এক্সপ্লোর

Anandapur News: পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে দুষ্কৃতী-দাপট! হুমকি দিয়ে, দোকান দখলের চেষ্টার অভিযোগ

ফের শহরে বেপরোয়া দুষ্কৃতী-দাপট! পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে। পুলিশ পরিচয়ে, হুমকি দিয়ে, দোকান দখলের চেষ্টার অভিযোগ আনন্দপুর থানার পশ্চিম চৌবাঘা এলাকায়।

হিন্দোল দে, কলকাতা: আনন্দপুর থানা (Anandapur Police Station) এলাকায় এক মার্বেল ব্যবসায়ীকে (Marble Businessman) হুমকি দিয়ে দোকান দখলের চেষ্টার অভিযোগ। গতকাল রাতে দোকানে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। ওই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

ফের শহরে বেপরোয়া দুষ্কৃতী-দাপট! পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে। পুলিশ পরিচয়ে, হুমকি দিয়ে, দোকান দখলের চেষ্টার অভিযোগ আনন্দপুর থানার পশ্চিম চৌবাঘা এলাকায়। এই দোকান ও গুদামের মালিক, মার্বেল ব্যবসায়ী রাজেশ ভোজ নাগরওয়াল ও তাঁর দাদা দীনেশ।  

অভিযোগ, মঙ্গলবার রাত সোয়া ৮টা নাগাদ মার্বেল ব্যবসায়ীর গুদামে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। সেখানে ছিলেন রাজেশ ও তাঁর দোকানের কর্মীরা। আরও অভিযোগ, দোকান ও গুদাম খালি করতে হবে বলে, রাজেশকে হুমকি দেয় সশস্ত্র দুষ্কৃতীরা। দোকানের কয়েকজন কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ। বেগতিক দেখে আনন্দপুর থানায় ফোন করেন রাজেশ।  

অভিযোগকারী ব্যবসায়ী রাজেশ ভোজ নাগরওয়ালের দাবি, অস্ত্র নিয়ে এসেছিল। পুলিশ স্টিকার লাগানো গাড়ি নিয়ে এসেছিল।  সব্যসাচী ও তার দলবল ছিল। আনন্দপুর থানার পুলিশ সব্যসাচী বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি-সহ ৯ অভিযুক্তকে গ্রেফতার করেছে। 

ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে।  এই ঘটনায় রীতিমতো আতঙ্কে ওই মার্বেল ব্যবসায়ী। অভিযোগকারী ব্যবসায়ী আরও জানিয়েছেন, এখন ভয়ে আছি, আমার বা পরিবারের কী হবে? বাংলায় ৯৩ সাল থেকে ব্যবসা করছি, এরকম কখনও দেখিনি। এবার না ব্যবসা গুটিয়ে ফেলতে হয়। 

আরও পড়ুন: Saltlake News: সল্টলেকের AH ব্লকে লুঠের চেষ্টা, পুলিশকে কামড়ে, ৪৮ ঘণ্টা পরেও অধরা দুষ্কৃতীরা

কী কারণে দোকান ও গুদাম দখলের চেষ্টা করছিল অভিযুক্তরা? নিছক গুন্ডাগিরি, নাকি এর পিছনে অন্য কারণ আছে? তা খতিয়ে দেখছে পুলিশ। 

উল্লেখ্য গত ২৪ জানুয়ারি টিটাগড়ে তোলাবাজিতে বাধা দেওয়ায়, প্রতিবাদীকে মারধরের অভিযোগওঠে। পাল্টা হামলার অভিযোগ আনে অভিযুক্ত পক্ষ। সোশাল মিডিয়ায় ভাইরাল প্রতিবাদীকে মারধরের ছবি। প্রতিবাদীর অভিযোগ, এলাকায় তোলাবাজির কারবার চালায় বিকাশ সিংহ। প্রতিবাদ করায়, গতকাল ১৫-২০ জন বাইকে করে এসে তাঁর ওপর হামলা চালায়। বন্দুকের বাঁট ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। আক্রান্ত ব্যক্তি সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget