এক্সপ্লোর

Kolkata Earthquake Risk : বারবার ভূমিকম্প আশেপাশে, তছনছ হতে পারে কলকাতাও? রেড-জোনে কোন কোন এলাকা?

মায়ানমার বাড়াচ্ছে শঙ্কা, কলকাতায় কি ভূমিকম্প হতে পারে? হলে কোন জায়গা হবে তছনছ?


কলকাতা : শুক্রবার ভয়াবহভাবে কেঁপে ওঠে মায়ানমার। রিখটার স্কেলে ৭ এরও বেশি মাত্রা। তীব্রতা অনুযায়ী ভূমি কম্পকে চারভাগে ভাগ করা হয়৷  রিখটার স্কেলে ৪.৯ মাত্রা পর্যন্ত বলা হয় মৃদু কম্পন৷ ৫ থেকে ৬.৯ মাত্রা পর্যন্ত বলা হয় মাঝারি কম্পন৷ ৭ থেকে ৭.৯ মাত্রা পর্যন্ত বলা হয় তীব্র ভূমিকম্প৷ ৮ মাত্রার বেশি হলে বলা হয় অতি তীব্র কম্পন৷ অর্থাৎ মায়ানমারের কম্পন ছিল তীব্র কম্পন, যার অভিঘাত পড়েছিল কলকাতাতেও। এখন প্রশ্ন কলকাতা কতটা ভূমিকম্প প্রবণ। উন্নতশির বহুতলের অরণ্যের মাঝে কতটা নিরাপদ এ শহরবাসী? যে কোনওদিন কি নড়ে যেতে পারে এ শহরের পায়ের তলার মাটিও? ভাঙন ধরতে পারে আমাদের স্বপ্নের ইমারতে ? কী বলছেন ভূ-বিজ্ঞানীরা। 

নড়ে যেতে পারে এ শহরের পায়ের তলার মাটিও?

আগে জেনে নেওয়া যাক কেন হয় ভূমিকম্প । মাটির এতি গভীরে তরল ম্যাগমার যে স্তর আছে, তার ওপর ভাসমান দু’টি মহাদেশীয় প্লেটের স্থান পরিবর্তনের সময় প্লেটগুলির কিনারায় প্রবল পীড়নের সৃষ্টি হয়। পীড়ন যখন বড়সড় চ্যুতির সৃষ্টি করে এবং এর অন্তর্নিহিত শক্তি বের করার চেষ্টা করে, ঠিক তখনই কেঁপে ওঠে ভূপৃষ্ঠ। কলকাতা এই দিক থেকে ঠিক কোন অবস্থানে ?

GSI-র ডেপুটি ডিরেক্টর শৈবাল ঘোষ জানালেন, কলকাতা শহরের উত্তরের দিকে গেলে উত্তরবঙ্গে হিমালয় পর্বতাঞ্চলে কিন্তু বেশ ভূমিকম্প প্রবণ। এবার সেখানে যদি ভূমিকম্প হয়,তার প্রভাবে কলকাতাও কেঁপে উঠবে বৈকি। অতীতেও বহুবার উত্তরবঙ্গ, নেপাল , সিকিম, ইত্যাদি জায়গার ভূকম্পনের প্রভাব পড়েছে এ শহরে। বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা বলছে কলকাতা শহরও সাইসমিক রিস্ক বা কম্পনের ঝুঁকি থেকে দূরে নেই। এখানে হয়ত ৭.৭ বা ৮ মাত্রার ভূমিকম্প হবে না কিন্তু যেখানে হবে, তার প্রভাব আসবে কলকাতায়। ক্ষতিও হবে। এবার কোথায় বেশি ক্ষতি হতে পারে, কোথায় কম, তা নিয়ে একটি সমীক্ষা আইআইটি খড়গপুর ২০১৫ সালে করে। সেই অনুসারে কলকাতা ভূমিকম্পের ঝুঁকির বাইরে নয়। সাইসমিক জোন ম্যাপে ৪ টি ভাগ রয়েছে। ২,৩,৪,৫। সব থেকে কম ঝুঁকিতে আছে জোন২ । সবথেকে বেশি ঝুঁকিতে আছে জোন ৫। কলকাতা রয়েছে ৩ ও ৪ এর বর্ডার লাইনে। তাই ভূমিকম্পের ঝুঁকির বিষয়টি মোটেই উড়িয়ে দেওয়ার মতো নয়। 

কোথায় ঝুঁকি সবথেকে বেশি?

এছাড়া কলকাতায় বহু বহুতল। ভূমিকম্প হলে যে সব বাড়ি ধসে পড়ে , এমন তো নয়। তা অনেক বিষয়ের উপর নির্ভর করে। তাই ভূমিকম্প থেকে বাঁচতে গেলে বহুতল নির্মাণের সময় নির্দিষ্ট নিয়ম আর্কিটেক্টদের খেয়াল রাখতে হবে। নিয়ম না মানলে যে সব জায়গায় জলা জমি ভরাট করে বহুতল হয়েছে, কিংবা বড় রাস্তার সঙ্গে বাড়ির দূরত্ব কম অথবা পুরনো বাড়ি ঠিকমতো মেরামতি হয় না, সে সব জায়গায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির আশঙ্কা সবথেকে বেশি।

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget