার বিরুদ্ধাচারণ করা বেআইনি আইন দমন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget