এক্সপ্লোর

North 24 Pargana: প্রাক্তনের নিশানায় বর্তমান, তৃণমূলের অন্দরে কি দ্বন্দ্ব?

North 24 Pargana Update: তৃণমূলের অনুষ্ঠানে তৃণমূলেরই জেলা সভাপতিকে আমন্ত্রণ করা হয়নি বলে অভিযোগ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দলের অনুষ্ঠান, কিন্তু সেখানেই আমন্ত্রণ পেলেন না নেতা। ফের তৃণমূলে দ্বন্দ্বের ছায়া। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বনগাঁ। তৃণমূলের অনুষ্ঠানে তৃণমূলেরই জেলা সভাপতিকে আমন্ত্রণ করা হয়নি বলে অভিযোগ।  

প্রাক্তনের নিশানায় বর্তমান:
তৃণমূলের উদ্যোগে কর্মী সম্মেলন ও রক্তদান শিবির আয়োজিত হয়েছিল। অভিযোগ, সেখানে ডাকা হয়নি তৃণমূলের জেলা সভাপতিকে। যা নিয়ে ফের প্রকাশ্যে এসেছে তৃণমূলের দ্বন্দ্বের ছবিটা। রবিবার বনগাঁর বিএস ক্লাবের মাঠে কর্মী সম্মেলন ও রক্তদান শিবিরের অয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন তৃণমূল পরিচালিত বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়। উপস্থিত ছিলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। ছিলেন ওই পুরসভার তৃণমূলের একাধিক প্রাক্তন কাউন্সিলর। ওই অনুষ্ঠান থেকেই বনগাঁ পুরসভার চেয়ারম্যান ও তৃণমূলের জেলা সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন প্রাক্তন চেয়ারম্যান। তারপরেই শুরু হয়েছে বিতর্ক।

কী অভিযোগ:
বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা শঙ্কর আঢ্য বলেন, 'চেয়ারম্যান ইচ্ছাকৃতভাবে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নির্বাচন করাচ্ছে না। ওই এলাকার মানুষ সমস্যায় আছেন। চেয়ারম্যান পুর ভোটে দলীয় প্রার্থীকে হারিয়ে দিয়েছে এবং সাত নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীকে জেতানোর জন্য সহযোগিতা করেছেন।' পুরসভার বর্তমান চেয়ারম্যানকে প্রাক্তন চেয়ারম্যান নিশানা করায় তুঙ্গে উঠেছে তরজা।  এখন বনগাঁ পুরসভায় চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন গোপাল শেঠ। তিনিই এখন তৃণমূলের জেলা সভাপতি পদে রয়েছেন। তিনি বলেন, 'ওই রক্তদান শিবিরের কোনও অনুমতি দলের কাছ থেকে নেওয়া হয়নি। কারা কি বলছে তারা দলের কেউ নয়। উপনির্বাচন করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের, আমার নয়। যে বলছে সে কংগ্রেস করে।'

বিজেপির কটাক্ষ:
বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, 'বনগাঁতে তৃণমূলের ব্যাপকভাবে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। কোন দল এ টিম আর কোনটি বি টিম।' এমন ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছেন বনগাঁ শহর কংগ্রেসের সভাপতি সুনীল রায়কে। 

আরও পড়ুন: কামদুনি, নন্দীগ্রাম থেকে কালীঘাট, কেন বার বার মমতার নিরাপত্তায় ফাঁক!

সেরা শিরোনাম

West Bengal Live News Update: রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget