এক্সপ্লোর

Behala : পার্থর বেহালা পশ্চিমে 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচির দায়িত্বে দেবাশিস ! কী বললেন অস্বস্তি-প্রসঙ্গে ?

Didir Surakshakabach : বেহালা পশ্চিমে শুরু হল 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচি

কলকাতা : SSC নিয়োগ দু্র্নীতিকাণ্ডে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ, অর্পিতার ফ্ল্য়াট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। রাশি রাশি গয়না। এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্য়ায়ের বিধানসভা কেন্দ্র, বেহালা পশ্চিমে দিদির দূত এবং সুরক্ষা কবচ কর্মসূচির দায়িত্বে দেবাশিস কুমার (Debashish Kumar)। বেহালা পশ্চিমে শুরু হল 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচি। কিন্তু, পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্রে এই কর্মসূচি নিয়ে কি কোনও অস্বস্তিতে পড়তে হবে দলকে ?

এপ্রসঙ্গে সরাসরি দেবাশিস কুমার জানিয়ে দেন, "পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে রত্না চট্টোপাধ্যায় থেকে দেবাশিস কুমার, তাঁরা একটাই প্রতীকের নীচে থাকেন, সেটা হল তৃণমূলের প্রতীক। তৃণমূলের সিম্বল যাঁর কাছে থাকবে, তিনি তৃণমূলের প্রতিনিধি হিসেবে মানুষের সঙ্গে কথা বলবেন। এখানে ব্যক্তিবিশেষ নয়, দল রয়েছে। তাছাড়া অস্বস্তির কোনও কারণ নেই। তার কারণ, দল পরিষ্কারভাবে বলেছে, অন্যায় কাজের সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই। যাঁরা করেছেন, যদি অন্যায় প্রমাণ হয় তাহলে তাঁর দায়িত্ব। বিচারব্যবস্থার ওপর আমরা আস্থাশীল। বিচারাধীন বিষয়ে কথা বলা ঠিক নয়। দল ব্যক্তিবিশেষে চলে না, যৌথ নেতৃত্বে চলে।" 

বিজেপির-তোপ-

পাল্টা তৃণমূলকে একহাত নেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর চাঁচাছোলা বক্তব্য, "পার্থ চট্টোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস আলাদা ? দলের জন্মলগ্ন থেকে যিনি দলের সঙ্গে ছিলেন, দলের বিরোধী দলনেতা হিসেবে যিনি দলকে প্রতিনিধিত্ব করেছেন বিধানসভার ভেতরে, যে পার্থ চট্টোপাধ্যায় দলের চরম দুর্দিনে বুক চিতিয়ে লড়াই করেছেন, যিনি বিধানসভায় দাঁড়িয়ে বিভিন্ন সময়ে বিরোধীদের আক্রমণের একা জবাব দিয়েছেন, সেই পার্থ চট্টোপাধ্যায়কে টিউমারের মতো অপারেশন করে দল থেকে বাদ দিয়ে পাপস্খালন করতে পারবে ? পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে দল কী সিদ্ধান্ত নিল তাতে মানুষের কিছু যায় আসে না। মানুষ তৃণমূল সম্পর্কে কী সিদ্ধান্ত নিল, পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে তিনি যে এলাকার বিধায়ক সেখানকার মানুষ কী সিদ্ধান্ত নিলেন সেটাই বড় কথা।"

পঞ্চায়েত ভোটের আগে, ২ জানুয়ারি, নিজেদের নতুন কর্মসূচি 'দিদির সুরক্ষাকবচ' ঘোষণা করে তৃণমূল। রাজ্য সরকারের ১৫টি উন্নয়নমূলক প্রকল্পের প্রচার ও তার সুযোগ-সুবিধা সবাই পাচ্ছেন কি না, তা দেখতে, বাংলার ১০ কোটি মানুষের কাছে পৌঁছে যাবেন দিদির দূতেরা। বিভিন্ন এলাকায় গিয়ে জনপ্রতিনিধিদের রাত্রিযাপন, বিশিষ্টদের সঙ্গে সাক্ষাৎ, সরকারি প্রতিষ্ঠানে সারপ্রাইজ ভিজিট-সহ একাধিক কর্মসূচি রয়েছে। কর্মসূচির পরবর্তী ধাপে বাড়ি বাড়ি পৌঁছে যাবেন দিদির দূতরা। এর জন্য ইতিমধ্যেই 'টিম দিদির দূত' তৈরিতে নেমে পড়েছে শাসকদল। ১১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে তৃণমূলের নতুন এই কর্মসূচি।

সেরা শিরোনাম

ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
News Live: রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Calcutta High Court: ‘বিচারব্যবস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, ‘কোনও পরিবর্তন নেই’, পাল্টা নিশানা বিজেপি-র
‘বিচারব্যবস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, ‘কোনও পরিবর্তন নেই’, পাল্টা নিশানা বিজেপি-র
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget