এক্সপ্লোর

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর

শনিবার রাতে কুয়ালালামপুর থেকে কলকাতাগামী Malaysia Airlines-এর MH-184 বিমানের ককপিটে আচমকাই লেজার রশ্মি এসে পড়ে

কলকাতা: কলকাতা বিমানবন্দরে অবতরণের ঠিক আগে বড়সড় বিপত্তির মুখে পড়ল মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান। শনিবার রাতে কুয়ালালামপুর থেকে কলকাতাগামী Malaysia Airlines-এর MH-184 বিমানের ককপিটে আচমকাই লেজার রশ্মি এসে পড়ে। ঘটনায় মুহূর্তের জন্য দিশেহারা হয়ে পড়েন পাইলট। বিমানে তখন ছিলেন ১৫৯ জন যাত্রী।                             

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১১টা ২০ মিনিট নাগাদ বিমানটি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল দূরে ছিল। সেই সময় মধ্যমগ্রাম-বারাসত দিক থেকে একটি তীব্র লেজার আলো ককপিটে এসে পড়ে। আলোয় পাইলট সাময়িকভাবে বিভ্রান্ত হয়ে পড়ায় বিমানটিকে কিছুটা সময় আকাশে চক্কর দিতে হয়।                                      

বিমানটির নির্ধারিত অবতরণের সময় ছিল রাত ১১টা ২০ মিনিট। কিন্তু লেজার রশ্মির ঘটনার পর পাইলট নিরাপত্তার স্বার্থে বিমানটি চক্কর দিয়ে শেষ পর্যন্ত রাত ১১টা ২৫ মিনিটে নিরাপদে অবতরণ করেন। অর্থাৎ নির্ধারিত সময়ের মাত্র পাঁচ মিনিট পরে বিমানটি কলকাতায় নামে।                                                                               

ঘটনার পর বিমান সংস্থার পক্ষ থেকে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। এরপর NSCBI Airport Police Station-এ অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, বিমানবন্দরের আশপাশে লেজার লাইট ব্যবহার নিষিদ্ধ। কারণ অবতরণ বা উড্ডয়নের সময় ককপিটে লেজার রশ্মি পড়লে পাইলটের দৃষ্টিশক্তি সাময়িকভাবে ব্যাহত হতে পারে এবং বিমান পরিচালনায় গুরুতর সমস্যা তৈরি হতে পারে।              

এর আগেও কলকাতায় লেজার লাইট নিয়ে পাইলটদের উদ্বেগের ঘটনা সামনে এসেছে। ২০২৫ সালের দুর্গাপুজোর সময় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপের লেজার শো নিয়েও পাইলটদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল, যার পর সেই লেজার শো বন্ধ করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Dipshita Dhar: ২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
Dipshita Dhar: ২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
Alipurduar: গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
Sumit Roy : নিজের সব অপরাধ স্বীকার করলেন অভিষেকের PA সুমিত, মানলেন র‍্যাকেটের কথাও ! বিরাট দাবি CID-র
নিজের সব অপরাধ স্বীকার করলেন অভিষেকের PA সুমিত, মানলেন র‍্যাকেটের কথাও ! বিরাট দাবি CID-র
Weather Updates: নিম্নচাপের বড় প্রভাবে বাড়বে বৃষ্টির দাপট! ৪ জেলায় ভারী বর্ষণ-ঝড়ের দাপটের সতর্কতা
নিম্নচাপের বড় প্রভাবে বাড়বে বৃষ্টির দাপট! ৪ জেলায় ভারী বর্ষণ-ঝড়ের দাপটের সতর্কতা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ২ : জোড়াফুলের ফয়সালায় দিল্লিতে বৈঠক। কে পাবে জোড়াফুল প্রতীক?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ১ : সুরেন্দ্রনাথ ল কলেজের ভাইস প্রিন্সিপালকে চাপ দিয়ে পদত্যাগ?
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda
WB By Election: উপনির্বাচনের আগেই ফয়সালা? আজ ১ ঘণ্টার ব্যবধানে ২ তৃণমূলের সঙ্গে কমিশনের বৈঠক
MD Selim : 'আমরা পৌষমেলা করি না? পৌষ উৎসব হয় না?' বললেন সেলিম | BJP Government
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget