এক্সপ্লোর

Rally For Anish Khan Death Justice : 'জাস্টিস ফর আনিস' দাবি তুলে মহাকরণের পথে পা বাড়াল পড়ুয়াদের মহামিছিল

পার্ক সার্কাসের আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে সিআইটি রোড, মৌলালি, এসএনব্যানার্জি রোড হয়ে পড়ুয়াদের মহাকরণ যাওয়ার কথা।

কলকাতা : ছাত্রনেতা আনিস খানের (Anish Khan Death) মৃত্যুর অভিঘাত কার্যত আছড়ে পড়ল রাজপথে। 'জাস্টিস ফর আনিস' হাতে-প্ল্যাকার্ডে লিখে নিহত আনিসের হত্যা-র ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নামলেন পড়ুয়ারা (Students Rally)। পূর্ব ঘোষিত সূচি মেনে আলিয়া বিশ্ববিদ্যালয় (Aliah University) থেকে পড়ুয়াদের মহামিছিল পা বাড়াল মহাকরণের (Mahakarn) পথে। দ্রুত যাতে আনিস খানের হত্যার সঠিক ন্যায়বিচার হয় সেই দাবিতেই পড়ুয়াদের এই মহামিছিল। সিআইটি রোড, মৌলালি, এসএনব্যানার্জি রোড হয়ে পড়ুয়াদের মহাকরণ যাওয়ার কথা।

মহাকরণেই রয়েছে সংখ্যালঘু উন্নয়ন দফতর। পার্ক সার্কস থেকে মহাকরণের পথে এগিয়ে চলা পড়ুয়াদের মহামিছিলে ক্রমশ পায়ের ভিড় বাড়ানোর কথা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। পড়ুয়াদের মিছিল মহাকরণের আগেই মিছিল আটকে দেওয়ার জন্য পুলিশ (Police) প্রস্তুতি সেরে রেখেছে বলে সূত্রের খবর। যদিও পড়ুয়াদের সাফ বক্তব্য, মিছিল যেখানেই আটকানো হোক না কেন, সেখানেই রাস্তায় বসে বিচারে দাবি তুলবেন তাঁরা। এদিকে, আনিস খানের হত্যার বিচার চেয়ে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। দিনের শুরুতেই বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট। অবস্থান বিক্ষোভ সহ একাধিক কর্মসূচি রয়েছে ধর্মঘটী পড়ুয়াদের।

মঙ্গলবার সকালেই আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার ৩ পুলিশ কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সূত্রের খবর, আমতা থানার ASI নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রমকে সাসপেন্ড করা হয়েছে ও হোমগার্ড কাশীনাথ বেরাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। আজ সকালে রাজ্য পুলিশের তরফে এই শাস্তির কথা জানানো হয়। সূত্রের খবর, আনিসের পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির যে অভিযোগ আনা হয়েছিল, তার ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হল। এই ঘটনায় আমতা থানার ওসি এবং সেকেন্ড অফিসারকে আজ ভবানীভবনে তলব করেছেন সিট এর প্রধান, এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং।  

আরও পড়ুন- "আমার ভরসা সিবিআই তদন্তের উপর,'' এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন প্রয়াত ছাত্রনেতা আনিস খানের বাবা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget