এক্সপ্লোর

Kolkata Weather: ধীরে ধীরে কমছে শীত, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস

Kolkata Weather Updates: বিগত কিছুদিন ধরেই শীত জাঁকিয়ে বসেছিল কলকাতায়। কিন্তু গতকাল বৃহস্পতিবার বেড়েছিল কলকাতার তাপমাত্রা। ১১ ডিগ্রির ঘরে কলকাতার পারদ।

কলকাতা: আরও একটু বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, যদিও এখনও তা স্বাভাবিকের থেকে কম। আজ শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী কয়েকদিন ১১ থেকে ১৩ ডিগ্রির আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা, খবর আবহাওয়া দফতর সূত্রে।

বিগত কিছুদিন ধরেই শীত জাঁকিয়ে বসেছিল কলকাতায়। কিন্তু গতকাল বৃহস্পতিবার বেড়েছিল কলকাতার তাপমাত্রা। ১১ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। আগামী পাঁচ থেকে সাত দিনে তাপমাত্রার বড়সড়ো পরিবর্তন নেই। ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে কলকাতার পারদ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে।

কিন্তু আজ শুক্রবার থেকে শীতল দিনের সম্ভাবনার পূর্বাভাস ছিল না। খালি হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা মুর্শিদাবাদ নদিয়ায় শীতল দিনের পরিস্থিতি। এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে এবং স্বাভাবিকের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। দিনভর শীতের অনুভূতি অনেকটাই বেশি থাকবে। কনকনে ঠান্ডার অনুভূতি।

সর্বনিম্ন তাপমাত্রা একটু বাড়লেও রাজ্য জুড়ে শীতের পরিস্থিতি বজায় রয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বুধবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, কলকাতায় একদিনে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল এক ডিগ্রির সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও, এখনও তা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৩ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহে আরও কয়েকদিন শীতের এই দাপট বজায় থাকবে। তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না।

শেষ কবে এমন শীত ছিল?

২০১৩ সালের ৯ জানুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। তার আগে, ২০০৩ সালের ২২ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর মঙ্গলবার ও বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে কার্যত দশের ঘরে, যা ঠকঠকিয়ে দিয়েছে শহরবাসীকে। ১৮৯৯ সালের ২০ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। মহানগরে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রার সেটাই এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড। কলকাতায় সেভাবে শীতের দেখা আজকাল আর মেলে না। গত কয়েক বছরে অনেকের মুখে বারবার উঠে এসেছে এই আক্ষেপ। আর এবার আর সেই আক্ষেপ রইল না। বরং এই শীতের এই অচেনা ঝোড়ো ইনিংস দেখে তাজ্জব পশ্চিমবঙ্গবাসী।

সেরা শিরোনাম

Cyclone Arnab: শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, লাল সতর্কতা জারি, কলকাতা-জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা
শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব, লাল সতর্কতা জারি, কলকাতা-জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন

ভিডিও

Municipal Election: BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা | ABP Ananda
Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda
CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget