এক্সপ্লোর

Bus Accident : ওড়িশা থেকে কলকাতা আসার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ২, আহত বহু

ওড়িশায় ভয়াবহ বাস দুর্ঘটনা। প্রাণ হারালেন দুজন । ঘটনাটি ঘটেছে জলেশ্বর থানার লক্ষণনাথ এলাকায়।



অমিত জানা, পশ্চিম মেদিনীপুর : ওড়িশা থেকে কলকাতা আসার পথে ভয়াবহ দুর্ঘটনা।  বুধবার ভোররাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একাধিক মানুষ । ওড়িশা থেকে কলকাতাগামী একটি বেসরকারি রুটের বাস জলেশ্বরের কাছে ১৬নং জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। প্রবল সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের চালক ও হেল্পারের।

স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোররাতে বাসটি দ্রুত গতিতে জাতীয় সড়ক ধরে কলকাতার উদ্দেশে আসছিল। সেই সময় জলেশ্বরের কাছে পৌঁছনোর পরই হঠাৎ নিয়ন্ত্রণ হারায় বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সামনে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে গিয়ে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে বাসের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়, চালক ও হেল্পার সামনের দিকেই আটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।                          

খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও  ওড়িশা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ক্রেন ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় চালক ও হেল্পারের দেহ উদ্ধার করা হয়। আহত যাত্রীদের স্থানীয় জলেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, যাত্রীদের মধ্যে ৯ জন আহত হয়েছেন। গুরুতর আহত নন, সকলেই বর্তমানে নিরাপদে রয়েছেন।           

পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি এবং ঝিরঝিরে বৃষ্টির জন্য দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনাটি ঘটে থেকতে পারে ।  তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে ওড়িশা পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরিটি আটক করা হয়েছে।            

বাংলাতেও পথ দুর্ঘটনা

 চন্দননগর কলুপুকুরে জগদ্ধাত্রী পুজোর মন্ডপের সামনে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। জানা গিয়েছে, অষ্টমীর সকালে চুঁচুড়া মতিঝিলের দম্পতি তরুণ কান্তি দাস ও শিবানী দাস বাইক নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন।কলুপুকুর পুজো মন্ডপের সামনে তাদের বাইকে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে। দুজনেই রাস্তায় পড়ে  যান। বাইকের পিছনে বসে ছিলেন  ৫২ বছরের শিবানী দাস। তিনি রাস্তায় পড়ে যেতেই তার উপর দিয়ে লরি চলে যায়। স্থানীয়রা ছুটে আসেন। ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। লরি চালক ও লরিটিকে আটক করে পুলিশ।                    

সেরা শিরোনাম

Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget