এক্সপ্লোর

Kolkata News: বন্ধুর বাবার মারে মৃত্যু তরুণের ! বেহালায় মর্মান্তিক ঘটনা

Behala Incident: সূত্রের খবর, মদ্যপান ঘিরে বচসা হয় চার বন্ধুর মধ্যে। এক বন্ধুকে চড় মারেন বাকিরা। ওই তরুণই তাঁর বাবাকে ডেকে আনেন ফোন করে। এরপর ওই ব্যক্তি এক তরুণকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : বেহালার সখেরবাজারে মর্মান্তিক ঘটনা। বন্ধুর বাবার মারে মৃত্যু হয়েছে এক তরুণের। জানা গিয়েছে, মদ্যপান ঘিরে চার বন্ধুর বচসা বাঁধে। তিন বন্ধু মিলে আরেকজনকে মারধর করেছে বলে অভিযোগ। এই মার খাওয়া তরুণ তাঁর বাবাকে ফোন করে ডেকেছিলেন। ওই ব্যক্তি এসে ছেলের সঙ্গে মিলে এক বন্ধুকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। মারের চোটেই ওই তরুণের মৃত্যু হয়েছে বলে খবর। বেধড়ক মারধররে পর গুরুতর জখম অবস্থায় ওই তরুণকে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের নাম বাপি অধিকারী। 

প্রকাশ্য রাস্তায়, দিনের আলোয় রবিবার সকাল ৭টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বেহালা সখেরবাজারের সুপার মার্কেটের ভিতরের দিকে একটি জায়গায় ওই তরুণকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। রাস্তায় মারতে মারতে বাজারের মধ্যে নিয়ে যাওয়া হয় তাঁকে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের সায়েন্টিফিক উইং- এর সদস্যরা। তদন্তের স্বার্থে নমুনা সংগ্রহ করবেন তাঁরা। ওই এলাকার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেগুলি সব খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, সকালে দোকান খুলতে এসে তাঁরা দেখেছেন ওই তরুণ অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়েছিল। আশপাশ থেকেই অনেকেই ততক্ষণে বলতে শুরু করেছিলেন, 'ওকে তোলো। মনে হয় মরে গেছে।' পুলিশকেও খবর দেন স্থানীয়রাই। 

বাজার কমপ্লেক্সের মধ্যে এভাবে যে মারধর করে এক তরুণের এ হেন অবস্থা হবে, বুঝতে পারেননি সামনে থাকা কেউই। স্থানীয়রা বলছেন, 'চোখের সামনেই সবটা হল, কিন্তু বুঝতে পারিনি যে এমন মারাত্মক ঘটনা ঘটে যাবে।' অভিযুক্ত ব্যক্তি এবং তাঁর ছেলেকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁদের। রাস্তা থেকে কার্যত মারতে মারতে বাজারের ভিতর দিকে নিয়ে গিয়েও মারধর করা হয় বছর চব্বিশের বাপিকে। কর্পোরেশনের সুপার মার্কেটের মধ্যে কীভাবে এ হেন ঘটনা ঘটল, তাও প্রকাশ্য দিবালোকে, তা নিয়েই উঠছে নানা প্রশ্ন। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। 

শনিবার রাত ১১টা নাগাদ বন্ধুদের সঙ্গে রাস্তায় বেরোন বাপি। প্রায় সারারাত ধরেই চলে চার বন্ধুর মদ্যপান। রাতভর একসঙ্গেই ছিলেন চার বন্ধু। এরপর রবিবার সকালে সখেরবাজার মার্কেট কমপ্লেক্সের কাছে বচসা শুরু হয় বাপি এবং তাঁর বন্ধুদের মধ্যে। এক বন্ধুকে বাকিরা চড় মারেন বলে অভিযোগ। এরপরই চড় খাওয়া ওই তরুণ, তাঁর বাবাকে ফোন করে ডেকে আনেন। ওই ব্যক্তি এলাকায় এসে বাপিকে বেধড়ক মারধর করতে শুরু করেন একেবারে রাস্তার উপরেই। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তায় ফেলে মারধর করা হয় বাপিকে। কিল, চড়, লাথি, ঘুষি, বাদ যাচ্ছিল না কিছুই। মার খেতে খেতেও উঠে পালানোর চেষ্টা করেন বাপি। কিন্তু তাঁকে ওই অবস্থাতেই মারতে মারতে বাজারের কিছুটা ভিতর দিকে নিয়ে গিয়েও মারধর করা হয়। অভিযোগ, বাপি ছাড়া আরও ২ তরুণকেও মারধর করেছেন অভিযুক্ত ব্যক্তি ও তাঁর ছেলে। 

যে চার বন্ধু ছিলেন, তাঁদের মধ্যে একজন জানিয়েছেন, আজ সকালে বাজারের সামনে চা খাচ্ছিলেন তাঁরা। তখনই বন্ধুদের মধ্যে তর্ক হয়। তিনি এক বন্ধুকে চড় মারেন। তারপর সাময়িক ভাবে সব মিটে যায়। বন্ধুকে বাড়ি চলে যেতেও বলেন তিনি। চড় খাওয়ার পর ওই তরুণ প্রথমে কিছু না বললেও পরে ফোন করে বাবাকে ডেকে আনেন। তারপর ২ জন মিলেই বেধড়ক মারধর করেন বাপিকে। তাঁর মাথা ঠুকে দেওয়া হয় বলেও অভিযোগ। ওই তরুণের কথায়, 'ওর বাবার এত রাগ হওয়ার কিছু ছিল না। ওর ও এত রাগ হওয়ার কিছু ছিল না। এটা এমন কোনও সিরিয়াস ব্যাপারই না যে একজনকে মেরে ফেলবে।' ওই তরুণ আরও জানিয়েছেন, ঘটনা ঘটেছে রবিবার সকাল ৭টার কিছু পরে। এলাকায় তখন লোকজন ছিলেন। কিন্তু প্রথমে কেউই সেভাবে কিছু বুঝতে পারেননি। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget