এক্সপ্লোর

Amherst Street Case: ‘মস্তিষ্কে টিউমার ছিল, ম্যালিগন্যান্সির চিকিৎসা চলছিল’, আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে বলছে ময়নাতদন্তের রিপোর্ট

Kolkata News: বৃহস্পতিবার পুলিশের মর্গে মৃতদেহের ময়নাতদন্ত হয়। তাতে প্রাথমিক যে রিপোর্ট এসেছে, তাতে বলা হয়েছে, মৃতের মস্তিষ্কে টিউমার ছিল।

কলকাতা: আমহার্স্ট স্ট্রিট থানা থেকে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার এবং তার পর মেডিক্যাল কলেজে তাঁর মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজনীতি। সেই আবহেই মৃত ব্যক্তির ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এল। ওই রিপোর্টে বলা হয়েছে, মৃতের মস্তিষ্কে টিউমার ছিল। আগে থেকে বেশ কিছু শারীরিক অসুস্থ ছিল তাঁর। ম্য়ালিগন্যান্সির চিকিৎসাও চলছিল ওই ব্যক্তির। (Amherst Street Case)

বৃহস্পতিবার পুলিশের মর্গে মৃতদেহের ময়নাতদন্ত হয়। তাতে প্রাথমিক যে রিপোর্ট এসেছে, তাতে বলা হয়েছে, মৃতের মস্তিষ্কে টিউমার ছিল। চিকিৎসাও চলছিল ম্যালিগন্যান্সির। মস্তিষ্কে অ্যানুরিজম তৈরি হয়ে হঠাৎ ফেটে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। শুধু তাই নয়, মৃতের দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি বলেও দাবি করা হয়েছে রিপোর্টে। (Kolkata News)

যদিও এই রিপোর্ট মানতে নারাজ মৃতের পরিবারের লোকজন। নতুন করে ময়নাতদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। যদিও প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, "কত বার ময়নাতদন্ত হবে? মানসিক অবস্থার কথা ভাবতে হবে তো?" বৃহস্পতিবার আদালতে সরকার পক্ষের আিনজীবী জানান, ময়নাতদন্তের ভিডিওগ্রাফি হয়েছে। পরিবারের কাউকে ময়নাতদন্তের কাউকে কি রাখা যেত না, এই প্রশ্নও তোলে আদালত। এর পাশাপাশি, বুধবার কলেজ স্ট্রিট বন্ধ ছিল। কে মামলা করল, তৃতীয় পক্ষ বিষয়টি হাইজ্যাক করার চেষ্টা করছে কিনা, এই প্রশ্নও তোলে আদালত। এর জবাবে অভিযোগকারীর আইনজীবী জানান, মৃতের পরিবারের লোকজন  নিজে থেকেই তাঁর কাছে এসেছিলেন। শুক্রবার ফের শুনানি রয়েছে মামলার।

আরও পড়ুন: Visva Bharati Plaque Row: ইংরেজি এবং হিন্দিতে লেখার নির্দেশ কেন্দ্রের, বিশ্বভারতীর ফলকে বাংলা কেন ব্রাত্য, উঠছে প্রশ্ন

চুরি যাওয়া ফোন নিয়ে থানায় আসতে বলায়, বুধবার আমহার্স্ট স্ট্রিট থানায় উপস্থিত হন বছর ৪২-এর অশোক সিংহ নামের ওই ব্যক্তি। এর পর থানার মেঝেয় তাঁকে পড়ে থাকতে এবং তাঁর মুখ দিয়ে রক্ত বেরোতে দেখা যায় বলে অভিযোগ করেন পরিবারের লোকজন। পুলিশের তরফে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসরা। 

সেই ঘটনায় বুধবার থেকে উত্তাল রাজ্য রাজনীতি। থানায় ঢোকার সময় দিব্যি সুস্থ ছিলেন, পুলিশই পিটিয়ে ওই ব্যক্তিকে মেরে ফেলেছে বলে অভিযোগ তোলে পরিবার। সেই অভিযোগ অস্বীকার করে পুলিশ জানায়, আগে থেকেই অসুস্থ ছিলেন ওই ব্যক্তি। থানায় এসে আরও অসুস্থ হয়ে পড়েন। মাটিতে পড়ে যান। কিন্তু পুলিশের দাবি মানতে রাজি হননি মৃতের পরিবার এবং বিজেপি। সিসিটিভি ফুটেজ দেখতে চাওয়ার পাশাপাশি, সিবিআই তদন্তের দাবি জানায় তারা। রাজ্য সরকারের কোনও হাসপাতাল নয়, কেন্দ্রীয় হাসপাতালে মৃতের ময়নাতদন্ত করতে হবে বলেও দাবি তোলা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget