এক্সপ্লোর

West Bengal SIR: জন্মের আগেই মিলেছে জন্মের শংসাপত্র? SIR-প্রক্রিয়ার একেবারে শেষলগ্নে এসে এমনই আজব কাণ্ড চোখে পড়ল নির্বাচন কমিশনের

Kolkata News: এবার ওই সংশ্লিষ্ট ভোটারের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে ERO-কে নির্দেশ দিল নির্বাচন কমিশন। এমনকী সূত্রের খবর, ওই ব্যক্তির নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। 

রুমা পাল, কলকাতা : জন্মের আগেই মিলেছে জন্মের শংসাপত্র? SIR-প্রক্রিয়ার একেবারে শেষলগ্নে এসে এমনই আজব কাণ্ড চোখে পড়ল নির্বাচন কমিশনের। কমিশন সূত্রে খবর, বরানগর বিধানসভা এলাকায় এক ভোটারের জন্মের তারিখ ১৯৯৩ সালের ৬ মার্চ। অথচ, ১৯৯৩ সালের ৪ মার্চ অর্থাৎ জন্মের ২ দিন আগেই ইস্যু করা হয়েছে শংসাপত্র। কীভাবে জন্মের আগেই জন্মের শংসাপত্র তৈরি করা সম্ভব? উঠছে প্রশ্ন। SIR স্ক্রুটিনি করতে গিয়ে এমনই তথ্য পেয়ে কার্যত বিস্মিত হয়েছেন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকেরা। এবার ওই সংশ্লিষ্ট ভোটারের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে ERO-কে নির্দেশ দিল নির্বাচন কমিশন। এমনকী সূত্রের খবর, ওই ব্যক্তির নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। 

যে ব্যক্তি জন্মগ্রহণই করলেন না, তাঁর বার্থ সার্টিফিকেট ২ দিন কীভাবে ইস্যু হয়ে গেল? উঠছে প্রশ্ন। প্রসঙ্গত উল্লেখ্য, SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে প্রকাশ্যে একের পর এক অসঙ্গতি প্রকাশ্যে এসেছে। সুপার চেকিংয়ে ধরা পড়ছে একের পর এক অসঙ্গতি। দক্ষিণ ২৪ পরগনায় জমা পড়েছে 'অস্তিত্বহীন' সার্টিফিকেট। দক্ষিণ ২৪ পরগনার মোহনপুর পঞ্চায়েতের নামে 'ব্লাড রিলেশন সার্টিফিকেট'। এই ধরনের সার্টিফিকেটের কোনও অস্তিত্বই নেই, দাবি নির্বাচন কমিশনের। চুড়ান্ত তালিকা প্রকাশের আগে স্ক্রুটিনিতে এসেছে চমকে দেওয়ার মতো সব তথ্য। 

বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে। মেমারিতে এনুমারেশন ফর্ম ফিলআপ করা হয়েছে। জন্ম তারিখের আগে লেখা হয়েছে চারটি 'এক্স'। জন্ম ১৯৮৭ সালে। এটা কী করে সম্ভব? মেটিয়াবুরুজে একজনের ১০টি সন্তান। বেশিরভাগ সন্তানের জন্ম পয়লা জানুয়ারি। একজন সন্তানের সঙ্গে আরেকজনের বয়সের ফারাক ১ মাস। এটাই বা কী করে হতে পারে? রয়েছে একাধিক অসঙ্গতি। শুধু ভোটার নয়, একাধিক ফরম্যাট নির্বাচন কমিশনের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে এগুলি কোনওটাই বৈধ নয়, বেআইনি। শুনানি প্রক্রিয়া শেষের পথে। চলছে সুপার চেকিং। নজরে আসছে অনেক নথিই বৈধ নয়। এগুলি ইচ্ছাকৃত ভুল নাকি অন্য কিছু, খতিয়ে দেখতে হবে ইআরও- দের। আর সেই যাচাইয়ের পর অবস্থা বুঝে নির্দিষ্ট ভোটারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে বলেও জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে। 

'আনম্যাপড্' ভোটারদের তালিকায় থাকার শেষ সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন? 'আনম্যাপড্ ভোটারদের বৈধতা প্রমাণ করতে একটি ফিল্ড এনকোয়ারি রিপোর্ট হাতে পাওয়া গেছে', যেখানে ৫ জন বৈধ ভোটারের স্বাক্ষর করার জায়গা রয়েছে, দাবি BLO ঐক্য মঞ্চের। ওই রিপোর্টে রয়েছে সংশ্লিষ্ট BLO, সুপারভাইজার ও ERO-র সইয়ের নির্দিষ্ট জায়গা। এই নথি সংক্রান্ত সমস্ত দাবি খারিজ করেছে নির্বাচন কমিশন। কোথা থেকে মিলল এই সংক্রান্ত নথি? খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছে কমিশন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget