এক্সপ্লোর

Kolkata News: মেসেজের লিঙ্কে ক্লিক করতেই গায়েব টাকা, সাইবার সেলের দ্বারস্থ পড়ুয়া

Cyber Crime: বেসরকারি ইঞ্জিনিয়রিং কলেজের ওই পড়ুয়ার অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে প্রায় সাড়ে আঠারো হাজার টাকা লোপাট হয়ে যায়। লালবাজারে অভিযোগ জানিয়েছেন ওই ছাত্র।

ময়ূখঠাকুর চক্রবর্তী, কলকাতা: কম সুদে মিলবে ঋণ। হাতে টাকা পেতে বেশি ঝুটঝামেলাও নেই। এমনই নানা প্রতিশ্রুতি দিয়ে মোবাইলে আসে মেসেজ। কিন্তু তাতেই লুকিয়ে রয়েছে ঘোর বিপদ। লোভের ফাঁদের পড়লেই সর্বনাশ। ওই মেসেজে একটি লিঙ্কও রয়েছে। ভুল করেও সেই লিঙ্কে ক্লিক করে ফেললেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সাফ হয়ে যেতে পারে টাকা। এমনই প্রতারণার শিকার হয়েছেন কলকাতার এক কলেজ পড়ুয়া।    

কী ঘটনা?
পড়াশোনার জন্য ঋণের প্রয়োজন ছিল। তা নিয়েই খোঁজ খবর করছিলেন ছাত্র। সেইসময়েই ঋণ দেওয়ার নাম করে তাঁর মোবাইলে একটি মেসেজ আসে। অভিযো সেখানে ক্লিক করতেই কলেজ স্ট্রিটের বাসিন্দা বেসরকারি ইঞ্জিনিয়রিং কলেজের ওই পড়ুয়ার অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে প্রায় সাড়ে আঠারো হাজার টাকা লোপাট হয়ে যায়। লালবাজারে অভিযোগ জানিয়েছেন ওই ছাত্র।

কী দাবি পড়ুয়ার:
প্রতারিত ইঞ্জিনিয়ারিং পড়ুয়া সঞ্জয় মাইতি জানিয়েছেন,  সম্প্রতি তাঁর মোবাইল ফোনে কম সুদে ঋণ দেওয়ার কথা বলে একটি SMS আসে। মেসেজের একটা লিঙ্কে ক্লিক করতেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ বিভিন্ন তথ্য দিতে বলে। একই সঙ্গে বলা হয়, ঋণ পেতে আড়াই হাজার টাকা প্রসেসিং-ফি দিতে হবে। সেই টাকা দিতেই, ধাপে ধাপে অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে আঠারো হাজার টাকা তুলে নেওয়া হয়। ছাত্রের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। তদন্তে শুরু করেছে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ।

আগেও এমন ঘটনা:
আগেও একাধিক বার এমন ব্যাঙ্ক প্রতারণার ঘটনা ঘটেছে। কখনও ঋণ দেওয়ার নাম করে। কখনও আবার কম দামে জিনিস দেওয়ার নাম করে মেসেজ পাঠানো হচ্ছে। বিভিন্ন নম্বর থেকে পাঠানো হয় ওই মেসেজ। সেখানে লিঙ্কও দেওয়া থাকে। সেই লিঙ্কে ক্লিক করলেই ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ তথ্য় চলে যায় প্রতারকদের কাছে। তার মাধ্যমেই অ্যাকাউন্ট থেকে চুরি হয়ে যায় টাকা। অনেক সময় ফোন করেও এমন প্রতারণা চলে। এই ধরনের প্রতারণা ঠেকানোর জন্য কলকাতা পুলিশ তো বটেই। বিভিন্ন জেলা পুলিশের পক্ষ থেকেও সাইবার সেল করা হয়েছে। এমন লিঙ্কে ক্লিক না করার জন্য সচেতন করা হচ্ছে। ব্যাঙ্কের তরফ থেকেও বারবার প্রচার চালানো হয়। তারপরেও প্রায়শই রাজ্যের নানা কোণায় এমন অভিযোগ ওঠে।

আরও পড়ুন:কলকাতা মেডিক্যালের কার্ডিওলজি বিভাগের প্রধানকে হুমকির অভিযোগ নির্মল মাজির বিরুদ্ধে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget