এক্সপ্লোর

Baghajatin News: বাঘাযতীনে মহিলাকে শ্লীলতাহানি, এবিপি আনন্দের খবরের জেরে গ্রেফতার অভিযুক্ত

Kolkata news: গত ২২ অক্টোবর পাটুলিতে এক প্রতিবাদী আক্রান্ত হন। এর পর ২৫ অক্টোবর দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন এক দম্পতি। এর পর বাঘাযতীনে মহিলার শ্লীলতাহানির ঘটনা ৩ নভেম্বরে।

আবির দত্ত, কলকাতা: রাস্তায় গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসা, বাঘাযতীনে (Baghajatin news) চিকিৎসকের স্ত্রীর শ্লীলতাহানি (Woman Molested) ও অশ্রাব্য গালিগালাজ করার অভিযোগ উঠল স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। ওই রাতেই নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের হয়। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরই অভিযুক্ত লক্ষ্মীকান্ত ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ (Crime News)। 

এ বার বাঘাযতীনে মহিলার শ্লীলতাহানির অভিযোগ

গত ২২ অক্টোবর পাটুলিতে এক প্রতিবাদী আক্রান্ত হন। এর পর ২৫ অক্টোবর দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন এক দম্পতি। এর পর বাঘাযতীনে মহিলার শ্লীলতাহানির ঘটনা ৩ নভেম্বরে। প্রথম দুই ঘটনার ক্ষেত্রে, মদ্যপানের আসর বসানোর প্রতিবাদ করায় প্রতিবাদীদের ওপর হামলার অভিযোগ। এ বার বাঘাযতীনে গাড়ি রাখা নিয়ে বচসার জেরে মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল। 

গত দুই সপ্তাহে এই নিয়ে তিন-তিনটি ঘটনা সামনে এল। তাতে কলকাতা শহরের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরই অভিযুক্ত লক্ষ্মীকান্ত ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। 

 বাঘাযতীনে অভিযোগকারিণীর একটি দোকান রয়েছে।  তাঁর অভিযোগ,  বৃহস্পতিবার রাতে রাস্তায় রাখা গাড়ি সরাতে বলে এক ব্যক্তি এসে গালিগালাজ শুরু করেন।  বচসার সময় অভিযুক্ত তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ।

আরও পড়ুন: Basanti News: 'চলো গ্রামে যাই' কর্মসূচি ঘিরে বিক্ষোভ, বিধায়কের বিরুদ্ধে বিভাজনের অভিযোগ কর্মীদেরই

অভিযোগকারিণী বলেন, "গাড়ি সরাতে বলে আমাকে গালিগালাজ শুরু করেন ওই ব্যক্তি। শ্লীলতাহানিও করা হয়।" অভিযোগকারিণীর দাবি, তিনি ভয় পেয়ে তাঁর গাড়িতে উঠে পড়েন।  সেই সময় অভিযুক্ত ম্যাটাডোর নিয়ে তাঁর গাড়িকে বারবার ধাক্কা দিতে থাকেন। 

এর পর, কোনও রকমে গাড়ি চালিয়ে তিনি হাজির হন পাটুলি থানায়। মহিলার অভিযোগ, পাটুলি থানায় গেলে তাঁকে বলা হয়, যে জায়গায় ঘটনা ঘটেছে, সেটি নেতাজিনগর থানার আওতায় পড়ে। তাঁকে সেখানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। 

মহিলার অভিযোগ, নেতাজিনগর থানায় গেলে রাত ১টা নাগাদ তাঁকে বলা হয়, অভিযোগপত্রের ফোটোকপি করে আনতে। শেষ পর্যন্ত তাঁর অভিযোগ নেওয়া হয়। মহিলার দাবি, নেতাজিনগর থানা জানিয়েছে, অভিযুক্তকে নোটিস পাঠানো হবে। তিনি না এলে গ্রেফতারি নিয়ে ভাবা হবে।  

মহিলার স্বামী চিকিৎসক, থাকেন ফ্রান্সে

ওই মহিলার চিকিত্‍সক স্বামী রয়েছেন ফ্রান্সে। ঘটনার পর থেকেই আতঙ্ক রয়েছেন অভিযোগকারিণী।এবিপি আনন্দের খবরের জেরে এ দিন অভিযুক্ত লক্ষ্মীকান্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

এর আগে, ২২ অক্টোবর পাটুলিতে বাড়ির সামনে মদের আসর বসানোর প্রতিবাদ করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে তাঁর প্রতিবেশীর
পাটুলিতেই বাড়ির সামনে মদ্যপানের প্রতিবাদ করায় দম্পতির ওপর হামলার অভিযোগ ওঠে। এ বার ঘটনাস্থল বাঘাযতীন।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget