এক্সপ্লোর

Weather Update News: জেলা থেকে শহর, স্বস্তির বৃষ্টি কমাল দাবদাহ! এক ধাক্কায় তাপমাত্রা কমল কয়েক ডিগ্রি

Kolkata Weather: সকাল থেকে ভ্যাপসা গরম! কিন্তু বেলা গড়াতেই কলকাতা থেকে জেলা...মুখ ভার করে এল আকাশের! দিনের বেলায় রাতের মতো অন্ধকার!

কলকাতা: তীব্র দাবদহ থেকে অবশেষে মুক্তি মিলল। কলকাতা থেকে জেলা, ভিজল স্বস্তির বৃষ্টিতে। উত্তর থেকে দক্ষিণ, সকাল থেকে দুপুর গড়াতেই আকাশ ঢাকল কালো মেঘে। তারপরেই নামল ঝমঝমিয়ে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। এদিনের বৃষ্টিতে একধাক্কায় অনেকটাই কমল তাপমাত্রা।

উত্তর থেকে দক্ষিণ, স্বস্তির বৃষ্টিতে ভিজল বাংলা

সকাল থেকে ভ্যাপসা গরম! কিন্তু বেলা গড়াতেই কলকাতা থেকে জেলা...মুখ ভার করে এল আকাশের! দিনের বেলায় রাতের মতো অন্ধকার! আর তারপরেই নামল অঝোরে বৃষ্টি! কোথাও বৃষ্টি হল মুষলধারে! কোথাও বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া! গত কয়েকদিনে অসহ্য চাঁদিফাঁটা গরমের পর অবশেষে এল স্বস্তি! এক ধাক্কায় তাপমাত্রা কমল অনেকটাই! কিন্তু বৃষ্টির জেরে বহু জায়গায় ঘটল বিপর্যয়ও! উত্তর থেকে দক্ষিণবঙ্গের ছবিটা কার্যত একই! বৃহস্পতিবার বিকেল থেকে টানা কয়েক ঘণ্টা বৃষ্টি হয় কালিম্পঙে! তার পরই দেখা যায় এই ছবি! রাস্তায় প্রায় ভাসছে, গাড়ি, বাইক!

ঝড়ে কমল তাপমাত্রা, সঙ্গে এল বিপর্যয়

দুপুর আড়াইটে নাগাদ আকাশ কালো করে আসে হাও়ড়ায়। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে নামে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নের ছবিটাও ছিল একই! হাওড়ার পাশের জেলা হুগলিতেও এক ছবি! দুপুর থেকেই শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি! সিঙ্গুর থেকে শুরু করে, আরামবাগ, চন্দননগর, ব্যাপক বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া চলে কয়েক ঘণ্টা। ঝোড়ো হাওয়ার দাপটে সিঙ্গুরের দিয়াড়া এবং বৈদ্যবাটিতে ১২ নম্বর রাজ্য সড়কের ওপর গাছ পড়ে গিয়ে যান চলাচল ব্যাহত হয়। সিঙ্গুরের এক বাসিন্দা বলছেন, 'গাছ পড়া ছাড়া বাগানের ক্ষতি হয়েছে। সব কলাগাছ ভেঙে গেছে। আম পড়ে শেষ হয়ে গেছে।'

আগামী কয়েকটা দিন কেমন থাকবে আবহাওয়া?

শুক্রবার উথাল-পাথাল বৃষ্টি নামে দক্ষিণ ২৪ পরগনায়। এই ছবি ক্যানিংয়ের। দুপুরের পর থেকেই শুরু হয় বৃষ্টি। পশ্চিম বর্ধমানেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয় দুপুরের পর। আসানসোল, দুর্গাপুর-সহ জেলার প্রায় সর্বত্র নামে বৃষ্টি। পশ্চিমাঞ্চলেও এদিন ব্যাপক বৃষ্টি হয়েছে। পুরুলিয়ার রঘুনাথপুরেও দুপুরে কালো হয়ে যায় আকাশ! শুরু হয় বৃষ্টি। জঙ্গলমহলের আরেক জেলা বাঁকুড়াতেও ছবিটা ছিল একই! ঝোড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক বৃষ্টি হয়। অন্যদিকে আজ আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শনিও রবিবার ঝোড়ো হাওয়া দিতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে। সঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। 

আরও পড়ুন: Weather Update: ২৫ জায়গায় ভাঙল গাছ, ব্যাহত ট্রেন-মেট্রো পরিষেবা, রানওয়েতেও জমল জল! ঝড়ে বিপর্যস্ত কলকাতা

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget