এক্সপ্লোর

Kolkata News : বেপরোয়া অটোচালকের ধাক্কা সাইকেলে, প্রতিবাদ করলে থানার অদূরে মেরে ফাটিয়ে দেওয়া হল মাথা

Crime News : যাদবপুর থানার সামনে ঘটনা ঘটলেও এলাকাটি লেক থানার অন্তর্গত। ঘটনার পর আক্রান্ত লেক থানায় অভিযোগ জানাতে যান। অভিযোগ ওই সময় থানার বাইরেই ইট দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে চম্পট দেন অটোচালক।

হিন্দোল দে, কলকাতা : কলকাতায় (Kolkata News) ফের অটোচালকের 'দাদাগিরি'। যাদবপুর থানার (Jadavpur Police Station) সামনে সাইকেল আরোহীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে বেপরোয়া অটো সাইকেলে ধাক্কা মারে বলেই অভিযোগ। যে ঘটনার প্রতিবাদ করলে মারধরের অভিযোগও উঠেছে। সঙ্গে পুলিশে অভিযোগ জানাতে যাওয়ার পথে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার গুরুতর অভিযোগও উঠেছে। অভিযুক্ত অটোচালক (Auto Driver) পলাতক। 

খাস কলকাতায় ফের আক্রান্ত প্রতিবাদী। অটো চালকের দাদাগিরির প্রতিবাদ করে মেয়ের সামনেই আক্রান্ত বাবা। ঘটনাটি ঘটেছে আনোয়ার শাহ রোডের পাশে একটি ডায়গনস্টিক সেন্টারের সামনে। যাদবপুর থানা থেকে যার দূরত্ব ১০০ মিটারেরও কম ! আক্রান্ত ব্যক্তি জানিয়েছেন, শুক্রবার দুপুরে স্কুল থেকে মেয়েকে নিয়ে সাইকেলে করে সেলিমপুরের বাড়িতে ফিরছিলেন।

ওই সময় রবীন্দ্র সরোবরের দিক থেকে আসা একটি বেপরোয়া আটো তাঁদের ধাক্কা দেয়। মেয়ের হাতে আঘাত লাগে। প্রতিবাদ করেন বাবা। তার জেরে সুব্রত বেরাকে মারধর করেন অটোচালক। যাদবপুর থানার সামনে ঘটনা ঘটলেও এলাকাটি লেক থানার অন্তর্গত। ঘটনার পর আক্রান্ত লেক থানায় অভিযোগ জানাতে যান। অভিযোগ ওই সময় থানার বাইরেই ইট দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে চম্পট দেন অটোচালক।                                                                     

ঘটনার সমালোচনায় সরব হয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন। পুলিশ সূত্রে খবর, যাদবপুর ট্রাফিক গার্ডের কর্তব্যরত অফিসার আক্রান্ত ব্যক্তিকে দেখতে পেয়ে এমআর বাঙুর হাসপাতালে পাঠান। পরে আহত ব্যক্তিকে লেক থানায় পাঠানো হয়। লেক থানা সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় অটো চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এখনও পর্যন্ত অটোটি চিহ্নিত করা করা যায়নি। অটো চালকের খোঁজ চলছে। কোনও সিসিটিভি ক্যামেরায় ঘটনা ধরা পড়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।                                                        

আরও পড়ুন- কালীপুজো-দীপাবলিতে শব্দবাজি ও শব্দ দূষণের তাণ্ডব ঠেকাতে উদ্যোগ, হেল্পলাইন চালু করল সবুজ মঞ্চ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget