এক্সপ্লোর

Anandapur Fire: নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গতকাল সন্ধে পর্যন্ত ২১টি দেহাংশ উদ্ধার ! আজ ময়নাতদন্ত

Anandapur Fire Update: নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গতকাল সন্ধে পর্যন্ত ২১টি দেহাংশ উদ্ধার, পরিচয় জানতে শুরু হয়েছে DNA টেস্টের প্রক্রিয়া

ঝিলম করঞ্জাই, কলকাতা: নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গতকাল সন্ধে পর্যন্ত ২১টি দেহাংশ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ১৬টি দেহাংশের ময়নাতদন্তের প্রক্রিয়া গতকাল শেষ হয়েছে। এবং সেই দেহাংশগুলি মোমিনপুর যে মর্গ রয়েছে, সেখানে সংরক্ষিত করা হয়েছে। আজকে আরও ৫ দেহাংশের ময়নাতদন্ত হবে। এছাড়া যাদের রক্তের নমুনা গতকাল সংগ্রহ করা হয়েছিল, ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠানো হবে।

আরও পড়ুন, আজ বারামতীতে বিমান দু্র্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের শেষকৃত্য, ৩ দিনের শোক ঘোষণা

আগুন লাগার ৩ দিন পরেও বাতাসে পোড়া গন্ধ! ওয়াও মোমো, নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেডের ভস্মীভূত গোডাউন থেকে মিলছে দেহাংশ। দেহগুলির পরিচয় জানতে শুরু হয়েছে DNA টেস্টের প্রক্রিয়া। অগ্নিকাণ্ডের পর নিখোঁজদের আত্মীয়রা ভিড় জমিয়েছেন আনন্দপুরের নাজিরাবাদে। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছেনিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেডের মালিক গঙ্গাধর দাসকে।অনিচ্ছাকৃত খুন, খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য় ধারায় মামলা রুজু করা হয়েছে। গঙ্গাধর দাসের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্য়াক্টেও মামলা রুজু করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি পর্যন্ত গঙ্গাধর দাসের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

সোম,মঙ্গল,বুধ,তিনদিনই মৃত্য়ুপুরী এই গোডাউন থেকে উদ্ধার হয়েছে দেহ, দেহাংশ। কিন্তু সেই দেহাংশর নমুনা সংগ্রহ নিয়েও প্রশ্ন উঠেছে। দেহাংশর নমুনা সংগ্রহ নিয়ে প্রশ্ন উঠেছে, যেভাবে বস্তা করে মোমিনপুরের মর্গে ঢোকানো হয়েছে, ২ টো বস্তায় কোনও চেনার উপায় ছিল না। সেই পদ্ধতিটা কি ঠিক? তা নিয়েই প্রশ্ন উঠছে। ফরেন্সিক বিশেষজ্ঞ  অজয় গুপ্ত বলেন, ধোপার বাড়ির কাপড়ের মতো একটা প্য়াকেটে জামাকাপড় রাখলে কি বোঝা যায়, কোনটা কার প্য়ান্ট, কার জামা। উচিত ছিল, যেখানে যা রাখা ছিল, আলাদা প্য়াকেট করা উচিত ছিল। মেশিন ঠিকঠাক নিতে পারবে কিনা... বাড়ির লোকের স্য়াম্পলের সঙ্গে নির্দিষ্ট আইটেম মেলাতে সুবিধা হবে। অনভিজ্ঞতা তো বটেই। এটা কেউ কোনওদিন করেছে? ফরেন্সিক বিশেষজ্ঞ অরিন্দম চক্রবর্তী বলেন, যদি আলাদা করে, হাড়গুলো আলাদা করলে, কোন মানুষের কোনটা বোঝা সম্ভব। অর্ধদগ্ধ হাড় আলাদা করে রাখলে ভাল। এটায় খাটনি বাড়বে। যখন আলাদা করতে হবে dna, সব তো মিশে গেছে। প্রত্য়েকটা হাড়ের সঙ্গে সবকটা বাড়ির লোকের DNA মেলাতে হবে। নিহতদের ময়নাতদন্ত হচ্ছে মোমিনপুরে কলকাতা পুলিশ মর্গে। 
 
স্বাস্থ্য দফতর সূত্রে দাবি, উদ্ধার হওয়া দেহ এবং দেহাংশের মধ্যে থেকে একজনকেই শনাক্ত করা সম্ভব হয়ছে। যেটি উদ্ধার হয়েছে মোমো প্রস্তুতকারী সংস্থার গোডাউন থেকে। বুধবার, বাকি দেহাংশগুলির মধ্য়ে কয়েকটির ময়নাতদন্ত হয়েছে। বাকিগুলির ময়নাতদন্ত হবে বৃহস্পতিবার। স্বাস্থ্য দফতর সূত্রে দাবি, অজ্ঞাত পরিচয় দেহাংশ হিসেবেই ময়নাতদন্ত হচ্ছে। DNA পরীক্ষা ছাড়া কার দেহ কোনটি, বোঝা অসম্ভব। অন্য়দিকে, মোমিনপুর পুলিশ মর্গ থেকে উদ্ধার দেহাংশের নমুনা পাঠিয়ে দেওয়া হয়েছে স্টেট ফরেন্সিক ল্য়াবে। 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget