এক্সপ্লোর

Kolkata: গরু পাচার কাণ্ডে তৎপর বিএসএফ, অভিযুক্ত কর্মী-আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত

Kolkata News: সম্প্রতি বিএসএফের বিরুদ্ধে মহিলাদের হেনস্থার অভিযোগ ওঠে। সীমান্তবর্তী কয়েকটি জায়গায় তল্লাশির নামে মহিলাদের হেনস্থার অভিযোগ। এই পরিস্থিতি এড়াতে আরও বেশি সংখ্যক মহিলাদের আনা হচ্ছে।

প্রকাশ সিনহা, কলকাতা: গরু পাচার কাণ্ডে তৎপর বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ (BSF)। কয়েক জনের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে ইতিমধ্যেই। আতসকাচের নীচে রয়েছেন বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক। এদিকে এবার বিএসএফের ইস্টার্ন কম্যান্ডোতে (BSF eastern command) আনা হচ্ছে মহিলাদের।

গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের জালে ধরা পড়েছে একের পর এক রাঘববোয়াল। তার মধ্যে আছেন বিএসএফ কম্যান্ডান্ট মর্যাদার আধিকারিকেরাও। সতীশ কুমারের গ্রেফতারির পরপরই কয়েকজনকে অফিসারকে বরখাস্ত করা হয়। সেই পথে হেঁটে গরু পাচারে অভিযুক্ত কর্মী, আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে বিএসএফ। সীমান্ত রক্ষী বাহিনীর বেশ কয়েকজন আছেন আতসকাচের তলায়।

বিএসএফের ইস্টার্ন কম্যান্ডের স্পেশাল ডিজি যোগেশ বাহাদুর খুরানিয়াকে গরু পাচারে একাধিক কর্তাদের নাম জড়িয়ে থাকার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'আমরা জানি। বেশ কয়েকজনের বিরুদ্ধে কোর্ট মার্শালের প্রসিডিং করছি। বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত করছি। কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই।'

সম্প্রতি বিএসএফের বিরুদ্ধে মহিলাদের হেনস্থার অভিযোগও ওঠে। অভিযোগ সীমান্তবর্তী কয়েকটি জায়গায় তল্লাশির নামে মহিলাদের হেনস্থা করা হচ্ছে। এই পরিস্থিতি এড়াতে সীমান্ত রক্ষী বাহিনীতে আরও বেশি সংখ্যক মহিলাদের আনা হচ্ছে। এই ব্যাপারে প্রশ্ন করা হলে স্পেশাল ডিজি যোগেশ বাহাদুর খুরানিয়া বলেন, 'আমরা এবার অ্যান্টি ট্রাফিকিং স্কোয়াডে মহিলাদের আনছি। বিভিন্ন চৌকিতে থাকবেন মহিলারা। তাঁরা পেট্রোলিংয়ে থাকবেন।'

আরও পড়ুন: Khidirpur Flyover : স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঁচদিন বন্ধ থাকবে খিদিরপুর ফ্লাইওভার, কোন পথে করবেন যাতায়াত ?

বিএসএফের  কাজের  পরিসর  বৃদ্ধি  নিয়ে  কেন্দ্র ও  রাজ্য  চাপানউতোর  চলছে  এখনও। সেই বিতর্ককে আপাতত দূরে সরিয়ে রেখে সীমান্ত সুরক্ষা ও গরু পাচার রুখতে তৎপর সীমান্ত রক্ষী বাহিনী। 

আরও পড়ুন: Mamata Banerjee on TMC : 'ব্যথা-বেদনা থাকলে জানাতে পারেন, অনেক চাপ, তবে সংগঠন নিজেই দেখব', বার্তা তৃণমূল সুপ্রিমোর

সেরা শিরোনাম

Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Kolkata Municipal Election: কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget