এক্সপ্লোর

Mamata On Kolkata Book Fair:৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী, খোলা থাকবে কবে অবধি ? কতগুলি দেশ যোগ দিয়েছে এবার ?

Mamata On Kolkata Book Fair 2026 : ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ৫০ তম বইমেলার আগে ৫০ এর ডাক শুরু হয়ে গেল। বলতে পারেন বইমেলা আমাদের আবেগ আমাদের সংষ্কৃতি। এবং বিশেষ করে এটা বিশ্ব সাহিত্যে বিশ্বমিলন মেলায় পরিণত হয়। পৃথিবীর প্রাচীনতম বইমেলা। আগেরবার ২৭ লক্ষ মানুষ এসেছিলেন। বই বিক্রি হয়েছিল প্রায় ২৩ কোটি টাকার মত।  এবার হয়ত এটা অনেকটা ছাড়িয়ে যাবে। আপনাদের আগেই বইপ্রেমী সকলকে অভিনন্দন জানাই। এখানে ১১০০ টি স্টল রয়েছে। এটা চলবে আজকে (২২ জানুয়ারি) থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবং এন্ট্রি ফি সম্পূর্ণ ফ্রি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার বইমেলায়  ২০টি দেশ যোগদান করেছে। 

আরও পড়ুন, ৭৭তম না ৭৮তম প্রজাতন্ত্র দিবস ? জানেন কি এবার কত তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে চলেছে ভারত ?

মুখ্যমন্ত্রী আরও বলেন, 'এখন সবাই অবশ্য বই থেকে অনেকটা দূরে। তার কারণও আছে, আমরা এগিয়ে চলেছি। যুগের সঙ্গে খাপ খাইয়ে, ..এখন হাতে এসে গেছে, স্মার্ট ফোন, হাতে এসে গিয়েছে কম্পিউটার। হাতে এসে গিয়েছে, এআই। সব কিছু পেয়ে যাচ্ছে। বইয়ের দিকে ঝোঁকটা কি একটু কি কমে যাচ্ছে ?! যারা কিন্তু বইপ্রেমি তাঁরা কিন্তু কমছেন না। আমি দেখেছি লক্ষ্য করে,  ..আমি অবশ্য লেখার টাইম পাই না। যতটুকু টাইম পাই, ওই যখন জেলায় যাওয়ার সুযোগ হয়, বছরে তো ৯ মাস ওটা চলেই না। ..আমি কিন্তু সেই সময়টা বই লিখি। এবং প্লেনেও যদি আমি কোথাও যাত্রা করি, তখনও আমি বই লিখি।' মমতা আরও বলেন, বইয়ের কোনও জিওগ্রাফিক বাউন্ডারি নেই। বই হচ্ছে সবার সম্মান। '

সূচনা হল, ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার।বৃহস্পতিবার ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।কিন্তু বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকেই নির্বাচন কমিশন ও কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কে বা কারা, কত টাকায় কিনেছেন তা নিয়ে বার বার প্রশ্ন তুলেছে বিরোধীরা। ২০১৫ সালে ছবি বিক্রি থেকে তৃণমূলের আয় বিশদে জানতে চায় CBI. তৃণমূল ভবনে পাঠানো হয় নোটিস। এদিন সেই প্রসঙ্গে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। 

রাজ্যে বেজে গেছে ভোটের দমামা। SIR নিয়ে তুঙ্গে তরজা। এই আবহে বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকেই নির্বাচন কমিশনকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখন ECI ভোটের আগেই ঠিক করে ফেলছে, কাকে আনবে। সবাইকে প্রতিবাদ করতে হবে। পাশের ঘরে আগুন লাগলে নেভাতে হবে, না হলে সবার ঘর পুড়বে। মুখ্যমন্ত্রী জানান, SIR নিয়ে ২৬টি কবিতা লিখেছেন তিনি। সেই কবিতার বই সহ এদিন মুখ্যমন্ত্রীর ৬টি বই প্রকাশিত হয়।

এবারের বইমেলায় থিম কান্ট্রি আর্জেন্তিনা।যোগ দিয়েছে চিন সহ ২০টি দেশ। তবে নেই আমেরিকা ও বাংলাদেশ।৫০ বছর কলকাতা বইমেলার ৫০ তম বছর। সেই উপলক্ষ্যে মেলাপ্রাঙ্গণে 'বই তীর্থ' তৈরির প্রস্তাবের সম্মতি দেন মুখ্যমন্ত্রী।মেলায় রয়েছে ১১০০টি স্টল। গিল্ডের হিসেব, গতবার এসেছিলেন, ২৭ লক্ষ বইপ্রেমী। বিক্রি হয়েছিল ২৩ কোটি টাকার। গিল্ড কর্তাদের আশা, এবার সেই অঙ্ক ছাড়িয়ে যাবে। মেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।গেট ঘোলা বেলা ১২টা থেকে রাত ৮টা।  
 

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget