এক্সপ্লোর

Durga Pujo 2025: পুজো শেষ হলেও উৎসব আবহে মাতোয়ারা শহর, প্যান্ডেলে প্যান্ডেলে জনজোয়ার দশমীতেও!

Kolkata Durga Puja:সন্তোষ মিত্র স্কোয়ার থেকে দক্ষিণের দেশপ্রিয় পার্ক, লেকটাউনের শ্রীভূমি, কিংবা বেহালার পুজো- সর্বত্র আজও জনস্রোত

কলকাতা: উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম- বেজে গেছে বিসর্জনের বাজনা। ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি উমার। আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর। রীতি মেনে সকালে ঘট বিসর্জন। এরপর সিঁদুরখেলা গঙ্গার ঘাটে মা-কে বিদায় জানানো। কোলাকুলিতে হয় শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ। হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা। এখন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে বলে ওঠা, আসছে বছর আবার এসো মা। 

কিন্তু কলকাতার উন্মাদনা অন্যরকমই আজও। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে দক্ষিণের দেশপ্রিয় পার্ক, লেকটাউনের শ্রীভূমি, কিংবা বেহালার পুজো- সর্বত্র আজও জনস্রোত। উৎসব শেষ হলেও রয়েছে পুজোর রেশ। আজ যে দশমী তা আজ বোঝার উপায় নেই এই পুজো প্যান্ডেলগুলি দেখে। দশমীর রাতেও মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়।           

সন্তোষ মিত্র স্কোয়ারের 'অপারেশন সিঁদুর' থিমের পুজো দেখতে জনজোয়ার আজও। সজল ঘোষের এই পুজো নিয়ে প্রথম থেকেই পুলিশের সঙ্গে বিতর্ক চলছিল ক্লাব কর্তাদের। ব্যারিকেড লাগিয়ে ভিড় ঘুরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। যদিও মানুষের ঢল তাতে কমেনি। পুজোর সবক'টি দিন তো বটেই, এমনকি দশমীতেও তুমুল ভিড় দেখা গেল এই পুজো প্যান্ডেলে।                                           

হাসি মুখে ঘরের মেয়েকে বিদায় জানানোর পালারদিনে একাধিক ক্লাবে আজ রীতি মেনে দর্পণ বিসর্জন হলেও, প্রতিমা নিরঞ্জন হয়নি বেশিরভাগ প্যান্ডেলেই। সকালে মায়ের বরণ সেরে সিঁদুর খেলায় মেতেছিলেন মহিলারা৷ তবে বিকেল হতেই একাধিক প্যান্ডেলে জনজোয়ার চোখে পড়ার মতো। এদিকে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে দক্ষিণভাগে। নবমীর রাতে বা দশমীর সকালে একাধিক জায়গায় বৃষ্টি হলেও বিকেলের পড়ে এখনও বৃষ্টি নামেনি শহরে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত উৎসবের শেষদিনের আনন্দটুকু ভাগ করে নিচ্ছে সকলে। 

রাত বাড়তেই আজ মানুষের ঢল নেমেছে শহরের রাস্তায়। দশমীতে বিষাদের মধ্যেই উন্মাদনাও প্রবল। দশমীর দিন যেন অষ্টমী-নবমী নিশির মতোই। একাধিক পুজো প্যান্ডেলে ৪ তারিখ হবে প্রতিমা নিরঞ্জন। ফলে আরও ২টো দিন থাকবে ঠাকুর। এই সুযোগই মিস করতে চাইছেন না কেউই।                      

সেরা শিরোনাম

Anubrata Monadal : অনুব্রত মণ্ডলকে কলার ধরে শাসানি, হাতজোড় করে ক্ষমা চাইলেন 'কেষ্ট'; চ্যালাকাঠ নিয়ে তাণ্ডব
অনুব্রত মণ্ডলকে কলার ধরে শাসানি, হাতজোড় করে ক্ষমা চাইলেন 'কেষ্ট'; চ্যালাকাঠ নিয়ে তাণ্ডব
South Point School: সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
West Bengal News Live : সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, নবম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, নবম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে সহপাঠীর ওপর হামলার অভিযোগ

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget