এক্সপ্লোর

Kolkata Accident: ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য শহরে, সটান ফোর্ট উইলিয়ামের দেওয়ালে ধাক্কা

Kolkata News: রবিবার ছুটির দিন। তাই সকাল থেকে রেড রোড মূলত ফাঁকাই ছিল। তার মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: সাতসকালে ফোর্ট উইলিয়ামের দেওয়ালে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি (Kolkata Accident)। অল্পের জন্য রক্ষা পান প্রাতর্ভ্রমণকারীরা। সকাল পৌনে ৮টা নাগাদ খিদিরপুরের দিক থেকে রেড রোড ধরে রাজভবনের দিকে যাচ্ছিল গাড়িটি। পাঁচ সওয়ারির সকলেরই বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে। রেড রোডের ধারে ফোর্ট উইলিয়ামের গা ঘেঁষা রাস্তায় প্রাতর্ভ্রমণকারীরা ছিলেন। কোনওক্রমে তাঁরা প্রাণে বাঁচেন। গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও সওয়ারিরা অক্ষত। কী ভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ (Kolkata News)। 

রবিবার ছুটির দিন। তাই সকাল থেকে রেড রোড মূলত ফাঁকাই ছিল। তার মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। এ দিন সকালে SSKM-এর দিক থেকে রাজভবনের দিকে ছুটে  আসছিল চারচাকার একটি গাড়ি। রাস্তাঘাট ফাঁকা দেখে দুরন্ত গতিতেই গাড়িটি চালানো হচ্ছিল বলে খবর মিলেছে। সেই সময় ফোর্ট উইলিয়ামের সামনের আইল্যান্ডে, রাস্তা যেখানে বাঁক নিচ্ছে, সেখানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বেপরোয়া গতিতে গাড়িটি ফোর্ট উইলিয়ামের দেওয়ালে ধাক্কা মারে। বিকট শব্দে চমকে ওঠেন সকলে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অল্পের জন্য প্রাতর্ভ্রমণকারীদের কয়েক জন রক্ষা পান। এত জোরে গাড়িটি ধাক্কা মারে ফোর্ট উইলিয়ামের দেওয়ালে যে, কিছুটা অংশ। ধাক্কা লেগে গাড়িটিও দুমড়ে মুচড়ে গিয়েছে। সামনের অংশ একেবারেই অক্ষত নেই। বনেটের যন্ত্রপাতি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন: Petrol-Diesel Price: রবিবারেও চাপবে জ্বালানির দাম বৃদ্ধির বোঝা, আজ কলকাতায় কত দাম পেট্রোলের ?

দুর্ঘটনার পর বিকট শব্দ শুনে আশেপাশের মানুষজনও ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। ট্রাফিক পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে আসে। গাড়ি থেকে মোট পাঁচ সওয়ারিকে উদ্ধার করা হয়। তাঁদের সকলের বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়েই দেওয়ালে ধাক্কা মারে গাড়িটি। তবে সওয়ারিদের কেউই গুরুতর আঘাত পাননি। যদিও প্রাতর্ভ্রমণকারীদের একাংশের দাবি, দুর্ঘটনার সময় কোনও প্রাতর্ভ্রমণকারী গাড়ির সামনে পড়েননি তাই। নইলে অঘটন ঘটে যেত।

রেড রোডে এমন দুর্ঘটনা যদিও এই প্রথম নয়। ২০২১-এর ১ জুলাই, করোনাকাল কাটিয়ে রাস্তায় প্রথম বাস নামার দিনেই, রেড রোডে ফোর্ট উইলিয়ামের সামনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাইক আরোহী পুলিশ কর্মীকে ধাক্কা মেরে ফোর্ট উইলিয়মের সামনের পাঁচিলে ধাক্কা মারে বেপরোয়া মিনিবাস। বাসের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় পুলিশ কনস্টেবলের। আহত হন ১৮ জন।  

এর আগে, ২০১৬-র ১৩ জানুয়ারি, ফোর্ট উইলিয়ামের সামনে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন বেপরোয়া অডি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বায়ুসেনা জওয়ান অভিমন্যু গৌড়ের।  

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget