এক্সপ্লোর

Kolkata News: চিটফান্ড প্রতারিতদের মঞ্চে 'রাজনৈতিক বক্তব্য', বিক্ষোভের মুখে কল্যাণ

Kolkata: চিটফান্ড সাফারার্স ইউনাইটেড ফোরামের ডাকে ধর্মতলায় একটি প্রতিবাদ সভা ছিল।

প্রকাশ সিনহা ও শিবাশিস মৌলিক, কলকাতা: সারদা-রোজভ্যালির মতো একাধিক চিটফান্ড নিয়ে প্রবল তোলপাড় হয়েছে রাজ্য। একাধিক গ্রেফতার হয়েছে, ধরা পড়েছে চিটফান্ডের মালিকরা। এখনও তদন্ত চলছে। কিন্তু এখনও টাকা ফেরত পাননি প্রতারিতরা। এই বিষয়টি নিয়ে রাস্তায় নামছেন তাঁরা। চিটফান্ড প্রতারিতদের এমনই একটি সভায় বক্তব্য রাখতে গিয়েছিলেন উত্তর কলকাতা বিজেপির সভাপতি কল্যাণ চৌবে। সেখানেই বিক্ষোভের মুখে পড়লেন তিনি। চিটফান্ড সাফারার্স ইউনাইটেড ফোরামের ডাকে সোমবার দুপুরে ধর্মতলায় একটি প্রতিবাদ সভা ছিল। সেখানে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন আইনজীবী ও সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। ওই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের হাজারখানেক সদস্য। ওই সভাতেই আমন্ত্রিত ছিলেন বিজেপির উত্তর কলকাতা সভাপতি কল্যাণ চৌবে। সেখানে বক্তব্যও রাখেন তিনি।

কোথায় সমস্যা?
স্থানীয় সূত্রে খবর, বক্তব্য রাখার সময় সরকারি প্রকল্প বাস্তবায়নে কেন্দ্র-রাজ্য সংঘাতের প্রসঙ্গ তোলেন তিনি। কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে কার্যকর হতে না দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তোলেন। এমন বিষয় নিয়ে বলা শুরু করতেই বিরোধিতা শুরু হয় শ্রোতাদের দিক থেকে। নানাভাবে বিক্ষোভ দেখানো শুরু হয়। বিক্ষোভের মধ্যেই বিজেপি নেতা কল্যাণ চৌবেকে মঞ্চ থেকে নামতে বলা হয় বলে অভিযোগ। কেন এই বিরোধিতা? সংগঠনের এক সদস্যের অভিযোগ, 'রোজভ্যালিতে টাকা রেখেছিলাম। এখানে কবে টাকা ফেরত পাব জানতে এসেছি। রাজনৈতিক জ্ঞান নিতে আসিনি। উনি রাজনৈতিক জ্ঞান দিচ্ছেন।' সমস্যা এমন জায়গায় পৌঁছয় যে সংগঠনের নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়। চিটফান্ড সাফারার্স ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে সবাই তাঁদের বক্তব্য রাখতে পারবেন। কিন্তু সেই বক্তব্য নিয়ে কোনও দায়িত্ব নেবে না সংগঠন।

উত্তর কলকাতার বিজেপির সভাপতি কল্যাণ চৌবের অভিযোগ, 'শাসকদলের বিরুদ্ধে কর্মসূচি। শাসকদলের যাদের অসুবিধা, তারাই এসেছিল। তাঁরা আমার বিরুদ্ধাচরণ করতেই পারেন। কিন্তু আমি আমার কথা বলবই। এখানে রাজ্য সাহায্য করে না বলেই সিবিআই তদন্ত এগোয় না।'

কোথায় দাঁড়িয়ে সারদা তদন্ত:
২০১৪ থেকে চলছে সারদা কেলেঙ্কারির সিবিআই তদন্ত। ৮ বছর হয়ে গিয়েছে। সিবিআই সূত্রে খবর, সারদাকাণ্ডে এখনও অবধি ৭টা চার্জশিট জমা পড়েছে। দেড় বছর আগে CGO কমপ্লেক্স থেকে চূড়ান্ত চার্জশিটের একটা খসড়া দিল্লির সদর দফতরে পাঠানো হয়। তারপর সবুজ সঙ্কেত আসেনি। সারদা মামলায় এখন সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায় জেলবন্দি। বাকি সব ধৃতরাই জামিনে মুক্ত হয়েছেন।

রোজভ্যালি মামলার হালহকিকত:
একই হাল রোজভ্যালি মামলারও। ২০১৪ থেকে মামলার তদন্ত করছে CBI-ED। এই মামলার তদন্তেরও ৮ বছর হয়ে গিয়েছে। রোজভ্যালি-মামলায় সিবিআই ৪টে এবং ইডি ৩টে চার্জশিট দিয়েছে। চূড়ান্ত চার্জশিট এখনও জমা পড়েনি। এই মামলায় বর্তমানে জেলে রয়েছেন শুধু রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু ও তাঁর স্ত্রী। 

সিবিআই তদন্তে কোনও গতি নেই, বিজেপি ও তৃণমূলের মধ্যে বোঝাপড়া রয়েছে বলেই অভিযোগ করেন আইনজীবী ও সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। সোমবার চিটফান্ড সাফারার্স ইউনাইটেড ফোরামের একটি প্রতিনিধিদল দুপুরে রাজভবনে ডেপুটেশন জমা দেয়।

আরও পড়ুন: প্রাক্তনের নিশানায় বর্তমান, তৃণমূলের অন্দরে কি দ্বন্দ্ব? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget