এক্সপ্লোর

Dengue Death: উৎসবের মাঝে ফের কলকাতায় ডেঙ্গি আক্রান্তের মৃত্যু

Kolkata Dengue Death: হাসপাতালে গিয়েও শেষ রক্ষা হল না, পুজোর মাঝেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু মামনী নস্করের।

কলকাতা: ভরা উৎসবের মাঝে ফের কলকাতায় ডেঙ্গি আক্রান্তের মৃত্যু (Dengue Death)। এবার মৃত্যু হল ১০৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা  মামনী নস্করের। সন্তোষপুরের বাসিন্দা বছর ৪৫-এর ওই মহিলা ইএম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন চতুর্থীর দিন। আর পঞ্চমীর দিন তাঁর মৃত্যু হয়েছে। মাত্র ১৭ ঘণ্টা ভর্তি ছিলেন হাসপাতালে। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। এনিয়ে বেসরকারি মতে, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫। 

সম্প্রতি ভরা পুজোয় চোখ ভিজেছিল শহর কলকাতার এক পরিবারের। ডেঙ্গিতে একরত্তিকে হারিয়েছিল পার্কসার্কাসের পরিবার। মূলত গত কয়েকমাসে মূলত যা নিয়ে উদ্বেগ বাড়ছিল, তা হল বর্ষা। বৃষ্টির জমা জল খলনায়ক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু বর্ষা চলে গেলেও পিছু ছাড়েনি ডেঙ্গি। মাত্র ২ মাস হয়েছিল , পৃথিবীর আলো দেখেছিল সে। তবে ডেঙ্গি আক্রান্ত হয়ে চলে যেতে হয় তাঁকেও। জানা যায়, ওই শিশুর বয়স ছিল মাত্র ২ মাস। ২৯ সেপ্টেম্বর জ্বর নিয়ে ভর্তি করা হয়েছিল পার্ক সার্কাসের ইন্সটিটিউট অফ চাইল্ড হেল্থ-এ। পরদিনই ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। অবস্থার অবনতি হওয়ায় পিআইসিইউ-তে দেওয়া হয় ডেঙ্গি আক্রান্ত শিশুকে। 

অপরদিকে, সদ্য ডেঙ্গিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিল দমদম পুরসভা এলাকার এক বাসিন্দা। বেলেঘাটা আইডি হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়েছিল। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই যুবক। মৃতের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ ছিল। ডেঙ্গি নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছিল কলকাতা তথা বঙ্গে। চলতি মরশুমে আক্রান্তের নিরীখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় কলকাতা। তিন নম্বর স্থানে মুর্শিদাবাদ।যদিও সম্প্রতি এনিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন ফিরহাদ হাকিম। ফিরহাদের কথায়, 'ডেঙ্গি হল ন্যাচেরাল ক্যালামেটি (Natural Calamity)। ডেঙ্গি এই পরিস্থিতিতে আমরা যেখানে থাকি, সেখানে আছে। থাকবে। ম্যালেরিয়া-ডেঙ্গি ১০০ বছর আগেও ছিল। ১০০ বছর পরেও থাকবে।'

আরও পড়ুন, '৩ CID আধিকারিকের বিরুদ্ধে তদন্তে CBI..', ট্যুইট শুভেন্দুর

কলকাতার মেয়র আরও বলেছিলেন,'  যেখানে আমাদের এই শহরে আদ্রতায় ভরা আবহাওয়া, সেখানে বাংলায় সবথেকে ভাল ব্যবস্থা হয়েছে। তবে এমন অনেক জায়গা আছে, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলিতে, আদালতের চত্বরেও ডেঙ্গির লার্ভা পাওয়া যাচ্ছে,  সেই কারণ আমাদের একটু অসুবিধা হচ্ছে। ডেঙ্গি এখনও অত্যন্ত নিয়ন্ত্রণে, এবং তার কৃতিত্বটা স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।'

 
 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget