এক্সপ্লোর

Suvendu Adhikari: 'TMC নেতা আক্রান্ত হলে পুলিশ ব্যবস্থা নেয়, কিন্তু অভিযুক্ত যদি শাসক হয় ..' !

Suvendu On Bengal Police On TMC leader Murder Case: একের পর এক তৃণমূল নেতা খুন ! দুষ্কৃতীরা কি এখন আর পুলিশকে ভয় পাচ্ছে না? শুভেন্দুর নিশানায় পুলিশ প্রশাসন, কী বললেন বিরোধী দলনেতা ?

অমিতাভ রথ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: দোসরা জানুয়ারি খুন হয়েছিলেন মালদার জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার। তার ১২ দিনের মাথায় ফের গুলি চলল মালদায়। খুন হলেন তৃণমূলকর্মী। গুলিবিদ্ধ হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। ফের বড়সড় প্রশ্নের মুখে পড়ল পুলিশের ভূমিকা। কীভাবে এত বেপরোয়া হচ্ছে দুষ্কৃতীরা? পুলিশ-প্রশাসনে ভয় কি চলে যাচ্ছে? পুলিশের রাজনৈতিক পক্ষপাতিত্বের জন্য়ই কি তারা দুষ্কৃতী দমন করতে পারছে না? প্রশ্ন তুলছেন বিরোধীরা। 

নতুন বছরের শুরুতে খুন মালদার জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার। ঠিক ১২ দিনের মাথায় সেই মালদাতেই খুন তৃণমূলকর্মী। জখম তৃণমূলের অঞ্চল সভাপতি। আর ফের উঠল সেই প্রশ্ন, পুলিশ কী করছে? দুর্বত্তদের এত সাহস কে যোগাচ্ছে? পুলিশ নিরপেক্ষতা হারিয়ে ফেলে রাজনীতিরই অংশ হয়ে উঠেছে বলেই কি দুষ্কৃতীরা এখন আর পুলিশকে ভয় পাচ্ছে না? তোপ দাগতে ছাড়েননি বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী । তৃণমূলের নেতা-কর্মী আক্রান্ত হলে তবুও পুলিশ ব্য়বস্থা নেয়, কিন্তু অভিযুক্ত যদি শাসক হয় তাহলে আর চিন্তার কিছু নেই, সবার মধ্য়ে কি এখন এই ধারণাই তৈরি হয়ে গেছে? তুলেছেন প্রশ্ন ।
 
বিধাননগরে প্রোমোটারকে মারধরে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলকে যখন পুলিশ একমাস পেরিয়ে গেলেও ধরতে পারে না। কিন্তু বিজেপির মহিলা কর্মী রথিবালা আড়িকে খুনের ঘটনায় দুষকৃতীদের গ্রেফতারের আগেই দোকানে দোকানে আগুন লাগানোর ঘটনায়  বিজেপিরই দুই কর্মীকে গ্রেফতার করে পুলিশ....। এই ধরণের একের পর এক ঘটনায় কি পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে না? পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে যখন পুলিশ অফিসারের দিকেই আঙুল ওঠে, তখন কি পুলিশের উর্দির মান অটুট থাকে? 

আরও পড়ুন, বিষাক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যু, কী জানা গেল পোস্টমর্টেম রিপোর্টে ?

 প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা বলেছেন, পুলিশের একাংশ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে ঠিকই। কিন্তু তাঁদের যখন কম গুরুত্বপূর্ণ পদে বদলি করে দেওয়া হয় কিংবা কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হয়, তখন এই প্রশ্নও ওঠে, আদৌ কি শাসক চায় পুলিশ সততার সঙ্গে কাজ করুক? তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, প্রভাবশালীদের বাঁচাতে অতি-সক্রিয়তা, নাগরিকের বিপন্নতায় নিষ্ক্রিয়তা— পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। পুলিশি ব্যবস্থাকে রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে বিভিন্ন সময়, বিভিন্ন কমিটি, সংস্কারের সুপারিশ করেছে। কিন্তু, দুর্ভাগ্য়ের বিষয় হল, তার অধিকাংশই উপেক্ষা করেছে সংসদ, এবং বিভিন্ন দলের সরকার। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?

ভিডিও

Kolkata News: বালিগঞ্জে অটো রুট বন্ধ করা নিয়ে উত্তেজনা ছড়াল এলাকায় | ABP Ananda
Suvendu Adhikari: সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari |
NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget