এক্সপ্লোর

Kolkata Building Collapse : ভয়ানক ! আরও হেলে পড়েছে বাঘাযতীনের বহুতল, বাড়ি ছাড়তে হচ্ছে পাশের বাড়ির বাসিন্দাদেরও

যে কোনও মুহূর্তে তা ধসে পড়তে পারে পাশের বাড়িটির উপর। তাই এই শীতে বাড়ি ছেড়ে রাস্তায় বাস করতে হচ্ছে পাশের বাড়ির মানুষদেরও। 

 

অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, কলকাতা : তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহুতল। মাথার ছাদ নিয়ে অনিশ্চয়তায় একাধিক পরিবার। ক্রমেই বিপদ বাড়ছে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির বাসিন্দাদের। ক্রমেই আরও হেলে পড়ছে বহুতল। তাতেই রাতের ঘুম উড়েছে ভেঙে পড়া বহুতলের পাশের বাড়িটির বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, আরও হেলে পড়ছে বহুতল। যে কোনও মুহূর্তে তা ধসে পড়তে পারে পাশের বাড়িটির উপর। তাই এই শীতে বাড়ি ছেড়ে রাস্তায় বাস করতে হচ্ছে পাশের বাড়ির মানুষদেরও। 

বহুতল দুর্ঘটনাক পর থেকেই আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত। যে কোনও মুহূর্তে চারতলা বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে পাশেরটির উপর । মঙ্গলবার থেকেই বহুতল ভেঙে ফেলার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। পাশের বাড়ির মালিকের আশঙ্কা, তাঁর বাড়িও ক্ষতিগ্রস্ত হতে পারে।

বহুতলের বাসিন্দাদের দাবি, ২০১৩ সালে ফ্ল্যাট হস্তান্তরের ৫-৬ বছর পর সমস্যা শুরু হয়। প্রোমোটার সম্প্রতি হরিয়ানার সংস্থার সঙ্গে যোগাযোগ করে বহুতল সোজা করার কাজ করাচ্ছিলেন। স্থানীয়দের দাবি, জলাজমি বুজিয়ে বহুতল তৈরি হয়েছিল। পাশাপাশি, পুরসভার অনুমতি ছাড়াই তিনতলা ফ্ল্যাটবাড়ি চারতলা করা হয়েছিল বলে জানা যাচ্ছে। সেই কারণেই বিপত্তি। একটা চার তলার বহুতল নির্মাণ করতে গেলে সামনের রাস্তা যতটা চওড়া দরকার, ততটাও নেই।  এখন এই বাড়ির প্রোমোটার সুভাষ রায়কে খুঁজে বেড়াচ্ছে পুলিশ।  ফ্ল্যাটের মালিক এবং সারাই কাজ করা হরিয়ানার সংস্থার বিরুদ্ধে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে।  

এ তো গেল বাসিন্দাদের সমস্যার কথা, বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে বহুতল হেলে পড়ার ঘটনায়  শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক টানাপোড়েন। বাম আমলের ঘাড়ে দায় ঠেলার চেষ্টা করছেন যাদবপুরের তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার। তাঁর দাবি, ৪০-৫০ বছর আগে এখানে জলাজমি বোজানো হয়। কলোনি এলাকায় এমন বেআইনি নির্মাণ অনেক রয়েছে। তৃণমূল ক্ষমতায় আসার পর বেআইনি নির্মাণ তৈরির প্রবণতা কমেছে বলেও দাবি করেন স্থানীয় তৃণমূল বিধায়ক। অন্যদিকে আবার বেআইনি নির্মাণের প্রতিবাদে বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে বিক্ষোভ দেখায় সিপিএম। বামেদের প্রশ্ন, 'কাউন্সিলর কেন পুরসভাকে জানাননি? অনুমতি ছাড়া কীভাবে চারতলা তৈরি হল? পুরসভা কী করছিল?' এই ঘটনায় তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ চেয়ে বিক্ষোভ দেখায় সিপিএম।   

আরও পড়ুন, 'TMC নেতা আক্রান্ত হলে পুলিশ ব্যবস্থা নেয়, কিন্তু অভিযুক্ত যদি শাসক হয় ..' !                            

সেরা শিরোনাম

RSS Chief on Chorbagan Pujo: আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'
আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'
News Live Blog : যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে হাইকোর্টে CPM-এর মামলা খারিজ
যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে হাইকোর্টে CPM-এর মামলা খারিজ
Chorbagan Sarbojanin : চোরবাগানকাণ্ডে তদন্ত কমিশন নিয়ে বড় নির্দেশ আদালতের, প্রধান বিচারপতি জানিয়ে দিলেন
চোরবাগানকাণ্ডে তদন্ত কমিশন নিয়ে বড় নির্দেশ আদালতের, প্রধান বিচারপতি জানিয়ে দিলেন
Calcutta High Court: যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে সিপিএম-এর মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট, সুজন বললেন, ‘মুখ্যমন্ত্রী যতই চোখ রাঙিয়েছেন, দ্বিগুণ বই বিক্রি হয়েছে’
যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে সিপিএম-এর মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট, সুজন বললেন, ‘মুখ্যমন্ত্রী যতই চোখ রাঙিয়েছেন, দ্বিগুণ বই বিক্রি হয়েছে’

ভিডিও

Durga Puja: দেবী আরাধনায় গোটা রাজ্য, আলোয় আলোয় রাজপথ, মুদিয়ালি ক্লাবে মানুষের ঢল
Durga Puja 2026: ৬৯তম বর্ষে ৪১ পল্লীর পুজো তাদের থিম অনন্য থিম ভাবনার জন্য পেল শারদ আনন্দ সম্মান ২০২৬
Durga Puja 2026 : খিদিরপুর আইডিয়াল টাওয়ার আবাসনের দুর্গাপুজো এবার ২১ বছরে পড়ল | ABP Ananda
Durga Puja: এছর ৬৩তম বর্ষে হাওড়ার শিবপুর জনসেবা সমিতির পুজো, এবারের থিম 'তাহাদের কথা'
Durga Puja 2026: গ্রেটার কৈলাস ২-এ মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন | Delhi | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget