এক্সপ্লোর

Bus Services : প্রতীক্ষার অবসান, নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে টালা-সাঁতরাগাছি নতুন সরকারি বাস পরিষেবা চালু

New Bus Route : S 69 রুটের উদ্বোধন করলেন পরিবহণ মন্ত্রী। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও মেয়র পারিষদ অতীন ঘোষ।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : বাস যাত্রীদের জন্য সুখবর। উত্তর কলকাতার টালা থেকে এবার সাঁতরাগাছি পর্যন্ত চালু হল নতুন সরকারি বাস পরিষেবা। S 69 রুটের উদ্বোধন করলেন পরিবহণ মন্ত্রী। উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও মেয়র পারিষদ অতীন ঘোষ।

অবশেষে প্রতীক্ষার অবসান। নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে, টালা থেকে সাঁতরাগাছি পর্যন্ত চালু হল নতুন বাস রুট S-69। যার ফলে আরও সহজ হবে কলকাতা থেকে হাওড়া সড়কপথে চলাচল। বৃহস্পতিবার, কলকাতার টালা ব্রিজ সংলগ্ন ঘোষবাগান থেকে নতুন এই সরকারি বাস পরিষেবার সূচনা করলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ।

পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "একটা সময় কলকাতায় ট্রাম এবং বাস চলত। তার পরবর্তীকালে কলকাতায় মেট্রো চলে এসেছে। বিকল্প অনেক যান চলে এসেছে। ফলে, বাস রুটের যে অ্যালাইনমেন্ট সেগুলো এখন পরিবর্তন করা খুব জরুরি। কারণ, মেট্রো দিয়ে বহু মানুষ যাচ্ছেন। মেট্রোকে কেন্দ্র করে আমরা নতুন করে বাস রুটের একটা অ্যালাইনমেন্ট তৈরি করার একটা সার্ভে করছি। তা এলে দেখবেন, অনেক রুটে বাস বন্ধ হয়ে যাবে। আবার, অনেক রুটে নতুন করে বাস দেওয়া হবে। এই পর্যায়ের মধ্যে আমরা আছি।"   

টালা ব্রিজের পাশে ঘোষবাগান থেকে রওনা হয়ে S 69 বাসটি রিজেন্ট সিনেমা, চিড়িয়ামোড়, মানিকতলা, শিয়ালদা ঘুরে মিন্টো পার্ক, এক্সাইড মোড, PTS ছুঁয়ে পৌঁছবে সাঁতরাগাছিতে। মূলত অতীন ঘোষের উদ্যোগেই নতুন রুট পেলেন কাশীপুর-বেলগাছিয়া এলাকার বাসিন্দারা। 

এ প্রসঙ্গে ডেপুটি মেয়র ও কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অতীন ঘোষ বলেন,  "আমরা মন্ত্রীর কাছে দরবার করলাম। যে, এখান থেকে একটা বাস রুট দেওয়ার জন্য। এখান থেকে সাঁতরাগাছি স্টেশনে, আমাদের উত্তর কলকাতা থেকে কোনও বাস ছিল না। এখানে পাশে আমাদের ডেন্টাল কলেজ আছে। যেখানে হাওড়া থেকে প্রচুর ছেলে-মেয়ে পড়তে আসে। ফলে, প্রচুর মানুষের এটা সুবিধা হবে। নতুন বাসরুট চালু হল। ফলে, আমার ধারণা সমস্যার অনেক সমাধান হবে।"  

আপাতত টালা থেকে সাঁতরাগাছি এই নতুন রুটে  কয়েকটি সরকারি বাস চালু হচ্ছে। ভবিষ্যতে চাহিদা অনুযায়ী S-69 রুটে বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে পরিবহণ দফতর সূত্রে খবর।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
Chorbagan Stampede Incident: গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
গেট দেখা যাচ্ছে, শুধু পৌঁছতে পারছেন না, বাঁচাতে এগিয়ে আসেনি কেউ, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
Chorbagan Stampede: একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?
একটি বিশেষ ঘোষণা হওয়ার পরেই ছড়ায় আতঙ্ক, শুরু হয় হুড়োহুড়ি! চোরবাগানে সেদিন ঠিক কী বলা হয়েছিল মাইকে?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget