এক্সপ্লোর

Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর

MLA Canteen: অদূর ভবিষ্যতে সারা বছরই যে এই পরিষেবা চালানোর পরিকল্পনা রয়েছে, সে বিষয়টিও স্পষ্ট করে দেন কৌস্তভ বাগচী।

ব্যারাকপুর: পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষ শুরু হতে এখনও মাস দু'য়েক বাকি রয়েছে। বাঙালির সেরা উৎসবের জন্য প্রহর গোনার পালা শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে ব্যারাকপুরবাসীদের জন্য বড় ঘোষণা করলেন বিধায়ক কৌস্তভ বাগচী (Kaustuv Bagchi)।

দুর্গাপুজোর (Durga Puja 2026) চারদিন স্পেশাল 'MLA ক্যান্টিন' (MLA Canteen) চালানো হবে বলে জানালেন কৌস্তভ বাগচী। তিনি জানান, 'ব্যারাকপুরে দুর্গাপুজোর চার দিন এই পরিষেবা পাবেন গরিব মানুষজন। যারা সমাজের খুব প্রান্তিক মানুষজন, তাঁদের উদ্দেশেই এই ক্যান্টিন চালাব।' তবে আপাতত পুজোর চারদিনই এই পরিষেবা দেওয়ার কথা জানানো হলেও, অদূর ভবিষ্যতে সারা বছরই যে এই পরিষেবা চালানোর পরিকল্পনা রয়েছে, সে বিষয়টিও স্পষ্ট করে দিয়ে কৌস্তভকে বলতে শোনা যায়, 'আমাদের ভবিষ্যতে এই পরিকল্পনাও আছে আমরা ৩৬৫ দিন এই ক্যান্টিন চালাব।' 

আরও পড়ুন:- ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা 

কৌস্তভকে বলতে শোনা যায়, 'আগামী দুর্গাপুজোর সময় ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় পুজো স্পেশাল এমএলএ ক্যান্টিন চলবে। সেখানে একদম বিনামূল্যে মানুষজন খাওয়া দাওয়া পাবেন। সেই নিরন্ন মানুষগুলো যাঁদের কাছে অন্য সংস্থান নেই, যার দুই মুঠো খাবার জোগাড় করতে কষ্ট হয়, তাঁরা খাবার পাবেন।'

তিনি জানান তাঁর ব্যারাকপুর বিধানসভার কেন্দ্রের বিভিন্ন জায়গায় তিনি মানুষজনকে খাওয়াবেন। 'বিধানসভার বিভিন্ন অঞ্চল জুড়ে, ব্য়ারাকপুর, টিটাগড় বিভিন্ন জায়গা জুড়ে, বিভিন্ন পয়েন্টে মানুষজনকে আমরা খাওয়াব।' বলেন কৌস্তভ।

তৃতীয় বার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর অর্থ দফতরের উদ্যোগে পাঁচ টাকার বিনিময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ‘মা ক্যান্টিন’ চালু করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সেখানে প্রতি দিন দুপুরে পাঁচ টাকার বিনিময়ে ডাল, ভাত, তরকারি এবং ডিম দেওয়া হত। বেলা ১২টা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলত এই ক্যান্টিন। তৃণমূলের পতনের পর এখন রাজ্য়ে বিজেপি সরকার। 'মা-ক্য়ান্টিন'-র নাম বদল করে 'মা আহার' নামকরণ করা হয়েছে। সেখানে ৫ টাকার প্লেটে মাছ থাকার কথা আগেই জানিয়েছে নতুন রাজ্য সরকার।

রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছিলেন, 'যেটা মা ক্যান্টিন নাম ছিল, মা আহার-এর নামে এই প্রকল্প চলবে। আগে ৩৯০টি স্থানে চলত। ৫ টাকায় মিল দেওয়া হত। আরও ১১০টি নতুন মা আহার প্রকল্পের কেন্দ্র স্থাপিত হবে। মোট ৫০০টি কেন্দ্র থেকে আহার বিতরণ করা হবে ৫ টাকার বিনিময়ে।' এবার কৌস্তভ ঘোষণা করলেন এমএলএ ক্যান্টিনের।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Advertisement

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget