এক্সপ্লোর

DA Protests: আচমকা সংজ্ঞাহীন ডিএ আন্দোলনকারী ভাস্কর, ভর্তি করা হল হাসপাতালে, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

Kolkata News: হার্ট ক্লিনিকে নিয়ে আসার পথে বাধা দেওয়ার অভিযোগ। আন্দোলনে বাধা দিতেই অসহযোগিতা, অভিযোগ আন্দোলনকারীদের।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: অসুস্থ ডিএ-ধর্নামঞ্চের অনশনরত এক আন্দোলনকারী (DA Protests)। শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ ভাস্কর ঘোষকে (Bhaskar Ghosh) ভর্তি করা হল হাসপাতালে। তাঁকে নিয়ে যাওয়া হল সল্টলেকের হার্ট ক্লিনিকে। কলকাতা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আন্দোলনকারীদের। হার্ট ক্লিনিকে নিয়ে আসার পথে বাধা দেওয়ার অভিযোগ। আন্দোলনে বাধা দিতেই অসহযোগিতা, অভিযোগ আন্দোলনকারীদের (Kolkata News)।

ভাস্করকে নিয়ে যাওয়া হল সল্টলেকের হার্ট ক্লিনিকে

রবিবার সন্ধেয় অসুস্থ হয়ে পড়েন ভাস্কর। এ দিন সন্ধের দিকে আচমকা অসুস্থ বোধ করেন ভাস্কর। সজ্ঞাহীন হয়ে পড়েন। অনশনের প্রথম দিন থেকেই রয়েছেন তিনি। এর পর রাত সাড়ে ৮টা নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এই মুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, যে গাড়িতে তোলায় হয় ভাস্করকে, সেই গাড়ির চালক কিছু না জানিয়েই এসএসকেএম হাসপাতালের সামনে নিয়ে চলে যান। উডবার্ন ওয়ার্ডে ভাস্করকে ভর্তি প্রচেষ্টা হয়। পুলিশের তরফে অনশন ভাঙার একটা প্রচেষ্টা হতো হয়ত সরকাররে তরফে। সেই নিয়ে বচসা শুরু হয়।  গাড়ি থেকে নামিয়ে ভাস্করকে মিডিয়ার গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাবে বলে স্থির হয়।

আরও পড়ুন: Adenoviruses: অ্যাডিনোয় ৪৫ লক্ষের বিল! হাসপাতালে অষ্টম শ্রেণির ছাত্রী, সর্বস্বান্ত পরিবার

তাতেই চাপে পড়ে, পুলিশ সল্টলেকে ভাস্করকে নিয়ে যেতে সম্মত হয় বলে দাবি। আন্দোলনকারীরা জানিয়েছেন, শেষ নেশ সল্টলেকে ভাস্করকে নিয়ে যাওয়া গেলেও, গোটা রাস্তা নানা সমস্যার সম্মুখীন হন তাঁরা। ১০ মিনিটের রাস্তা মোটামুটি ৪০ মিনিট সময় নিয়ে পার করানো হয়। এদিক ওদিক ঘোরানো হয় গাড়ি। তাতে প্রচুর সময় নষ্ট হয়।

পুলিশের তরফে বিভিন্ন তরফের বার্তা আসে বলেও দাবি উঠছে। ময়দান থানা একরকম কথা বলে...হতে পারে সরকার দেখছে, ২৬ দিনের অনশন হয়েছিল একটা। ভাস্কর ২৪ দিন অনশন করেছেন। এক্ষেত্রে পরাজয়ের দৃষ্টান্ত গড়়ে উঠতে পারে। অনশন যদি ভেঙে যায়, সুবিধাজনক জায়গায় চলে যাবে সরকার। ভাস্কর যেহেতু আন্দোলনের মুখ, ভেঙে গেলে সরকারের সুবিধা হতো।

ভাস্কর স্থিতিশীল, তবে কাটছে না উদ্বেগ

এই মুহূর্তে ভাস্কর স্থিতিশীল হলেও, তাঁর পালস রেট ৫০-এর কাছাকাছি। ওঠানামা করছে রক্তচাপ। কখনও ১৫০, কখনও আবার ১০০-র কাছাকাছি চলে আসছে। তাঁর মূত্র পরীক্ষা করা হবে। চিকিৎসকরা তার পর জানাবেন, কতদিন ভর্তি রাখতে হবে ভাস্করকে। এখনও পর্যন্ত খানিকটা অচেতনই রয়েছেন বলে জানা গিয়েছে। ঝাঁকানি দিলে তবেই চোখ খুলছেন তিনি।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget